Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
আফগানিস্তান এখন বড় টি-টোয়েন্টি দল: সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
16 September, 2019, 05:30 pm
Last modified: 16 September, 2019, 05:43 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

আফগানিস্তান এখন বড় টি-টোয়েন্টি দল: সাকিব

দল আত্মবিশ্বাসহীনতায় ভুগছিল বলেও জানান তিনি...
টিবিএস রিপোর্ট
16 September, 2019, 05:30 pm
Last modified: 16 September, 2019, 05:43 pm
সাকিব আল হাসান। ফাইল ফটো

আফগানিস্তানের কাছে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দুর্ভাগ্য যেন কাটছেই না। রোববারও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে টানা চতুর্থ ম্যাচে হারল টাইগাররা। 

ম্যাচ হারার পর বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্লেষণটা এরকম,“আফগানিস্তান টি-টোয়েন্টির বড় দল। আইসিসির‍ র‌্যাংকিং-এ ওরা আছে সপ্তমে, আমরা দশম। দেরাদুনের ম্যাচেও ওরা ভালো খেলেছে। এখানে এসেও ওরা আবার প্রমাণ করল যে, ওরা টি-টোয়েন্টির বড় দল।”

আফগানরা পরপর ১২টি টি-টোয়েন্টিতে অপরাজেয় থেকে নিজেদের রেকর্ড ভেঙেছে, কতটা দাপট ওদের টি-টোয়েন্টিতে সেটা এ হিসাব থেকেই বোঝা যায়।   

রবিবার (১৫ সেপ্টেম্বর) টসে জিতে ব্যাটিং নেয় আফগানরা। পাওয়ার-প্লে-এর মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেললেও, পরে মাত্র ৬ উইকেট খুইয়ে ১৬৪ রান তোলে ওরা। কৃতিত্বের বেশিরভাগটাই আফগানদের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর। তিনি তিনটি চার ও সাতটি ছয়ের দারুণ এক ইনিংস খেলে ৫৪ বলে ৮৫ রান করেন।  

Afghanistan win by 25 runs!

They have now won 12 consecutive T20Is, beating their own record in men's cricket! ? ?

Four wickets for Mujeeb and an unbeaten 84 from Mohammad Nabi proved too much for Bangladesh.#BANvAFG pic.twitter.com/9X04fdVWuQ— ICC (@ICC) September 15, 2019

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্রুতই কয়েকটি উইকেট হারায়। সে আঘাত থেকে দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাঝে পঞ্চম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান ৫৮ রান করে খানিকটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দুজন পরপর আউট হয়ে যাবার পর টাইগারদের ইনিংস ভেঙে পড়ে হুড়মুড় করে।  

সাকিব স্বীকার করছেন, দলের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। সেটা করতে ব্যর্থ হয়েছেন তারা।

“বলতে গেলে, খেলাটা ওদের হাতে তুলে দিয়ে এসেছি আমরা,” বললেন বাংলাদেশ অধিনায়ক।

দল আত্মবিশ্বাসহীনতায় ভুগছিল, এটাও বলছেন তিনি। তাই প্রথমবারের মতো মুশফিকুর রহিমকে ওপেনিং-এ নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এবারই প্রথম ওপেন করলেন মুশফিক।

মুশফিককে শুরুতে নামানোর কৌশল নিয়ে সাকিব বললেন, “দলেরই সিদ্ধান্ত ছিল ওকে শুরুতে নামানোর। আমাদের টপ-অর্ডার ভালো খেলছিল না। তাই চেয়েছিলাম আফগানরা যেন আমাদের অভিজ্ঞ খেলোয়াড়দের আগে খেলে নেয়।”     

কৌশলটা যে আপাতত কাজে দেয়নি তা দলের পরাজয়ে সুস্পষ্ট। সামনে আছে টি-টোয়েন্টি ক্রিকেটের চট্টগ্রাম-পর্ব। সেখানে ২০ সেপ্টেম্বর জিম্বাবুয়ে এবং ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।  

কোন দিকটা চট্টগ্রাম-পর্বে খেয়াল রাখবেন তা নিয়ে সাকিব বললেন, “আমরা অনেক বেশি অতিরিক্ত রান দিয়েছি।”

সাকিব যোগ করলেন, “প্রথম দশ ওভারে খুব দারুণ বল করেছি আমরা। কিন্তু শেষ ১০ ওভারে ওরা ১০৬ রান করে ফেলেছে। এমন উইকেটে সেটা মানা কঠিন।”

বোলাররা তবু ভালো শুরু এনে দিয়েছিলেন। পাওয়ার-প্লে খেলার সময় পরপর চারটি আফগান উইকেট ফেলে দিয়ে। কিন্তু মাহমুদউল্লাহ-সাব্বির জুটি বাদে ব্যাটসম্যানরা একেবারেই দাঁড়াতে পারেননি। সে ব্যর্থতা মেনে নিয়ে সাকিব বললেন, “আমরা দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছি।”

এসব ভুলত্রুটি আগামীতে কাটিয়ে উঠতে পারলেই দলের আত্মবিশ্বাস ফিরে আসবে। দল ফিরবে জয়ের ধারায়। তা সে আফগানরা টি-টোয়েন্টির যত বড় দলই হোক না কেন।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / টি-২০ ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net