Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পোপ-বাটলারের ব্যাটে ইংল্যান্ডের দারুণ দিন

খেলা

টিবিএস ডেস্ক
25 July, 2020, 01:15 am
Last modified: 25 July, 2020, 01:18 am

Related News

  • ম্যানচেস্টারে ভারতীয় রেস্তোরাঁয় কচু দিয়ে তৈরি পদ খেয়ে ১১ জন অসুস্থ
  • হর্ষিত কেন শিবমের বদলি; ভারতের ক্রিকেটার বদলে প্রশ্নের ঝড়, ক্ষুব্ধ বাটলার
  • গ্রেপ্তার হয়ে 'ভুল ফ্লাইটে' উঠে পড়ার মাশুল
  • ধর্মশালার আউটফিল্ডের করুণ অবস্থা নিয়ে প্রশ্ন বাটলারের
  • ‘নিজের ইচ্ছাতেই ওয়ানডেতে ফিরেছে স্টোকস’

পোপ-বাটলারের ব্যাটে ইংল্যান্ডের দারুণ দিন

শুরুটা হলো চরম দুঃস্বপ্নের। ৪৭ রানের মধ্যেই নেই দলের অন্যতম দুই ব্যাটিং ভরসা। তবু সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটা দারুণ কাটলো ইংল্যান্ডের।
টিবিএস ডেস্ক
25 July, 2020, 01:15 am
Last modified: 25 July, 2020, 01:18 am

শুরুটা হলো চরম দুঃস্বপ্নের। ৪৭ রানের মধ্যেই নেই দলের অন্যতম দুই ব্যাটিং ভরসা। তবু সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটা দারুণ কাটলো ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে স্বাগতিকরা। ৪ উইকেটে ২৫৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে ইংলিশরা। 

অথচ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম দিন শেষে বিপদে থাকতে পারতো ইংল্যান্ড। সেই বিপদ থেকে দলকে বাঁচিয়েছেন অসাধারণ ব্যাটিং করে প্রথম দিন পার করা অলি পোপ ও জস বাটলার। পোপ ৯১ ও বাটলার ৫৬ রানে অপরাজিত আছেন।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা ইংল্যান্ড শুরুতেই দিক হারায়। দলীয় ১ রানেই ফিরে যান দ্বিতীয় টেস্টে অসাধারণ ব্যাটিং করা ডম সিবলি। উইন্ডিজ পেসার কেমার রোচের এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় তাকে। 

অধিনায়ক জো রুটকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে তোলার চেষ্টা করেন আরেক ওপেনার রোরি বার্নস। কিন্তু রুট টিকতে পারেননি। রান আউটের শিকার হয়ে ফিরেন যান ইংলিশ ওপেনার।

প্রথম দুই টেস্টে চোখ ধাঁধানো পারফরম্যান্স করা বেন স্টোকসও ইনিংস বড় করতে পারেননি। স্টাম্প উপড়ে নিয়ে তাকে থামিয়েছেন কেমার রোচ। টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি করা বার্নস ৫৭ রান করে ফিরলে বিপদ বাড়ে ইংল্যান্ডের। 

যদিও এরপর আর চাপে পড়তে হয়নি ইংল্যান্ডের। ১২২ রানে ৪ উইকেট হারানো দলকে ঠিক পথে ফেরান পোপ ও বাটলার। এই দুই ব্যাটসম্যান পঞ্চম উইকেটে ১৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ক্যারিবীয় পেসার কেমার রোচ ২টি ও স্পিনার রস্টন চেস একটি উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর: প্রথম দিন শেষে

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৮৫.৪ ওভারে ২৫৮/৪ (রোরি বার্নস ৫৭, জো রুট ১৭, বেন স্টোকস ২০, অলি পোপ ৯১* বাটলার ৫৬*; কেমার রোচ ২/৫৬, রস্টন চেস ১/২৪)।

Related Topics

টপ নিউজ

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ / ম্যানচেস্টার / জস বাটলার / অলি বাটলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ম্যানচেস্টারে ভারতীয় রেস্তোরাঁয় কচু দিয়ে তৈরি পদ খেয়ে ১১ জন অসুস্থ
  • হর্ষিত কেন শিবমের বদলি; ভারতের ক্রিকেটার বদলে প্রশ্নের ঝড়, ক্ষুব্ধ বাটলার
  • গ্রেপ্তার হয়ে 'ভুল ফ্লাইটে' উঠে পড়ার মাশুল
  • ধর্মশালার আউটফিল্ডের করুণ অবস্থা নিয়ে প্রশ্ন বাটলারের
  • ‘নিজের ইচ্ছাতেই ওয়ানডেতে ফিরেছে স্টোকস’

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net