Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
আজ বাফুফের নির্বাচন

খেলা

টিবিএস রিপোর্ট
03 October, 2020, 10:15 am
Last modified: 03 October, 2020, 10:19 am

Related News

  • সালাউদ্দিন যুগের অবসান, বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল
  • বাফুফে নির্বাচন: ৯ অক্টোবর থেকে কেনা যাবে মনোনয়নপত্র
  • ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত চেয়ে রিট 
  • বাংলাদেশে আসছে না মেসির আর্জেন্টিনা
  • ‘যারা ফুটবলের সঙ্গে আছেন, তাদের কাছে আমি জনপ্রিয়’

আজ বাফুফের নির্বাচন

শনিবার দুপুর ২টা থেকে শুরু হতে যাওয়া ভোটযুদ্ধে রায় দেবেন সারা দেশ থেকে আসা ১৩৯ জন ভোটার। বাফুফে সভাপতির পদসহ ২১টি পদে এবারের নির্বাচনে মোট ৪৭ জন প্রার্থী লড়ছেন। 
টিবিএস রিপোর্ট
03 October, 2020, 10:15 am
Last modified: 03 October, 2020, 10:19 am

বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আজ। সোনারগাঁও হোটেলে শনিবার দুপুর ২টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। চলবে ৬টা পর্যন্ত। এরআগে বেলা ১১টা থেকে অনুষ্ঠিত হবে বাফুফের বার্ষিক সাধারণ সভা। 

চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে এবারও সভাপতি পদে লড়ছেন কাজী সালাউদ্দিন। সম্মিলিত পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন গত ১২ বছর ধরে বাফুফে প্রধানের পদে থাকা সাবেক এই তারকা ফুটবলার। 

সভাপতি পদে লড়ছেন শফিকুল ইসলাম মানিক। শেষ মুহূর্তে সুর পাল্টে নির্বাচনী প্রচারণায় নেমেছেন আরেক সভাপতি প্রার্থী বাদল রায়। শেখ মোহাম্মদ আসলাম-মহিউদ্দিন মহির নেতৃত্বে গড়া সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে লড়বেন তিনি। যদিও তার পরিষদ থেকে এ ব্যাপারে কোনো ঘোষণা আসেনি।

নির্বাচনে লড়ার কথা ছিল না তার। সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বাদল রায়। অসুস্থতার কথা জানিয়ে গত ১২ সেপ্টেম্বর স্ত্রী মাধুরী রায়কে দিয়ে নির্বাচন কমিশনার বরাবর প্রত্যাহারপত্র পাঠিয়েছিলেন তিনি।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বাদল রায়ের প্রত্যাহারপত্র নির্বাচন কমিশনারের হাতে পৌঁছায়। যে কারণে ব্যালট পেপারে নাম থাকবেও বাদল রায়েরও। নাম থেকে যাওয়ায় শুক্রবার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। 

শনিবার দুপুর ২টা থেকে শুরু হতে যাওয়া ভোটযুদ্ধে রায় দেবেন সারা দেশ থেকে আসা ১৩৯ জন ভোটার। সভাপতি পদটি ছাড়া এই নির্বাচনে আছে আরও ২০টি পদ। ২১টি পদে এবারের নির্বাচনে মোট ৪৭ জন প্রার্থী লড়ছেন। 

সিনিয়র সহ-সভাপতি পদে লড়বেন দুজন। এই পদটিতে লড়াই হবে সম্মিলিত পরিষদের সালাম মুর্শেদী ও শেখ আসলামের মধ্যে। চারটি সহ-সভাপতি পদে লড়বেন ৮ জন। সম্মিলিত পরিষদ থেকে নির্বাচন করছেন কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, আতাউর রহমান ভূঁইয়া মানিক ও আমিরুল ইসলাম বাবু।

সমন্বয় পরিষদ থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহাম্মদ মারুফ হাসান ও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এ ছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তাবিথ আউয়াল। ১৫টি সদস্য পদে লড়াই করছেন ৩৪ জন প্রার্থী। 

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মেজবাহ উদ্দিন। কমিশনার হিসেবে থাকবেন মাহফুজুর রহমান সিদ্দিকী ও মোহাতার হোসেইন সাজু। গত বৃহস্পতিবার থেকে নির্বাচনী ভেন্যু হোটেল সোনাগাঁওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভোটের দিন বাড়তি নিরাপত্তা হিসেবে দায়িত্বে থাকবেন পুলিশ ও এনএসআইয়ের সদস্যরা। এ ছাড়া আরও একটি নিরপত্তা দল থাকবে ভেন্যুতে।

Related Topics

টপ নিউজ

বাফুফে নির্বাচন / বাংলাদেশ ফুটবল ফেডারেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • সালাউদ্দিন যুগের অবসান, বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল
  • বাফুফে নির্বাচন: ৯ অক্টোবর থেকে কেনা যাবে মনোনয়নপত্র
  • ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত চেয়ে রিট 
  • বাংলাদেশে আসছে না মেসির আর্জেন্টিনা
  • ‘যারা ফুটবলের সঙ্গে আছেন, তাদের কাছে আমি জনপ্রিয়’

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net