Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
আইপিএলের লোভে কোহলিদের স্লেজ করেন না অস্ট্রেলিয়ানরা

খেলা

টিবিএস ডেস্ক
07 April, 2020, 04:15 pm
Last modified: 07 April, 2020, 04:22 pm

Related News

  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা

আইপিএলের লোভে কোহলিদের স্লেজ করেন না অস্ট্রেলিয়ানরা

আইপিএলের লাখ লাখ ডলারের চুক্তির লোভের কারণে চরিত্র বদলে অজি ক্রিকেটাররা এমন নিস্তেজ মানসিকতার হয়ে পড়েছেন বলে মনে করেন মাইকেল ক্লার্ক।
টিবিএস ডেস্ক
07 April, 2020, 04:15 pm
Last modified: 07 April, 2020, 04:22 pm

অন্যান্য লিগে সেভাবে অংশ না নিলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলতে দেখা যায় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। লাখ লাখ ডলারে আইপিএলের বিভিন্ন দলে জায়গা হয় অজি ক্রিকেটারদের। আর এই ব্যাপারটিই অস্ট্রেলিয়ানদের চরিত্র পাল্টে দিয়েছে। আইপিএল খেলার লোভের কারণেই ভারতের ক্রিকেটারদের স্লেজ করতে অস্ট্রেলিয়ানরা ভয় পায় বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। 

মাঠে প্রতিপক্ষকে কোন দল সবচেয়ে বেশি স্লেজ করে? এমন প্রশ্নের উত্তরে নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার নাম আসবে। মাঠে ক্রিকেটের মতো শরীরী ভাষাতেও আগ্রাসন দেখা যায় অজি ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার ক্রিকেটের বহু পুরনো চরিত্র এটি। কিন্তু প্রতিপক্ষ হিসেবে ভারত সামনে পড়লে স্লেজ তো দূরে থাক, অজি ক্রিকেটাররা যেন একান্ত বাধ্যগত হয়ে ওঠেন।

আইপিএলের লাখ লাখ ডলারের চুক্তির লোভের কারণে চরিত্র বদলে অজি ক্রিকেটাররা এমন নিস্তেজ মানসিকতার হয়ে পড়েছেন বলে মনে করেন ক্লার্ক। স্কাই স্পোর্টস রেডিওর 'বিগ স্পোর্টস ব্রেকফাস্ট' অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী এই অধিনায়ক। তিনি মনে করেন, আইপিএলের চুক্তি বাঁচাতেই মাঠে কোহলিদের স্লেজ করতে ভয় পান প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা। 

এ বিষয়ে ক্লার্ক বলেছেন, 'আর্থিক দিক থেকে ভারত কতটা শক্তিশালী, সেটা সবাই জানে। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া আইপিএল, সবখানেই তারা শক্তিশালী। অস্ট্রেলিয়া এবং সম্ভবত অন্য সব দল, বেশ কিছুদিন ধরেই ভারতের বাধ্যগত হয়ে আছে। কোহলি বা অন্য ভারতীয় ক্রিকেটারদের স্লেজ করতে তারা ভয় পায়, কারণ এপ্রিলেই তাদের সঙ্গে আইপিএল খেলতে হবে।'

বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেটাররা আইপিএলের দলের নেতৃত্বে থাকেন। এই ব্যাপারটি মাথায় থাকার কারণে মাঠে তাদের সঙ্গে কথার বিবাদে জড়ান না অন্য ক্রিকেটাররা। ক্লার্কের ভাষ্য, 'ভারতের ১০ জন ক্রিকেটারের কথা বলা যায়, যারা অস্ট্রেলিয়ানদের আইপিএলে নেয়ার ব্যবস্থা করেন। এ জন্যই ক্রিকেটাররা মনে করে, 'আমি কোহলিকে স্লেজ করব না। সে আমাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সুযোগ দিলে ৬ সপ্তাহেই এক মিলিয়ন ডলার আয় করতে পারব।'

মাঠে আগের মতো শরীরী ভাষা দেখা যায় না অস্ট্রেলিয়ানদের। আইপিএল খেলার লোভের কারণেই অস্ট্রেলিয়া দল আগের মতো নেই বলে মনে করেন ক্লার্ক। ২০১৫ বিশ্বকাপের শিরোপা জয়ে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া সাবেক এই ব্যাটসম্যান বলেন, 'অল্প সময়ের জন্য হলেও অস্ট্রেলিয়া দলের মানসিকতা নরম হয়েছে বলে আমার মনে হয়। আমরা যে অস্ট্রেলিয়াকে দেখে অভ্যস্ত, এটাই সেই শক্ত মানসিকতার অস্ট্রেলিয়া নয়।'

Related Topics

বিরাট কোহলি / মাইকেল ক্লার্ক / অস্ট্রেলিয়া / আইপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net