Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
আত্মাহুতির মিছিল শেষে সাকিব-লিটনের লড়াই

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
03 February, 2021, 04:40 pm
Last modified: 03 February, 2021, 06:36 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

আত্মাহুতির মিছিল শেষে সাকিব-লিটনের লড়াই

রিভিউ না নেওয়ায় সাঝঘরে ফিরতে হয় হাফ সেঞ্চুরি করা সাদমান ইসলামকে। অধিনায়ক মুমিনুল হক যেভাবে জন ক্যাম্পবেলের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন, সেটাও টেস্ট ক্রিকেটে বেমানান দৃশ্য।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
03 February, 2021, 04:40 pm
Last modified: 03 February, 2021, 06:36 pm

ব্যাট ও প্যাডের মাঝে ফাঁকা জায়গা রেখে নিজের বিপদ ডেকে আনেন তামিম ইকবাল। ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। রিভিউ না নেওয়ায় সাঝঘরে ফিরতে হয় হাফ সেঞ্চুরি করা সাদমান ইসলামকে। অধিনায়ক মুমিনুল হক যেভাবে জন ক্যাম্পবেলের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন, সেটাও টেস্ট ক্রিকেটে বেমানান দৃশ্য। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন আত্মাহুতির মিছিলে যোগ দিয়েছিলেন। উইকেট বিলিয়ে না এলে প্রথম দিন শেষে ২৪২ রানের পাশে ৫ উইকেট না থেকে অন্য সংখ্যাও বসতে পারতো। তবু স্বস্তি যে শেষ সেশনে হাল ধরে দলকে পথ দেখিয়ে প্রথম দিন পার করেছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। 

এই দুই ব্যাটসম্যানের ব্যাটে প্রথম ইনিংসে অন্তত সাড়ে তিন'শ পেরনো স্কোরে চোখ এখন বাংলাদেশের। মুশফিকুর রহিমের সঙ্গে অনেকটা পথ পাড়ি দেওয়া সাকিব ৪৯ রানের জুটি গড়েছেন লিটনের সঙ্গে। প্রথম দিন শেষে সাকিব ৩৯ রানে অপরাজিত আছেন, লিটন অপরাজিত ৪৩ রানে।

উইন্ডিজের দুই পেসার কেমার রোচ ও শ্যানন গ্রাব্রিয়েলের পাশাপাশি স্পিনার রাকিম কর্নওয়ালকে নিয়ে বেশি সতর্ক ছিল বাংলাদেশ। কিন্তু এই তিনজন বাংলাদেশকে সেভাবে ভোগাতে পারেননি। জোমেল ওয়ারিক্যান ফাঁদে ফেলেছেন সাদমান, মুমিনুল, মুশফিকদের। বাঁহাতি এই স্পিনারের শিকার ৩ উইকেট। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দলকে উড়ন্ত সূচনার ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। ইনিংসের প্রথম বলেই কেমার রোচকে চার মারেন সাদমান। চারে শুরুর হওয়ার ইনিংসের পরের গল্প অবশ্য মধুর নয়। দলীয় ২৩ রানেই থামতে হয় তামিমকে। 

কেমার রোচের ভেতরের দিকে ঢোকা ডেলিভারিটি ঠিকভাবে খেলতে পারেননি বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার। উইন্ডিজ পেসারের দারুণ ডেলিভারিটি তামিমের ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে গিয়ে স্টাম্পে আঘাত করে। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুমিনুল হকের দল। 

যদিও এই চাপ কাটিয়ে উঠতে সময় নেননি সাদমান ও নাজমুল হোসেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন এই দুজন। তাদের ৪৩ রানের জুটিটি ভাঙে ভুল বোঝাবুঝিতে। দলীয় ৬৫ রানে একটি শট খেলে প্রথম রান পূর্ণ করে দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেন ২০১৯ সালে নভেম্বরের পর টেস্ট খেলতে নামা সাদমান। 

শান্ত পরে সাড়া দিয়ে আর রান পূর্ণ করতে পারেননি। রান আউট হয়ে ফেরার আগে বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ২৫ রান। পরের জুটিটা সাদমান ও অধিনায়ক মুমিনুল হকের। শুরুতে মুমিনুলের ব্যাটিংয়ে জড়তা থাকলেও তা কাটিয়ে ওঠেন তিনি। কিন্তু সাদমানের সঙ্গে ৫৩ রানের জুটি গড়ার পর নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে আসেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

ওয়ারিক্যানের স্টাম্প বরাবর করা একটি ডেলিভারিতে লফটেড ড্রাইভ খেলতে গিয়ে শর্ট মিড-উইকেটে ক্যাম্পবেলের হাতে ধরা পড়েন ২৬ রান করা মুমিনুল। এরপর দিনের সবচেয়ে বড় হতাশার দৃশ্যটি দেখা যায়। স্টাম্প মিস করা ডেলিভারিতে জোরালো আবেদনে সাদমানকে ফেরান ওয়ারিক্যান। 

টিভি রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পেরও বেশ বাইরে দিয়ে বলটি চলে যাচ্ছে। নন স্ট্রাইকে থাকা মুশফিকুর রহিমের দৃষ্টি আকর্ষণ করলেও সাদমানকে রিভিউ নেওয়ার পরামর্শ দেননি তিনি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরিটি ৫৯ রানে থামাতে হয় বাংলাদেশ ওপেনারকে। 

এরপর মুশফিকের সঙ্গে যোগ দেন নিষেধাজ্ঞার পর প্রথম টেস্ট খেলতে নামা সাকিব আল হাসান। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। দলীয় ১৯৩ রানে গিয়ে দিক হারান মুশফিক। ওয়ারিক্যানের করা বাঁক খেয়ে বেরিয়ে যাওয়া একটি ডেলিভারিতে ব্যাট চালিয়ে স্লিপে কর্নওয়ালের হাতে ধরা পড়েন মুশফিক। এরআগে ৬টি চারে ৩৮ রান করেন তিনি। 

দিনের বাকিটা সময়ে আর বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে। সাকিব ও লিটন মিলে দিনের বাকি থাকা ১৫.৪ ওভার ব্যাটিং করেন। ওয়ারিক্যান ২৪ ওভারে ৫৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। কেমার রোচ পেয়েছেন একটি উইকেট।   

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / লিটন কুমার দাস / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net