Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
একসঙ্গে ৩২ কোটি গালি খেয়েছি: তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
09 May, 2020, 05:20 pm
Last modified: 09 May, 2020, 05:30 pm

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি

একসঙ্গে ৩২ কোটি গালি খেয়েছি: তামিম

আড্ডার এক পর্যায়ে তামিম, তাসকিন ও রুবেলের সঙ্গে যোগ দেন নাসির হোসেন। ডানহাতি এই অলরাউন্ডারই ২০১৫ বিশ্বকাপে তামিমের সেই ক্যাচ মিসের কথাটা মনে করান। কারণ ক্যাচ মিস নিয়ে প্রায়ই নাসিরের সঙ্গে মজা করতেন তামিম। 
টিবিএস রিপোর্ট
09 May, 2020, 05:20 pm
Last modified: 09 May, 2020, 05:30 pm

দেশসেরা ব্যাটসম্যান তিনি। তিন ফরম্যাটে রান, সেঞ্চুরিসহ সবকিছুতেই সবার চেয়ে এগিয়ে তামিম ইকবাল। ব্যাট হাতে দলকে পথ দেখানো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আউটফিল্ডেও দুর্বার। ফিল্ডার হিসেবেও দারুণ তিনি। উড়ন্ত বলাকার মতো করে চোখ জুড়িয়ে দেওয়া অনেক ক্যাচই নিতে দেখা গেছে তামিমকে। 

আছে বিষাদী অভিজ্ঞতাও। যেমনটি হয়েছিল ২০১৫ বিশ্বকাপে। ইংল্যান্ডের বিপক্ষে জেতা ঐতিহাসিক সেই ম্যাচে ক্রিস ওকসের ক্যাচ ফেলে দেন তামিম। ম্যাচের গুরুত্বপূর্ণ সে সময়ে অমন একটি ক্যাচ ফেলে নিজেকে মাফ করতে পারছিলেন না বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। মাটির সঙ্গে মিশিয়ে যেতে ইচ্ছা করছিল তামিমের। 

মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজার পর নিজের চেয়ে জুনিয়র দুজন ক্রিকেটারকে নিয়ে ফেসবুক লাইভে আড্ডা দেন তামিম। শুক্রবার রাতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে সঙ্গ দেন দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। 

আড্ডার এক পর্যায়ে যোগ দেন নাসির হোসেন। ডানহাতি এই অলরাউন্ডারই ২০১৫ বিশ্বকাপে তামিমের সেই ক্যাচ মিসের কথাটা মনে করান। কারণ ক্যাচ মিস নিয়ে প্রায়ই নাসিরের সঙ্গে মজা করতেন তামিম। 

নাসিরকে তামিম বলতেন, 'নাসির চিন্তা কর, বিশ্বকাপের ফাইনাল খেলা, ১ বলে ২ রান দরকার, বল আকাশে উঠল, তুই ক্যাচ মিস করলি। তোর কেমন লাগবে?' নাসিরের এ জাতীয় অভিজ্ঞতা না হলেও তামিমের হয়েছে। 

সেটাই মনে করিয়ে তামিমের অনুভুতি জানতে চান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির। তিনি প্রশ্ন করেন, 'আমরা ক্যাচ নিয়ে মজা করতাম। আমি জানতে চাই, বিশ্বকাপে অ্যাডিলেডের ম্যাচে তাসকিনের বলে যে ক্যাচটা ছেড়েছিলেন, তখন কেমন লেগেছিল?'

উত্তরে তামিম জানান তার সেই দুমড়ে মুচড়ে যাওয়া অনুভূতির কথা। বাংলাদেশ ওপেনার বলেন, 'এটা নিয়ে (ক্যাচ নিয়ে) নাসিরের সঙ্গে মজা করতাম। আল্লাহ মনে হয় বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে, আর আমার সঙ্গেই ঘটে গেছে ঘটনাটা।'

দেশসেরা এই ওপেনার বলেন, '২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আমি ওকসের ক্যাচটা ছেড়েছিলাম তাসকিনের বলে, যে সময় খেলাটা খুব ক্লোজ হয়ে গিয়েছিল। ক্যাচটা ছাড়ার পর আমার কাছে মনে হচ্ছিল, মাটি দুই ভাগ হয়ে যাক, আমি ভেতরে ঢুকে যাই, আমাকে কেউ আর দেখার দরকার নাই। আমি ওই মুহূর্তে একসঙ্গে ৩২ কোটি গালি খেয়েছি। ৩২ কোটি কারণ, বাংলাদেশের ১৬ কোটি মানুষ, একটা করে গালি তো দেয়নি, দুটি করে দিয়েছে সবাই।'

তামিম ক্যাচ ফেললেও সেই ম্যাচে শেষ হাসি হাসে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে অ্যাডিলেডের সেই ম্যাচটি জিতে প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। যদিও তামিম ক্যাচ ফেলার পর জয়ের পথ কঠিন হয়ে ওঠে। রুবেলের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত জয়ের দেখা মেলে। তামিম ক্যাচ ছাড়ার পরের ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে দারুণ এক জয় এনে ডানহাতি এই পেসার। স্বস্তি ফেরে তামিমের মনে।     

এ বিষয়ে তামিম বলেন, 'তারপর রুবেল দুই উইকেট নিয়ে নিল। ওই খেলার হাইলাইটস দেখলে দেখবি সবাই রুবেলের পেছনে দৌড়ায়, সবাই তো রুবেলের পেছনে দৌড়েছে যে ম্যাচ জিতে গেছি বলে। আর আমি রুবেলের পেছনে দৌড়েছি যে, আমি বেঁচে গেছি। যদি ওই ম্যাচ হারতাম, তাহলে আমার আর বাংলাদেশে আসা লাগত না।'

Related Topics

তামিম ইকবাল / রুবেল হোসেন / তাসকিন আহমেদ / নাসির হোসেন / ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net