Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
আফিফের গায়ে বল ছোড়ায় আফ্রিদিকে জরিমানা

খেলা

টিবিএস রিপোর্ট
21 November, 2021, 08:15 pm
Last modified: 21 November, 2021, 08:21 pm

Related News

  • বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত: এসিআই গোদরেজ, আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে প্রায় ১৫ লাখ টাকা জরিমানা
  • প্রতিদ্বন্দ্বীদের ঠেকিয়ে নিজস্ব অ্যাপকে সুবিধা, গুগলকে ৮৯০ মিলিয়ন ইউরো জরিমানা করল ইইউ
  • পুঁজিবাজারে অনিয়মে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমানসহ অনেকে নিষিদ্ধ: সংসদে অর্থমন্ত্রী
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  

আফিফের গায়ে বল ছোড়ায় আফ্রিদিকে জরিমানা

বেপরোয়াভাবে আফিফের শরীরে বল ছুড়ে মারেন আফ্রিদি। বলটি আফিফের পায়ে লাগে। বাংলাদেশের এই ক্রিকেটার উইকেটে শুয়ে পড়েন। এরপর চিকিৎসা নিয়ে আবার ব্যাটিং শুরু করেন আফিফ।
টিবিএস রিপোর্ট
21 November, 2021, 08:15 pm
Last modified: 21 November, 2021, 08:21 pm

আগের বলে ছক্কা, পরের বলে আফিফ হোসেন ধ্রুব ডিফেন্স করলেন। ফিরতি বল হাতে নিয়েই সোজা আফিফের দিকে বল ছুঁড়লেন শাহিন শাহ আফ্রিদি। মেজাজ হারিয়ে বল ছোড়ায় পাকিস্তান পেসারকে জরিমানা করা হয়েছে। আফ্রিদিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে। 

আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আফ্রিদিরি বিরুদ্ধে। তার অপরাধটি প্রথম পর্যায়ের। জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি আফ্রিদিকে তিরস্কার করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

ম্যাচ শেষে অবশ্য ব্যক্তিগতভাবে আফিফের কাছে ক্ষমাপ্রার্থনা করেন আফ্রিদি। আফিফকে জড়িয়ে ধরতে দেখা যায় পাকিস্তান পেসারকে। মাঠে বেশ কিছু সময় কথা বলেন দুজন। কিন্তু আফিফের কাছে ক্ষমা চাইলেও জরিমানা এড়াতে পারেননি পাকিস্তানের তারকা এই পেসার। 

ম্যাচ শেষে আফ্রিদির বিপক্ষে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার গাজী সোহেল, তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান এবং চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। শাহিন শাহ আফ্রিদি অপরাধ মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।

ঘটনাটি বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টির। তৃতীয় ওভারের খেলা চলছিল। শাহিন আফ্রিদির প্রথম বলে ছক্কা মারেন আফিফ। এতে যেন মেজাজ বিগড়ে যায় তার। পরের ডেলিভারিতে বলে কুড়িয়ে বেপরোয়াভাবে আফিফের শরীরে ছুড়ে মারেন আফ্রিদি। বলটি আফিফের পায়ে লাগে। বাংলাদেশের এই ক্রিকেটার উইকেটেই শুয়ে পড়েন। এরপর চিকিৎসা নিয়ে আবার ব্যাটিং শুরু করেন আফিফ।

Related Topics

টপ নিউজ

আফিফ হোসেন ধ্রুব / শাহিন শাহ আফ্রিদি / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / জরিমানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত: এসিআই গোদরেজ, আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে প্রায় ১৫ লাখ টাকা জরিমানা
  • প্রতিদ্বন্দ্বীদের ঠেকিয়ে নিজস্ব অ্যাপকে সুবিধা, গুগলকে ৮৯০ মিলিয়ন ইউরো জরিমানা করল ইইউ
  • পুঁজিবাজারে অনিয়মে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমানসহ অনেকে নিষিদ্ধ: সংসদে অর্থমন্ত্রী
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

3
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

4
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net