Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
আবারও ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর ওয়ালটন

খেলা

টিবিএস রিপোর্ট
30 May, 2021, 05:25 pm
Last modified: 30 May, 2021, 05:27 pm

Related News

  • দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে নীতিগত অসংগতির কারণে ঝুঁকিতে বিনিয়োগ: ওয়ালটন এমডি
  • ওয়ালটনের বিশ্বযাত্রা: যেভাবে একটি বাংলাদেশি ব্র্যান্ড বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে
  • শ্রীলঙ্কায় ব্যবসা চালু করছে ওয়ালটন
  • জুলাই-ডিসেম্বরে ওয়াল্টনের আয় ৮ শতাংশ বেড়ে ২,৫৪৬ কোটি টাকা
  • দেশে লিফটের বার্ষিক বাজার ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে

আবারও ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর ওয়ালটন

করোনার প্রকোপে গত বছর প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যায়। লম্বা বিরতির পর ৩১ মে মাঠে গড়াতে যাচ্ছে আসরটি। প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমে হিসেবে আসরটিকে ধরা হলেও এবার ভিন্ন ফরম্যাটে খেলা হবে।
টিবিএস রিপোর্ট
30 May, 2021, 05:25 pm
Last modified: 30 May, 2021, 05:27 pm
অনুশীলনে প্রিমিয়ার লিগের দল আবাহনী লিমিটেড। ছবি: বিসিবি

আবারও ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর হয়েছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। এ নিয়ে টানা নবমবারের মতো প্রিমিয়ার লিগের  টাইটেল স্পন্সর হলো ওয়ালটন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের আসরের নামকরণ করা হয়েছে 'বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ স্পন্সর্ড বাই ওয়ালটন।'

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ সম্মেলনে উপস্থিত বিসিবি পরিচালক ও সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম এবং ওয়ালটনের অতিরিক্ত পরিচালক মিলটন আহমেদ।

সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম বলেন, 'বরাবরের মতো এবারও আমরা লিগের স্পন্সর হিসেবে ওয়ালটনকে পেয়েছি। ওয়ালটন আমাদের গত আট বছর স্পন্সর করেছে। শুধু ঢাকা লিগই নয় জাতীয় ক্রিকেট লিগের স্পন্সর ওয়ালটন। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তারা বিসিবিকে অবিশ্বাস্যভাবে সহযোগিতা করে আসছে।'

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, 'আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তারা এক যুগ ধরে আমাদের পৃষ্ঠপোষকতার সুযোগ করে দিয়েছে। ঘরোয়া ক্রিকেট হচ্ছে আমাদের ক্রিকেটের মূল ভিত্তি। আমরা চাই সব সময় ক্রিকেটের পাশে থাকতে, সব সময় ক্রিকেটের উন্নয়নে বিসিবির পাশে থাকতে। আমরা চাই জাতীয় দলের পাইপলাইন আরও সমৃদ্ধ হোক।'

ঢাকা লিগে স্পন্সরশিপ ছাড়াও টুর্নামেন্টের মান বাড়াতে ম্যাচ অফিসিয়ালদের (আম্পায়ার, রেফারি) পোশাক দিয়েছে ওয়ালটন। পাশাপাশি প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেবে ওয়ালটন। 

করোনার প্রকোপে গত বছর প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যায়। লম্বা বিরতির পর ৩১ মে মাঠে গড়াতে যাচ্ছে আসরটি। প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমে হিসেবে আসরটিকে ধরা হলেও এবার ভিন্ন ফরম্যাটে খেলা হবে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ।

Related Topics

টপ নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ / স্পন্সর / ওয়ালটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে নীতিগত অসংগতির কারণে ঝুঁকিতে বিনিয়োগ: ওয়ালটন এমডি
  • ওয়ালটনের বিশ্বযাত্রা: যেভাবে একটি বাংলাদেশি ব্র্যান্ড বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে
  • শ্রীলঙ্কায় ব্যবসা চালু করছে ওয়ালটন
  • জুলাই-ডিসেম্বরে ওয়াল্টনের আয় ৮ শতাংশ বেড়ে ২,৫৪৬ কোটি টাকা
  • দেশে লিফটের বার্ষিক বাজার ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net