Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মহেন্দ্র সিং ধোনি

খেলা

টিবিএস ডেস্ক
15 August, 2020, 08:50 pm
Last modified: 15 August, 2020, 09:56 pm

Related News

  • ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলেছিলেন, সেই পেলোসির অবসরের ঘোষণার পর ট্রাম্প বললেন ‘শয়তান মহিলা’
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা
  • ইউরোর পর ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা ক্রুসের
  • ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক সতীর্থ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মহেন্দ্র সিং ধোনি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ হলো ক্রিকেটের এক মহানায়কের ১৬ বছরের ঝলমলে এক অধ্যায়।
টিবিএস ডেস্ক
15 August, 2020, 08:50 pm
Last modified: 15 August, 2020, 09:56 pm

অনেকেই ধরে নিয়েছিলেন, শেষটা দেখে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এ নিয়ে লম্বা সময় ধরে হয়েছে আলোচনা, আঁকা হয়েছে সম্ভাবনার ছবি। অবশেষে সব আলোচনা থামিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে কিংবদন্তি এই ক্রিকেটার লিখেছেন, 'ধন্যবাদ, এতটা সময় ধরে ভালোবাসা ও সমর্থন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ৭ টা ২৯ মিনিট (১৫ আগস্ট, শনিবার) থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে ধরে নিন।'

টেস্ট ফরম্যাটকে আগেই বিদায় বলে দিয়েছিলেন ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ধোনি। ২০১৪ সালে সাদা পোশাকে শেষ ম্যাচ খেলেন ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

২০১৮ সালে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেও এই দুই ফরম্যাটে খেলে আসছিলেন ধোনি। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর এই দুই ফরম্যাটেও জ্যোতিচিহ্ন বসে যায়। ইংল্যান্ড বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচটিই তার জন্য হয়ে রইলো শেষ স্মৃতি। ওই ম্যাচে ৫০ রান করেও দলকে জেতাতে পারেননি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফিনিশার।    

অনেকের কাছেই মহেন্দ্র সিং ধোনি মানে ছিল ক্রিকেটের 'কমপ্লিট প্যাকেজ'। নেতৃত্বেগুণে অসাধারণ হওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দলকে নিয়মিতভাবে পথ দেখাতেন ধোনি। বহু ম্যাচে ভারতের মুখে হাসি ফোটানো ধোনি ২০১১ বিশ্বকাপ জয়ের পথে রাখেন অসামান্য ভূমিকা। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সেরার মুকুট জেতার পথে হার না মানা ৯১ রানের ইনিংস খেলেন তিনি। 

ভারতের হয়ে ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮টি টি-টোয়েন্টি খেলেছেন ধোনি। ৯০ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৮.০৯ গড়ে ৪ হাজার ৮৭৬ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ক্রিকেটের সবচেয়ে দামি এই ফরম্যাটে ধোনির সর্বোচ্চ ইনিংস ২২৪ রানের। 

ওয়ানডেতে সবচেয়ে সফল ভারতীয় ক্রিকেটের এই মহানায়ক। অনেক ম্যাচেই তার ব্যাটে রচিত হয়েছে ভারতের অসাধারণ সব জয়। ৩৫০ ওয়ানডেতে ১০টি সেঞ্চুরি ও ৭৩টি হাফ সেঞ্চুরিসহ ৫০.৫৭ গড়ে ১০ ৭৭৩ রান করেছেন ধোনি। যা ওয়ানডে ইতিহাসের একাদশতম সর্বোচ্চ। ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস ১৮৩* রানের। 

টি-টোয়েন্টিতেও সফল ধোনি। সংক্ষিপ্ততম এই ফরম্যাটের ৯৮টি ম্যাচে দুটি হাফ সেঞ্চুরিসহ ৩৭.৬০ গড়ে ১ হাজার ৬১৭ রান করেছেন তিনি। এই ফরম্যাটে তার সর্বোচ্চ ইনিংস ৫৬ রানের। 

Related Topics

টপ নিউজ

মহেন্দ্র সিং ধোনি / সাবেক অধিনায়ক / অবসরের ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলেছিলেন, সেই পেলোসির অবসরের ঘোষণার পর ট্রাম্প বললেন ‘শয়তান মহিলা’
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা
  • ইউরোর পর ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা ক্রুসের
  • ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক সতীর্থ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net