Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
তামিমের না থাকা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে মনে করেন আশরাফুল

খেলা

টিবিএস রিপোর্ট
20 October, 2023, 12:00 pm
Last modified: 20 October, 2023, 12:05 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

তামিমের না থাকা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে মনে করেন আশরাফুল

প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে সহজ জয়ের পর টানা তিন ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। এই তিন ম্যাচে কোনো ধরনের প্রতিরোধ গড়তে পারেননি বাংলাদেশের ব্যাটমসম্যান কিংবা বোলাররা। 
টিবিএস রিপোর্ট
20 October, 2023, 12:00 pm
Last modified: 20 October, 2023, 12:05 pm
বিশ্বকাপ কভার করতে ভারতে আশরাফুল। ছবি: আশরাফুলের ফেইসবুক থেকে

টি-স্পোর্টসের হয়ে কাজ করতে এখন ভারতে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের ম্যাচগুলো কাছ থেকেই দেখছেন তিনি। ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমসের সঙ্গে সেখানেই এক আলাপচারিতায় আশরাফুল বলেছেন, বিশ্বকাপের আগে তামিম ইকবালকে নিয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রভাব ফেলছে বাংলাদেশ দলের পারফরম্যান্সে। 

প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে সহজ জয়ের পর টানা তিন ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। এই তিন ম্যাচে কোনো ধরনের প্রতিরোধ গড়তে পারেননি বাংলাদেশের ব্যাটমসম্যান কিংবা বোলাররা। 

বাংলাদেশের এমন ছন্নছাড়া অবস্থার পেছনে তামিম ইকবালের না থাকার ভূমিকা দেখছেন আশরাফুল। পিঠের চোটে এই বাঁহাতি ওপেনারকে দলে নেওয়া হয়নি বলে জানানো হয় বিসিবির পক্ষ থেকে। এক্ষেত্রে নিউজিল্যান্ড এবং কেন উইলিয়ামসনের উদাহরণ টানলেন আশরাফুল, 'নিউজিল্যান্ডকে দেখুন। আইপিএল খেলতে গিয়ে উইলিয়ামসন চোট পেয়েছে। কিন্তু নিউজিল্যান্ড বিশ্বকাপে তাকে নিয়ে এসেছে। তামিমের ব্যাপারটাও ভিন্নভাবে সামলানো যেতো। সে এমন একজন যে কিনা ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। আপনি তার সাথে এরকম আচরণ করতে পারে না।' 

তামিমের এই বিষয় বাংলাদেশ দলকে প্রভাবিত করেছে বলে দাবি আশরাফুলের, 'তিন মাস আগেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স ভালো ছিলো। সবকিছুই ঠিকঠাক লাগছিলো। এরপর তামিম চোট পেয়ে চলে গেল। আমরা সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছিলাম। কিন্তু বিশ্বকাপের পারফরম্যান্স হতাশাজনক।  এই ফরম্যাটে আমাদের আফগানিস্তানের সমমানের খেলোয়াড়ও নেই। আপনি নবী আর রশিদকে দেখুন।' 

বাংলাদেশের ক্রিকেটকে উন্নতি করতে হলে জাতীয় দলে খেলোয়াড়দের আসার রাস্তা আরো কঠিনতর করার পরামর্শ দিলেন আশরাফুল, 'অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২১, অনূর্ধ্ব ২৩ এবং 'এ' দল, এভাবে একজন খেলোয়াড়কে ধাপ অতিক্রম করে জাতীয় দলে আসা উচিত। আপনি দুই-একজন বিশেষ খেলোয়াড়ের ক্ষেত্রে ব্যতিক্রম করতে পারেন। কিন্তু সবার ক্ষেত্রে এমন হওয়া উচিত নয়। সরাসরি জাতীয় দলে চলে আসা ভালো কিছু হতে পারে না।'  

Related Topics

টপ নিউজ

২০২৩ বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল / মোহাম্মদ আশরাফুল / তামিম ইকবাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net