Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
করোনা মোকাবিলায় সৈয়দ রাসেলের লড়াই

খেলা

টিবিএস রিপোর্ট
13 April, 2020, 07:20 pm
Last modified: 13 April, 2020, 07:52 pm

Related News

  • সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান
  • বৈশ্বিক তেল সংকট মোকাবিলায় চীনের সহায়তা চান ট্রাম্প, তবে সাড়া পাওয়ার সম্ভাবনা কম
  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • ইরানে হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ২ লাখ ডলার সহায়তা দেবে চীন

করোনা মোকাবিলায় সৈয়দ রাসেলের লড়াই

৬০০ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন সৈয়দ রাসেল। সঙ্কটময় সময়ে মানুষের পাশে দাঁড়াতে পরিবার থেকে দূরে থাকছেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত এই সদস্য।
টিবিএস রিপোর্ট
13 April, 2020, 07:20 pm
Last modified: 13 April, 2020, 07:52 pm

করোনাভাইরাসের কারণে সব জায়গায় স্থবিরতা নেমে এসেছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ, অফিস-আদালত। রাস্তা-ঘাটে যানবাহন নেই বললেই চলে। পুরো দেশেই লকডাউন অবস্থা। সবাই নিজেকে ঘরবন্দী করে রেখেছেন। এমন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পরিবার থেকে দূরে থাকছেন ক্রিকেটার সৈয়দ রাসেল।

৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত এই সদস্য। আরও ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার প্রস্ততিও প্রায় শেষ পর্যায়ে। এসব সহায়তা করার সময় মানুষের সাথে মিশতে হচ্ছে বলে নিজেই পরিবার থেকে দূরে গিয়ে থাকছেন সৈয়দ রাসেল।    

বাংলাদেশের হয়ে ৬ টেস্ট ও ৫২টি ওয়ানডে খেলা রাসেল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমার ফার্ম আছে, আমি এখানে ১৬-১৭ দিন সেলফ কোয়ারেন্টিনে আছি। আমি বাসাতেই যাচ্ছি না। বাসার কাউকে বাইরে যেতে দিচ্ছি না। আমি বাইরে থাকায় পরিমাণে কম হলেও লোকজনের সাথে মেশা হচ্ছে। এই কারণে আমি পরিবার থেকে দূরে আছি।'

প্রথম দফায় ৫০০ পরিবারের কাছে খাদ্য পৌঁছে দিয়েছেন রাসেল। প্রতিটি প্যাকেটে চার কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি আটা ও হাফ কেজি করে ডাল দিয়েছেন তিনি। পরের ধাপে হ্যান্ড স্যানিটাইজারও রাখবেন। রাসেল বলছেন, 'আমি খুব বেশি কিছু দেইনি। চার কেজি চাল, এক কেজি আটা, দুই কেজি আলু, হাফ কেজি ডাল দিয়েছি প্রতিটি প্যাকেটে। আজ কিছু হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে এক ছোট ভাই। এটা প্যাকেটে দিয়ে দিব।'

৫০০ পরিবারকে সহায়তা দেওয়ার পর দায়িত্ব বেড়ে গেছে রাসেলের। অনেক জায়গা থেকেই সাহায্যের আবেদন আসছে। তাই নতুন করে আরও ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি, '৫০০ জনকে দেওয়া শেষ করেছি। আজও কিছু কেনাকাটা করলাম। অনেক ফোন আসছে, কেউ বাসার সামনে সাহায্যের জন্য যাচ্ছে। অনেকে লোকজনের মাধ্যমে সাহায্য যাচ্ছে। তাদের জন্য আরও কিছু প্রস্তুত করছি। আরও ১০০ জনকে দেয়া যায় কিনা, সেটার সেটা করছি।'

সরকারি অনুদান ভালোভাবে বিতরণ করলে আরও অনেকের কাছেই সাহায্য পৌঁছাত বলে মনে করেন রাসেল। তিনি বলেন, '৫০০ জন মানুষকে সাহায্য করব বলে ঠিক করেছিলাম। কিন্তু ৫০০ তে হচ্ছে না। এখন আরও বেশি লাগবে। আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি। সরকারিভাবে সাহায্য করছে। অনেক পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। আরও ঠিকভাবে এটা বিতরণ করা উচিত। আমার এদিকে যারা দায়িত্বে, তাদের সাথে সেভাবে যোগাযোগ করতে পারিনি। এরপর নিজেই চেষ্টা করলাম।'

দুস্থ-অসহায়রা সাহায্য প্রার্থনা করতে পারলেও মধ্যবিত্ত শ্রেণির অনেকেই সেটা পারেন না। তাদের কাছেও খাবার পৌঁছে দিতে চান তিনি। সর্বশেষ ২০১০ সালে জাতীয় দলের হয়ে খেলা রাসেল বলেন, 'জিনিসপত্র কিনে ফেলেছি আজ। প্যাকেট কিনতে পারিনি। কালকের মধ্যে করে ফেলব। সবাই কিন্তু সাহায্য চাইতে পারে না। মধ্যবিত্ত বা নিম্ন আয়ের অনেক মানুষই চাইতে পারে না। তাদেরকে আমি নিজে থেকেই দেওয়ার পরিকল্পনা করেছি। এ ধরনের মানুষ যেন বেশি পায়, আমার সেই লক্ষ্য।'

করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাংলাদেশে বেড়েই চলেছে। বাংলাদেশে এখন পর্যন্ত ৮০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩৯ জন। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৪২ জন। সোমবার সবচেয়ে বেশি ১৮২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।

Related Topics

সৈয়দ রাসেল / ক্রিকেটার / করোনা আতঙ্ক / সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান
  • বৈশ্বিক তেল সংকট মোকাবিলায় চীনের সহায়তা চান ট্রাম্প, তবে সাড়া পাওয়ার সম্ভাবনা কম
  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • ইরানে হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ২ লাখ ডলার সহায়তা দেবে চীন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net