Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
আজ তামিমের লাইভে অতিথি হচ্ছেন রোহিত শর্মা

খেলা

টিবিএস রিপোর্ট
15 May, 2020, 11:05 am
Last modified: 15 May, 2020, 11:19 am

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

আজ তামিমের লাইভে অতিথি হচ্ছেন রোহিত শর্মা

আজ শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে দর্শকদের জন্য তামিমের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইভটি সম্প্রচারিত হবে। প্রথমবারের মতো দুই প্রতিবেশী দেশের এ দুই বিখ্যাত ক্রিকেটার একসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে যাবেন।
টিবিএস রিপোর্ট
15 May, 2020, 11:05 am
Last modified: 15 May, 2020, 11:19 am

বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত লাইভ অনুষ্ঠানের পরবর্তী অতিথি হতে যাচ্ছেন বিশ্বখ্যাত ভারতীয় ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা।

আজ শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে দর্শকদের জন্য তামিমের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইভটি সম্প্রচারিত হবে। প্রথমবারের মতো দুই প্রতিবেশী দেশের এ দুই বিখ্যাত ক্রিকেটার একসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে যাবেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতিতে ভক্তদের সঙ্গে নিজেদের অনেক স্মৃতি এবং তাদের কিছু অজানা গল্প শেয়ার করতে বা মহামারি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে যাচ্ছেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা।

তামিম ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আগের পর্বগুলোতে দেশ-বিদেশের বিভিন্ন অতিথিকে নিয়ে এসেছিলেন।

এর আগে প্রথম দুটি সেশনে ইনস্টাগ্রামে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম এবং টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে লাইভে এসেছিলেন।

পরে তামিম তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এ অনুষ্ঠানটি স্থানান্তর করেন, যেখানে সম্প্রতি বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, পেসার তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন উপস্থিত হয়ে তাদের কিছু অজানা গল্প শেয়ার করেন।

সর্বশেষ পর্বে তামিম বুধবার (১৩ মে) রাতে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সাথে লাইভ সেশনে অংশ নেন।

এর আগে গত রোববার বাংলাদেশ ক্রিকেটের অতীত ইতিহাস মানুষের সাথে শেয়ার করার জন্য অতিথি হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ, হাবিবুল বাশার এবং নাইমুর রহমানকে আমন্ত্রণ জানান তামিম।

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে সব ধরনের খেলাধুলার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ভক্তদের বিনোদন দিতে গত ২ মে থেকে এ লাইভ সেশন শুরু করেন তামিম ইকবাল।

তামিম ইকবালের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো যে কেউ দেখে নিতে পারেন যে কোনো সময়।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ফেসবুক লাইভ / রোহিত শর্মা / মুশফিকুর রহিম / মাহমুদউল্লাহ রিয়াদ / ফাফ ডু প্লেসিস / মাশরাফি বিন মর্তুজা / পেসার তাসকিন আহমেদ / রুবেল হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net