Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
আলাদিনের দৈত্যের কাছে মাশরাফির তিন চাওয়া

খেলা

টিবিএস রিপোর্ট
18 May, 2020, 01:45 pm
Last modified: 18 May, 2020, 01:50 pm

Related News

  • বাড়ির ‘অন্ধকার কোণ’ থেকে নিলামের মঞ্চে: ৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো ১.৩৫ মিলিয়ন ডলারে 
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার

আলাদিনের দৈত্যের কাছে মাশরাফির তিন চাওয়া

হঠাৎ সামনে হাজির আলাদিনের দৈত্য; কোন তিনটা জিনিস চাইবেন? নিশ্চিত গুলিয়ে ফেলবে সবাই। কিন্তু মাশরাফি বিন মুর্তজা তার তিনটি চাওয়ার কথা বলতে কোনো সময়ই নিলেন না। 
টিবিএস রিপোর্ট
18 May, 2020, 01:45 pm
Last modified: 18 May, 2020, 01:50 pm

হঠাৎ সামনে হাজির আলাদিনের দৈত্য; কোন তিনটা জিনিস চাইবেন? নিশ্চিত গুলিয়ে ফেলবে সবাই। তিনটি চাওয়া ঠিক করতে করতেই দৈত্য হয়তো ফিরে যাবে তার চেরাগে। কিন্তু মাশরাফি বিন মুর্তজা তার তিনটি চাওয়ার কথা বলতে কোনো সময়ই নিলেন না। 

আলাদিনের দৈত্যকে পেলে কোন তিনটি জিনিস চাবেন? এমন প্রশ্ন করতেই মাশরাফি জানিয়ে দিলেন তার তিনটি চাওয়ার কথা। 

নিজের ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে মাশরাফির কাছে সবচেয়ে প্রিয় তার ব্রেসলেট। স্টেইনলেস স্টিলের তৈরি ব্রেসলেটটি দীর্ঘ ১৮ বছর ধরে তার হাতে। করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে প্রিয় জিনিসটি নিলামে তুলেছিলেন মাশরাফি।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক যা আশা করেছিলেন, তার চেয়ে কয়েকগুন বেশি মূল্যে বিক্রি হয়েছে ব্রেসলেটটি। ৪২ লাখ টাকায় মাশরাফির ব্রেসলেট কিনে নেয় দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ।

ব্রেসলেটের নিলাম অনুষ্ঠানের পুরোটা সময়জুড়ে 'অকশন ফর অ্যাকশন'- এর ফেসবুক লাইভে ছিলেন মাশরাফি। লাইভে বিভিন্ন বিষয়ে আলোচনার ফাঁকে এই প্রশ্নটি নিয়ে উত্তর দেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল এই অধিনায়ক। কী উত্তর দিয়েছেন মাশরাফি, সেটা তার মুখেই শোনা যাক-

প্রথম চাওয়া: শৈশবে ফিরে যাওয়া

আমি প্রথম চাইব অবশ্যই প্রতিটা মানুষ যেটা চায়, শৈশবে ফিরে যেতে। আমি আমার স্কুল জীবনে ফিরে যেতে চাই। স্কুলের বন্ধু, স্কুল জীবনে ফিরে যেতে চাইব। 

দ্বিতীয় চাওয়া: ক্যারিয়ারের শুরুর দিকের সময়ে ফিরে যাওয়া

দ্বিতীয় জিনিস চাইব শৈশব পার করার পর আমার ক্যারিয়ারের শুরুর দিকের সময়টায় ফিরে যেতে। আমাকে দিয়ে অনেক কিছু হতে পারত, আমাকে দিয়ে বাংলাদেশের ফলাফল আরও ভালো হতে পারত, আমি যদি ফিট থাকতাম, সুস্থ থাকতাম। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ছিল, আল্লাহর মেহেরবানি যে আমি এতদিন পর্যন্ত খেলতে পেরেছি এত কিছুর পরও। 

তো এটা নিয়ে আমার কোনো কষ্ট নেই। তবে যেহেতু প্রশ্ন করলেন তাই বললাম আমি যদি শুরুর দিকের ক্যারিয়ারে ফিরে যেতে চাই, তাহলে আমি বুঝতে পারব কীভাবে মেইন্টেইন করলে আমি সুস্থ থাকব এবং দেশের হয়ে আরও ভালো কিছু করতে পারব। তো এটা হবে আমার দ্বিতীয় চাওয়া, ক্যারিয়ারের শুরুর দিকে ফিরে যাওয়া।

তৃতীয় চাওয়া: একই পরিবারে জন্ম নেওয়া

আমার তৃতীয় চাওয়া হবে, অবশ্যই যে পরিবারে জন্মগ্রহণ করেছি, এই পরিবারেই আবার নিজেকে ফিরে পেতে চাওয়া।

Related Topics

মাশরাফি বিন মর্তুজা / নিলাম / ব্রেসলেট / আলাদিনের দৈত্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
    ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি
  • সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম
  • মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
    মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
  • প্রতীকী ছবি
    নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

Related News

  • বাড়ির ‘অন্ধকার কোণ’ থেকে নিলামের মঞ্চে: ৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো ১.৩৫ মিলিয়ন ডলারে 
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার

Most Read

1
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

2
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

3
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি

4
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম

5
মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net