Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
অসহায় মানুষের পাশেই আছেন তামিম-মুশফিকরা

খেলা

টিবিএস রিপোর্ট
16 April, 2020, 09:25 pm
Last modified: 16 April, 2020, 09:31 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ

অসহায় মানুষের পাশেই আছেন তামিম-মুশফিকরা

করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। এসব মানুষের সাহায্যে অনেকে এগিয়ে আসছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
16 April, 2020, 09:25 pm
Last modified: 16 April, 2020, 09:31 pm

করোনাভাইরাসের প্রকোপে জনজীবন বিপর্যস্ত। সবখানে এখন স্থবিরতা। কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। এসব মানুষের সাহায্যে অনেকে এগিয়ে আসছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের অনেক ক্রিকেটারই। করোনা প্রতিরোধে মাঠে থেকে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। 

অন্যান্য ক্রিকেটাররা মাঠে না থাকলেও করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। এদের মধ্যে অন্যতম তামিম ইকবাল, মুশফিকুর রহিম, রুবেল হোসেনরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত প্রচারণা চালানোর পাশাপাশি বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে যাচ্ছেন এই তিন ক্রিকেটার। নিজেদের এক মাসের বেতনের অর্ধেকটা দান করার পর নিজ নিজ জায়গা থেকে সাহায্য করে যাচ্ছেন তামিম, মুশফিক, রুবেলরা। 

অ্যাথলেট সামিউল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। গত বছর জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হওয়া সামিউলের পরিবারের তিন মাসের খরচ দিয়েছেন বাংলাদেশ ওপেনার। বিসেএমজির চুক্তিবদ্ধ খেলোয়াড় ছিলেন সামিউল। কিন্তু হঠাৎ তার চাকরি চলে যায়। 

ফুটবলে খেপ খেলে অর্থ উপার্জন করবেন, করোনার কারণে সামিউলের সেই পথও বন্ধ হয়ে গেছে। ফলে বিপদে পড়ে যায় সামিউলের পরিবার। খবরটি শুনে তামিম নিজেই সামিউলকে ফোন দেন। অবস্থা জেনে সামিউলের পরিবারকে তিন মাসের খরচ দেন তামিম। 

জাতীয় দলের পেসার রুবেল হোসেন মিরপুরের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন। এবার নিজ এলাকা বাগেরহাটের মানুষদের সাহায্যে এগিয়ে এলেন তিনি। সেখানকার মানুষদের করোনা নির্ণয়ে ২০টি থার্মাল স্ক্যানার দিয়েছেন রুবেল। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুল রশীদের কাছে এই থার্মাল স্ক্যানার হস্তান্তর করা হয়েছে। 

জাতীয় দলের ডানহাতি এই পেসারের দেওয়া থার্মাল স্ক্যানার অফিস-আদালত, জনসমাগম হয় এমন সব জায়গায় ব্যবহার করা হবে। রুবেলের দেওয়া স্ক্যানারগুলোর মধ্য থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে ৮টি, পুলিশ প্রশাসনকে ৬টি, জেলা প্রশাসনকে ৩টি, সদর উপজেলা পরিষদকে ২টি ও বাগেরহাট পৌরসভাকে ২টি করে দেওয়া হয়েছে।

কয়েকদিন আগে বগুড়ার স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে দুস্থদের আর্থিক সহায়তা দেওয়া মুশফিকুর রহিম এবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার কাজে এগিয়ে এসেছেন। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট), হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

Related Topics

তামিম ইকবাল / মুশফিকুর রহিম / রুবেল হোসেন / করোনা প্রতিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net