Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
ইঞ্জিনিয়ারের কোয়ারেন্টিন জটিলতায় ডিআরএস নিয়ে বিপাকে বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
18 January, 2021, 02:45 pm
Last modified: 18 January, 2021, 02:52 pm

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

ইঞ্জিনিয়ারের কোয়ারেন্টিন জটিলতায় ডিআরএস নিয়ে বিপাকে বিসিবি

২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। 
টিবিএস রিপোর্ট
18 January, 2021, 02:45 pm
Last modified: 18 January, 2021, 02:52 pm

প্রথম ওয়ানডে দিয়ে আগামী ২০ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ডিআরএস পরিচালনায় যে ইঞ্জিনিয়ার আসবেন, তার কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতার কারণে প্রথম ম্যাচ থেকে ডিআরএস নাও থাকতে পারে। 

এমনই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সোমবার গুলশানে টিভি স্বত্ব ঘোষণার অনুষ্ঠানে তিনি জানান, ডিআরএস পরিচালনায় লন্ডন থেকে ইঞ্জিনিয়ার আসবেন। ইংল্যান্ডের করোনাভাইরাস পরিস্থিতি ভালো না থাকায় ওই দেশে থেকে আসা সবার ১৪ দিনের কোয়ারিন্টন বাধ্যতামূলক। 

এ কারণে প্রথম ওয়ানডে থেকে ডিআরএস নাও থাকতে পারে। তবে বিসিবি চেষ্টা করবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের কোয়ারেন্টিনের সময়সীমা কমানোর। সেটা সম্ভব না হলে ২২ জানুয়ারি মিরপুরে অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ানডে থেকে থাকবে ডিআরএস ব্যবস্থা।

এ নিয়ে জালাল ইউনুস বলেন, 'ডিআরএস অবশ্যই থাকবে। তবে ডিআরএসের ক্ষেত্রে একটি ইস্যু হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার লন্ডন থেকে আসার কথা। আপনারা জানেন যে ইংল্যান্ড ফেরতদের জন্য কোভিড প্রটোকল আছে। ১৪ দিনের মধ্যে প্রথম ৪ দিন আইসোলেশনে থাকতে হবে। অর্থাৎ সরকারি আইসোলেশনে থাকতে হবে ৪ দিন। আর ১০ দিন নিজের ব্যবস্থায় থাকতে পারবে।' 

'এটা কমাতে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। একই সঙ্গে কোভিড অথোরিটি, যারা এটা দেখাশোনা করেন, তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। একজন ইঞ্জিনিয়ার যদি আমরা সময় মতো পাই, ২০ তারিখে হতেও পারে। সময় মতো সব কিছু শেষ করতে পারলে হয়তো ডিআরএসের সমস্যাটা হবে না। নতুবা এই ম্যাচের পর থেকে ডিআরএসের সমস্যা সমাধান হয়ে যাবে।' যোগ করেন তিনি।

২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / ডিআরএস / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net