Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
করোনাভাইরাসে আক্রান্ত শহীদ আফ্রিদি

খেলা

টিবিএস ডেস্ক
13 June, 2020, 03:20 pm
Last modified: 13 June, 2020, 03:43 pm

Related News

  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: শহিদ আফ্রিদি
  • চিন্তায় পড়লে গিটার বাজান আজম খান
  • 'ক্রিকেট ছাড়ার পর কোকেনে আসক্ত হয়ে পড়েছিলাম', বিস্ফোরক স্বীকারোক্তি ওয়াসিম আকরামের!   
  • অবিশ্বাস্য বোলিংয়ে আফ্রিদির রেকর্ড ছুঁলেন নাহিদুল

করোনাভাইরাসে আক্রান্ত শহীদ আফ্রিদি

করোনা মোকাবিলায় শুরু থেকেই লড়াই করে আসছেন শহীদ আফ্রিদি। নিজে এবং তার ফাউন্ডেশনের মাধ্যমে অস্বচ্ছলদের পাশে দাঁড়াচ্ছেন তিনি। এবার নিজেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। 
টিবিএস ডেস্ক
13 June, 2020, 03:20 pm
Last modified: 13 June, 2020, 03:43 pm

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই কাজ করে আসছেন শহীদ আফ্রিদি। বিভিন্নভাবে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার ও তার ফাউন্ডেশন। এবার নিজেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন আফ্রিদি। 

শনিবার এক টুইট বার্তায় কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। খবরটি জানিয়ে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি খেলা আফ্রিদি।

টুইট বার্তায় আফ্রিদি লিখেছেন, 'বৃহস্পতিবার থেকে আমি অসুস্থ বোধ করছি। আমার শরীর খারাপভাবে ব্যথা করছিল। আমি পরীক্ষা করিয়েছি এবং দুর্ভাগ্যক্রমে আমি কোভিড-১৯ পজিটিভ। দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন, ইনশা আল্লাহ।'

আফ্রিদির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে অনেকেই সুস্থতা কামনা করে রিটু্ইট করেছেন। পাকিস্তানের বাঁহাতি পেসার সোহেল তানভীর রিটুইট করে লিখেছেন, 'দ্রুত সুস্থতা কামনা করছি লালা। দ্রুত সুস্থ হয়ে উঠুন।'

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল লিখেছেন, 'ইনশা আল্লাহ, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আমিন। আপনার দীর্ঘ সুস্থ জীবনের জন্য দোয়া করছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন।'

করোনা মোকাবিলায় অনেক আগে থেকেই লড়াই করে আসছেন আফ্রিদি। নিজে এবং তার ফাউন্ডেশনের মাধ্যমে অস্বচ্ছলদের পাশে দাঁড়াচ্ছেন তিনি। করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে নিলামে তোলা মুশফিকুর রহিমের ইতিহাসগড়া ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনে নেন আফ্রিদি। 

Related Topics

টপ নিউজ

শহীদ আফ্রিদি / পাকিস্তানি ক্রিকেটার / কোভিড-১৯ পজিটিভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: শহিদ আফ্রিদি
  • চিন্তায় পড়লে গিটার বাজান আজম খান
  • 'ক্রিকেট ছাড়ার পর কোকেনে আসক্ত হয়ে পড়েছিলাম', বিস্ফোরক স্বীকারোক্তি ওয়াসিম আকরামের!   
  • অবিশ্বাস্য বোলিংয়ে আফ্রিদির রেকর্ড ছুঁলেন নাহিদুল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net