Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
আপাতত এককভাবে বিশ্বকাপের আয়োজক হতে পারবে না বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
15 June, 2021, 09:55 pm
Last modified: 15 June, 2021, 10:05 pm

Related News

  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

আপাতত এককভাবে বিশ্বকাপের আয়োজক হতে পারবে না বাংলাদেশ

২০৩১ সাল পর্যন্ত এককভাবে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। তবে ৮ দলের চ্যম্পিয়ন্স ট্রফি একাই আয়োজন করার পরিকল্পনা বিসিবির।
টিবিএস রিপোর্ট
15 June, 2021, 09:55 pm
Last modified: 15 June, 2021, 10:05 pm
২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠােনে রিকশায় চড়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রবেশ করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

২০১১ বিশ্বকাপের সহ-আয়োজক ছিল বাংলাদেশ। তিন বছর পর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ এককভাবে আয়োজন করে। তবে অবগাঠামোর অভাবে ২০৩১ সাল পর্যন্ত এককভাবে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। এ কারণে আবারও যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হওয়ার পরিকল্পনার বিসিবির। তবে ৮ দলের চ্যম্পিয়ন্স ট্রফি একাই আয়োজন করার পরিকল্পনা বিসিবির।

মঙ্গলবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এসব জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা সম্পন্ন ১০টি ভেন্যু থাকতে হবে আয়োজক দেশের, যা বাংলাদেশের নেই। এ কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে চেষ্টা করবে বিসিবি। 

নাজমুল হাসান বলেন, 'এখানে বেশ কিছু সমস্যা আছে। পুরুষদের বিশ্বকাপ আয়োজনে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা সম্পন্ন ১০টি ভেন্যু থাকতে হবে। এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আমাদের এতো ভেন্যু নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনও আমাদের জন্য কঠিন। চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, এটা আমাদের জন্য ঠিক আছে। আমরা ঠিক করেছি এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য বিড করব।'

এককভাবে বিশ্বকাপ আয়োজনের সুযোগ নেই বলে আবারও সহ-আয়োজক হতে চায় বাংলাদেশ। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক হওয়ার পরিকল্পনা বাংলাদেশের। বিসিবি সভাপতি বলেন, 'ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আমরা একা আয়োজন করতে পারব না। আমরা যৌথভাবে আয়োজনের চেষ্টা করব।'

'আমাদের ইচ্ছা উপ-মহাদেশে যারা আছে তাদের নিয়ে, মানে এসিসির  অধীনে যেসব দেশ আছে, তাদের সঙ্গে কথা বলব। আমরা যদি একসঙ্গে বিড করি, তাহলে বিশ্বকাপ পাওয়ার সম্ভাবনা বেশি। এখানে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত আছে। এটায় সময় খুব কম, আমরা যাই করি না কেন দুই-একদিনের ভেতরে চূড়ান্ত করতে হবে।'

এরআগে বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০২৪ থেকে ২০৩১ সালের ৮ বছরের চক্রে এই পদক্ষেপ বাস্তবে রূপ দেবে আইসিসি। পুরুষদের ১০ দলের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সংখ্যা ১৬ থেকে বেড়ে হবে ২০। এ কারণে ভেন্যুর সংখ্যা বেড়েছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বিশ্বকাপের আয়োজক / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net