Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
আকবরকে দাদা, ইমনকে বার্গার নামে ডাকে বন্ধুরা

খেলা

শান্ত মাহমুদ, বিকেএসপি থেকে
19 February, 2020, 03:45 pm
Last modified: 19 February, 2020, 05:37 pm

Related News

  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • হাসপাতাল থেকে সর্বশেষ শারীরিক অবস্থার খবর দিলেন তামিম
  • মাঠে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল
  • তামিমের ব্যাটে ঝড়, দারুণ ইনিংসে রংপুরকে জেতালেন আকবর
  • সকালে এসেই মিরপুর স্টেডিয়ামে নতুন কোচ ফিল সিমন্স

আকবরকে দাদা, ইমনকে বার্গার নামে ডাকে বন্ধুরা

বিকেএসপির ছাত্রাবাসে দীর্ঘদিন একসঙ্গে থাকা নাসের জানান, আকবর ঘুম থেকে সবার আগে উঠত। তারপর কার লকারে কী খাবার আছে, সেটা খেয়ে ফেলত। ওর জন্য মাঝে মধ্যে খাবার লুকিয়ে রাখতাম।
শান্ত মাহমুদ, বিকেএসপি থেকে
19 February, 2020, 03:45 pm
Last modified: 19 February, 2020, 05:37 pm
সেলফিতে আকবরের সঙ্গে নাসের

মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আমূল পাল্টে গেছে আকবর আলীর জীবন। কয়েক সপ্তাহ আগে তিনি শুধুই বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন। আকবরের আগে আরও ১১ জন বাংলাদেশি ক্রিকেটার এই সম্মান পেয়েছেন। কিন্তু সপ্তাহ কয়েকের ব্যবধানে আকবর আর অন্য ১১ জনের মতো নন; তিনি এখন বাংলাদেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। তার নাম উঠে গেছে ইতিহাসের অমোচনীয় অধ্যায়ে।

বিশ্ব জয়ের লম্বা এই সফরে নেতা আকবরের সুরে সুর মিলিয়ে অন্যদের সঙ্গে লড়ে গেছেন পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান তামিমরা। আকবরের মতো এই দুই ক্রিকেটারও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উঠে এসেছেন। প্রিয় এই প্রতিষ্ঠানে তারা এখন মহানায়ক। এখানকার সতীর্থদের কাছে আকবর, ইমন, সাকিবরা এখন অনুপ্রেরণার নাম।

বিশ্বকাপের ট্রফি হাতে আকবর আলী

আকবররা যাদের কাছে এখন আইডল, তাদের সঙ্গে কেমন ছিল আকবরদের বিকেএসপির জীবন; সেই গল্পের সন্ধানে ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। বিশ্বজয়ীদের বিকেএসপির বন্ধু, টিমমেট, রুমমেটদের সঙ্গে কথা বলে জানা গেছে অনেক অজানা কথা। যে কথায় জড়িয়ে আছে অনেক ভালো লাগা, মজার সব স্মৃতি। যেমন, আকবর আলী এখানে সতীর্থদের কাছে দাদা। তাকে দাদা বলে ডাকেন সিনিয়ররা। আবার ইমনকে বার্গার বলে ডাকে তার বিকেএসপির বন্ধুরা।

বয়সভিত্তিক ক্রিকেটের গন্ডি পেরিয়ে প্রিমিয়ার লিগসহ অন্যান্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে নাম লেখানো আবু নাসের ও হুমায়ুনের সঙ্গে একই রুমে থেকেছেন আকবর। খোঁজ নিয়ে পাওয়া গেল আবু নাসেরকে। আকবরের সম্পর্কে জানতে চাইতেই মুখে চওড়া হাসি নিয়ে বলতে শুরু করে দিলেন নাসের।

আগামী প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলতে যাওয়া নাসের বলেন, ‘আকবর খুব শান্তশিষ্ট এবং চৌকস একটি ছেলে। ও অনেক বিচক্ষণ। জীবনের সিদ্ধান্তগুলো সব সময় ঠাণ্ডা মাথায় নেয়। যা কিছু করে, নিয়মের মধ্যে করার চেষ্টা করে। কিছু না বুঝলে সবার সঙ্গে আলোচনা করে। স্যার বা সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়।’

