Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 11, 2026
করোনামুক্ত হয়ে মাঠে ফিরেই রোনালদোর শাসন

খেলা

টিবিএস ডেস্ক
02 November, 2020, 12:05 pm
Last modified: 02 November, 2020, 12:10 pm

Related News

  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

করোনামুক্ত হয়ে মাঠে ফিরেই রোনালদোর শাসন

সিরি ‘এ’ তে সর্বশেষ দুই ম্যাচেই ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে। এরপর চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে হার। সব মিলিয়ে ওলট-পালট অবস্থা হওয়ার দশা জুভেন্টাসের। এমন সময়ে দলে ফিরলেন রোনালদো, আর দলও ফিরলো চেনা ছন্দে। 
টিবিএস ডেস্ক
02 November, 2020, 12:05 pm
Last modified: 02 November, 2020, 12:10 pm

দল ভুগছিল, তার চেয়ে বেশি যন্ত্রণায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাঠের বাইরে থাকতে হয়েছে দুই সপ্তাহ। ১৪ দিন হলেও সময়টা জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ডের কাছেও আর দীর্ঘ মনে হয়েছে। মাঠে ফিরতে না পেরে করোনা পরীক্ষার ব্যাপারটিকেই ভুয়া বলেছেন বিরক্ত রোনালদো। 

অপেক্ষা শেষ হয়েছে তার। জুভেন্টাসের জার্সি গায়ে মাঠে ফিরেছেন রোনালদো। মাঠে ফিরেই শাসন কায়েম করলেন পাঁচবারের ব্যালন ডি অ'র জয়ী এই ফুটবলার। জুভেন্টাসের ছন্দে ফেরার ম্যাচে ১৭ মিনিটের মধ্যে দুটি গোল করেছেন রোনালদো। সেরা ফুটবলারের ফেরার ম্যাচে জুভেন্টাস ৪-১ গোলে হারিয়েছে স্পেৎসিয়াকে। 

সিরি 'এ' তে ভালো সময় যাচ্ছিল না ইতালিয়ান জায়ান্টদের। সর্বশেষ দুই ম্যাচেই ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে। এরপর চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে হার। সব মিলিয়ে ওলট-পালট অবস্থা হওয়ার দশা হয়েছিল জুভেন্টাসের। এমন সময়ে দলে ফিরলেন রোনালদো, আর দলও ফিরলো চেনা ছন্দে। 

জোড়া গোল করলেও এই ম্যাচের শুরু থেকে খেলা হয়নি রোনালদোর। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। গোলের দেখা পেতে একদমই অপেক্ষা করতে হয়নি তাকে। ৫৮তম মিনিটে পাওলো দিবালার বদলি হিসেবে নামা রোনালদো পরের মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠান। 

রোনালদো দ্বিতীয় গোলটি করেন ৭৬তম মিনিটে। ফেদেরিকো চিয়েসা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। স্পট কিক থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন রোনালদো। জুভেন্টাসের হয়ে বাকি দুটি গোল করেন আলভারো মোরাতা ও আদ্রিয়েন রাবিয়ত।

দুই ড্রয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। এই জয়ে কিছুটা উন্নতি হয়েছে বর্তমান চ্যাম্পিয়দের। ৬ ম্যাচে ৩ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে তারা। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সাসুওলো। 

Related Topics

ক্রিশ্চিয়ানো রোনালদো / সিরি এ / জুভেন্টাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির
  • কোলাজ: টিবিএস
    ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
    ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। ছবি: টিবিএস
    আবু সাঈদের হত্যার প্রতিবাদ করেছি; আমি একজন শিক্ষক, এর বাইরে কিছু না: সাবেক ভিসি কলিমউল্লাহ
  • ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
    নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে
  • সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
    চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যকে পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

Most Read

1
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

3
৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
অর্থনীতি

৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে

4
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। ছবি: টিবিএস
বাংলাদেশ

আবু সাঈদের হত্যার প্রতিবাদ করেছি; আমি একজন শিক্ষক, এর বাইরে কিছু না: সাবেক ভিসি কলিমউল্লাহ

5
ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে

6
সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যকে পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net