Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ওল্ড ট্রাফোর্ডে বিপদে ক্যারিবিয়ানরা

খেলা

টিবিএস ডেস্ক
26 July, 2020, 03:10 am
Last modified: 26 July, 2020, 03:27 am

Related News

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা ব্রডের
  • দ্বিতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট ব্রডের
  • ইতিহাসের নতুন অধ্যায়ে অ্যান্ডারসন
  • দাপুটে জয়ে উইজডেন ট্রফি ইংল্যান্ডের
  • পোপ-বাটলারের ব্যাটে ইংল্যান্ডের দারুণ দিন

ওল্ড ট্রাফোর্ডে বিপদে ক্যারিবিয়ানরা

ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও শাসন করলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। সঙ্গে অ্যান্ডারসন-আর্চারও দেখালেন দাপট। তাতে দেয়ালে পিঠ ঠেকার অবস্থা জেসন হোল্ডারদের।
টিবিএস ডেস্ক
26 July, 2020, 03:10 am
Last modified: 26 July, 2020, 03:27 am

অলি পোপ ও জস বাটলারের ব্যাটে প্রথম দিন ভালোয় ভালোয় কাটলেও দ্বিতীয় দিনের শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপে ৩০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে যায় স্বাগতিকরা। ঘোর সঙ্কটে পড়ে যাওয়া দলটে টেনে নিয়ে যান পেসার স্টুয়ার্ট ব্রড। তার ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৬৯ রান তোলে ইংলিশরা। 

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নামলে বল হাতেও দাপট দেখান ব্রড। সঙ্গে জেমস অ্যান্ডারসন ও জফরা আর্চারের আগুনে বোলিং। তাতে ঝলসে গেছে ক্যারিবীয়রা। মাত্র ১৩৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে জেসন হোল্ডারের দল। অধিনায়ক হোল্ডার ২৪ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডাউরিচ ১০ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ২৩২ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। এদিন শুরুতেই দিক হারায় স্বাগতিকরা। ৯১ রানে অপরাজিত থাকা অলি পোপ এদিন কোনো রানই যোগ করতে পারেননি। শ্যানন গ্যাব্রিয়েলের বলে উড়ে যায় তার স্টাম্প।

আগের দিন ৫৬ রানে অপরাজিত থাকা জস বাটলারও তার ইনিংস বড় করতে পারেননি। ক্যারিবীয় পেসার গ্যাব্রিয়েলের শিকারে পরিণত হওয়ার আগে আর ১১ রান যোগ করেন তিনি। বাটলার ৬৭ রান করে বিদায় নিলে আসা যাওয়ার মিছিল শুরু হয় ইংল্যান্ড শিবিরে।

খাদের কিনারে চলে যাওয়া দলকে পথ দেখান পেসার স্টুয়ার্ট ব্রড। নবম জুটিতে ডম বেসের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন ডানহাতি এই পেসার। ডম বেস ধীর স্থির থাকলেও ব্রড ঝড় বইয়ে দেন। মাত্র ৪৫ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। বেস ১৮ রানে অপরাজিত থাকেন। উইন্ডিজের কেমার রোচ ৪টি এবং শ্যানন গ্যাব্রিয়েল ও রস্টন চেস ২টি করে উইকেট নেন। 

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় উইন্ডিজ। দলীয় এক রানেই ফিরে যান ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। শুরুর এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি সফরকারীরা। জন ক্যাম্পবেল ও জার্মেইন ব্ল্যাকউড কিছুটা লড়েছেন। ক্যাম্পবেল ৩২ ও ব্ল্যাকউড ২৬ রান করেন। অ্যান্ডারসন ও ব্রড ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান আর্চার ও ক্রিস ওকস।    

সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় দিন শেষে

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১১১.৫ ওভারে ৩৬৯ (রোরি বার্নস ৫৭, অলি পোপ ৯১, জস বাটলার ৬৭, স্টুয়ার্ট ব্রড ৬২; কেমার রোচ ৪/৭২, শ্যানন গ্যাব্রিয়েল ২/৭৭, রস্টন চেস ২/৩৬)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৪৭.১ ওভারে ১৩৭/৬ (জন ক্যাম্পবেল ৩২, জার্মেইন ব্ল্যাকউড ২৬, জেসন হোল্ডার ২৪*, ডাওরিচ ১০*; অ্যান্ডারসন ২/১৭, ব্রড ২/১৭)।

Related Topics

টপ নিউজ

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ / স্টুয়ার্ট ব্রড / ইংলিশ পেসার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা ব্রডের
  • দ্বিতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট ব্রডের
  • ইতিহাসের নতুন অধ্যায়ে অ্যান্ডারসন
  • দাপুটে জয়ে উইজডেন ট্রফি ইংল্যান্ডের
  • পোপ-বাটলারের ব্যাটে ইংল্যান্ডের দারুণ দিন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net