বিচক্ষণতার কারণেই সিনিয়র হয়েও আকবরকে দাদা ডাকেন নাসের। বিশ্বজয়ী অনুজকে নিয়ে বিকেএসপির এই শিক্ষার্থী বলেন, ‘আকবরকে আমরা দাদা বলে ডাকি। ওর ম্যাচুরিটি এমন লেভেলের যে ওকে এখনও আমরা ডাকি। কখনোই আকবর নামে ডাকি না। দাদা, দাদু, মুরুব্বি এমন সব নামে ডাকি ওকে। এখনও কল করলে আকবর বলি না, বলি দাদু কী খবর।’

বিকেএসপিতে আকবর। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

নাসেরের সঙ্গে বিকেএসপির ছাত্রাবাসে অসংখ্য রাত কেটেছে আকবরের। অনেক মজার স্মৃতি তাদের। এর মধ্যে একটি তিনি স্মরণ করলেন, ‘আকবর ঘুম থেকে ওঠে খুব সকালে, ছুটির দিনেও। আমরা ছুটি কম পাই। সপ্তাহে যে শুক্রবারে ছুটি পাই, সেদিনও সবার আগে ঘুম থেকে উঠত সে। উঠে কার লকারে কী খাবার আছে, সেটা খেয়ে ফেলত। ওর জন্য মাঝে মধ্যে খাবার লুকিয়ে রাখতাম।’

আকবর যেমন সবার কাছে দাদা, তেমনি পারভেজ হোসেন ইমনকে বার্গার নামে ডাকে তার সতীর্থরা। ইমনের সঙ্গে অনূর্ধ্ব-১৫ ও ১৭ খেলা মাহমুদুল বলেন, ‘ইমন ছোট থেকে একটু মোটা ছিল। ও অনেক মজার। ওকে বার্গার বলে ডাকতাম আমরা। ওর চেহারা বার্গারের মতো দেখতে। বার্গার বলে ডাকলেও সে খেপতো না, মজা করতো।’

আকবর, ইমনদের দেখে আগের চেয়ে অনেক বেশি অনুপ্রাণিত মাহমুদুল নিজেও কিছু করে দেখাতে চান, ‘ওদের এই সাফল্য আমাদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। মনে হয় আমার ব্যাচমেটরা বিশ্বকাপ জিতেছে, কিন্তু আমি পারছি না। আমাকে এখন আরও ভালোভাবে চেষ্টা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। কী কারণে পিছিয়ে পড়েছি, সেসব বের করতে হবে।’

আকবরকে গত ছয় মাস ধরে সতীর্থ হিসেবে পাওয়া জাহিদুল ইসলাম মেহেদীও বাড়াতে চান স্বপ্নের পথে দৌড়ানোর গতি, ‘আমি আর আকবর একই ফ্লোরে থাকি। সতীর্থের এমন সাফল্য দেখলে অনুপ্রেরণা মেলে। কিছুদিন আগে এক সাথেই ছিলাম। আমাদের সামনেই হাফ প্যান্ট পরে খালি গায় ঘুরেছে সে। তখন এক রকম আর এখন বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক। তাকে দেখে অনেক কিছু মনে আসে, অনুপ্রেরণা কাজ করে।’

শুধু মাহমুদুল, জাহিদুলরাই নন, বাংলাদেশ যুবাদের সাফল্য দেখে বিকেএসপির সব খেলোয়াড়ের মধ্যেই তৈরি হয়েছে নতুন গতি। যে গতিতে স্বপ্নের পথ মাড়িয়ে বিশ্বজয় করতে চান তারাও।

Related Topics

টপ নিউজ

আকবর আলী / অনূর্ধ্ব-১৯ / বিকেএসপি / বাংলাদেশ ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • হাসপাতাল থেকে সর্বশেষ শারীরিক অবস্থার খবর দিলেন তামিম
  • মাঠে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল
  • তামিমের ব্যাটে ঝড়, দারুণ ইনিংসে রংপুরকে জেতালেন আকবর
  • সকালে এসেই মিরপুর স্টেডিয়ামে নতুন কোচ ফিল সিমন্স

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net