Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
বাংলাদেশে আসছে না মেসির আর্জেন্টিনা

খেলা

টিবিএস রিপোর্ট
03 May, 2023, 05:30 pm
Last modified: 03 May, 2023, 05:42 pm

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • ‘নারী ফুটবলের মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন’
  • সালাউদ্দিন যুগের অবসান, বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল
  • সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমীদের নির্বাচিত করার আহ্বান বিদায়ী সভাপতি সালাউদ্দিনের 
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

বাংলাদেশে আসছে না মেসির আর্জেন্টিনা

আগামী জুনে মেসি-ডি মারিয়াদের ঢাকায় নিয়ে আসতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু তাদের চেষ্টা সফল হচ্ছে না, বাংলাদেশে আসছে না বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 
টিবিএস রিপোর্ট
03 May, 2023, 05:30 pm
Last modified: 03 May, 2023, 05:42 pm

আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের আবেগ, ভালোবাসার শেষ নেই। কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশি ভক্তদের উন্মাদনা দেখেছে দেশটি। সমর্থন ও ভালোবাসার জন্য কয়েক দফায় ধন্যবাদ জানায় বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জেতা দেশটি। দেশের ভক্তদের ভালো লাগা বাড়িয়ে দিতে মেসি-ডি মারিয়াদের আগামী জুনে ঢাকায় নিয়ে আসতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু তাদের চেষ্টা সফল হচ্ছে না, বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা। 

বাংলাদেশে মেসিদের নিয়ে আসছে বাফুফে, আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর এমন আলোচনা শোনা যায়। সেই আলোচনায় অগ্রগতি আসে জানুয়ারিতে। ১৭ জানুয়ারি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, আর্জেন্টিনার বাংলাদেশে আনা প্রায় নিশ্চিত। বাকি থাকা কিছু বিষয় চূড়ান্ত হলেই বাংলাদেশে আসবেন মেসিরা। ১২-২০ জুনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার বাংলাদেশে আসার কথা জানিয়েছিল বাফুফের। কিন্তু মাঠ সমস্যার কারণে সেটা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি নিজেই।

একটি দেশকে এনে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মেসিদের ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। কিন্তু তখনই সমস্যা হয়ে দেখা দেয় ভেন্যু। কারণ বঙ্গবন্ধু স্টেডিয়ামে লম্বা সময় ধরে সংস্কার কাজ চলছে। যদিও সালাউদ্দিন আশ্বাস দিয়েছিলেন, ম্যাচ আয়োজনের আগেই মাঠ প্রস্তুত হয়ে যাবে। সে সময় তিনি জানান, দ্রুত কাজ শেষ করতে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়েছে বাফুফে এবং এনএসসি রাজি হয়েছে। 

তেমন হয়নি, প্রস্তুত হয়নি মাঠ। এমনকি আগামী বছরের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হবে না বলে বাফুফেকে জানিয়ে দিয়েছে এনএসসি। অর্থাৎ, জুনে তো মেসিরা আসছেনই না, ভবিষ্যতেও আসার ক্ষেত্রে থাকছে অনেক যদি, কিন্তু। সালাউদ্দিন বলেছেন, 'আমরা দুই পক্ষই (বাফুফে ও আর্জেন্টিনা) চুক্তি করার পর্যায়ে ছিলাম। কিন্তু আমাদের স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। এই পরিস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের বাংলাদেশে আনা সম্ভব হচ্ছে না।

মাঠ প্রস্তুত নয়, অজানা ছিল না কাজী সালাউদ্দিনের। এরপরও তিনি আশাবাদী ছিলেন। আশার কারণ হিসেবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, 'আমাদের একটা চেষ্টা ছিল বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচ খেলতে বাংলাদেশে আসুক। আর্জেন্টিনাও বাংলাদেশে আসার জন্য যথেষ্ট আগ্রহী ছিল। স্টেডিয়াম নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদ কাজ করছে। শেষ করতে তাদের আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে।'

'মন্ত্রণালয় আমাদের জানিয়ে দিয়েছে, আগামী বছরের আগে স্টেডিয়াম প্রস্তুত হবে না। এমন হলে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এনে খেলার আয়োজন করব কোথায়? এ কারণে আমরা আর্জেন্টিনাকে আনতে পারছি না। আমরা বিষয়টা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছি।' যোগ করেন কাজী সালাউদ্দিন।

এর আগে ২০১১ সালে বাংলাদেশে আসে আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ খেলেন মেসি-ডি মারিয়ারা। আরও একবার তাদেরকে নিয়ে আসার ঘোষণা দিয়ে এবার আর সফলতার মুখে দেখা হলো না বাফুফের। মেসিদের বাংলাদেশে আনার চেষ্টা ভবিষ্যতে জারি থাকবে কিনা, এ বিষয়ে কিছু জানাননি বাফুফে সভাপতি।

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল / বাংলাদেশ ফুটবল ফেডারেশন / কাজী সালাউদ্দিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • ‘নারী ফুটবলের মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন’
  • সালাউদ্দিন যুগের অবসান, বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল
  • সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমীদের নির্বাচিত করার আহ্বান বিদায়ী সভাপতি সালাউদ্দিনের 
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net