Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
এ যেন সেই আগের আশরাফুল

খেলা

টিবিএস রিপোর্ট
24 June, 2021, 07:05 pm
Last modified: 29 August, 2021, 11:23 am

Related News

  • আরও বড় হৃদয় নিয়ে খেলতে হতো, রংপুরের বিদায়ের পর আশরাফুল
  • ‘প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলবে, মাথা নোয়াবে না; তামিম ছিল এমন’
  • তামিমের না থাকা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে মনে করেন আশরাফুল
  • অবসর নেওয়া মাশরাফিকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে চান আশরাফুল
  • নান্নু-আশরাফুলের কথার লড়াই পছন্দ হয়নি বিসিবির

এ যেন সেই আগের আশরাফুল

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে দেখা মিললো আগের সেই আশরাফুলের। চোখ জুড়ানো কভার ড্রাইভসহ হুক, পুল, স্কুপ শটে অসাধারণ এক ইনিংস খেললেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই ব্যাটসম্যান। 
টিবিএস রিপোর্ট
24 June, 2021, 07:05 pm
Last modified: 29 August, 2021, 11:23 am
৭৬ রানের অসাধারণ ইনিংস খেলে পুরনো দিনের কথাই মনে করিয়ে দিলেন আশরাফুল। ছবি: বিসিবি

তাকে বলা হতো বাংলাদেশের আশার ফুল। তার ব্যাটের দিকে তাকিয়ে থাকতো পুরো দেশ। চোখ ধাঁধানো সব শটে আনন্দ উযাপনের উপলক্ষ এনে দিতেন মোহাম্মদ আশরাফুল। সেই দিন ফুরিয়েছে বেশ আগে। ফিক্সিং কাণ্ডে নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যান মাঠে ফিরেছেন কয়েক বছর হলো, কিন্ত ফেরেনি সেই আগের আশরাফুল। 

যার ব্যাটে বাংলাদেশের হাসির গল্প লেখা হতো, সেই আশরাফুল জাতীয় দলে ব্রাত্য অনেকদিন ধরে। ঘরোয়া ক্রিকেট খেলে টেনে নিচ্ছেন ক্যারিয়ার। এই ঘরোয়া ক্রিকেটে দেখা মিললো আগের সেই আশরাফুলের। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে সুপার লিগের ম্যাচে চোখ জুড়ানো কভার ড্রাইভসহ হুক, পুল, স্কুপ শটে অসাধারণ এক ইনিংস খেললেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই ব্যাটসম্যান। 

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের দেওয়া বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলেছেন ম্যাচ সেরা আশরাফুল। অন্য প্রান্তের উইকেট পতনেও মনোযোগ নড়েনি তার। ৪৮ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলে শেখ জামালকে ৬ উইকেটের জয় এনে দেন তিনি। তাকে সঙ্গ দেওয়া নাসির হোসেন, নুরুল হাসান সোহান, জিয়াউর রহমানরাও এদিন দারুণ ব্যাটিং করেছেন। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে আবাহনী। ধুন্ধুমার ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৭৩ রান তোলে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়রা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন অনেকদিন ধরেই ব্যাট হাতে রান খরায় ভোগা লিটন কুমার দাস। এ ছাড়া নাঈম শেখ ৪৬, অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ১৭ ও আফিফ হোসেন ধ্রুব ১৯ রান করেন। শেখ জামালের জিয়াউর রহমান ও মিনহাজুল আবেদীন আফ্রিদি দুটি করে উইকেট নেন। 

জবাবে ব্যাটিংয়ে নেমে দুঃস্বপ্নের শুরু হয় শেখ জামালের। দলীয় ১২ রানের মধ্যেই ওপেনার সৈকত আলী ও ইমরুল কায়েসকে হারায় তারা। এরপরও অবশ্য দলটিকে বিপদে পড়তে হয়নি। তৃতীয় উইকেটে নাসিরের সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে তোলেন আশরাফুল। মারকুটে মেজাজে ব্যাটিং করা নাসির ২২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ রান করে আউট হন। 

এরপর অধিনায়ক সোহানকে নতুন সঙ্গী হিসেবে পান আশরাফুল। এই জুটি থেকে ৬০ রান পায় শেখ জামাল। পুরো টুর্নামেন্টে চোখ ধাঁধানো ব্যাটিং করা সোহান ২২ বলে একটি চার ও ৩টি ছক্কায় ৩৬ রান করে ফেরেন। বাকি কাজটুকু জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে সারেন আশরাফুল। জিয়া ৯ বলে ২টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ২২ রান করেন। 

Related Topics

মোহাম্মদ আশরাফুল / ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • আরও বড় হৃদয় নিয়ে খেলতে হতো, রংপুরের বিদায়ের পর আশরাফুল
  • ‘প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলবে, মাথা নোয়াবে না; তামিম ছিল এমন’
  • তামিমের না থাকা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে মনে করেন আশরাফুল
  • অবসর নেওয়া মাশরাফিকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে চান আশরাফুল
  • নান্নু-আশরাফুলের কথার লড়াই পছন্দ হয়নি বিসিবির

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net