Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
অভিষেকেই এলিসের ইতিহাস, বড় হলো না বাংলাদেশের সংগ্রহ

খেলা

টিবিএস রিপোর্ট
06 August, 2021, 09:10 pm
Last modified: 06 August, 2021, 09:27 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

অভিষেকেই এলিসের ইতিহাস, বড় হলো না বাংলাদেশের সংগ্রহ

ব্যাট হাতে বাংলাদেশকে মূলত মাহমুদউল্লাহ রিয়াদ পথ দেখিয়েছেন। ইনিংসের শেষের দিকে বল হাতে ইতিহাস গড়েন অস্ট্রেলিয়ার ডানহাতি এই পেসার নাথান এলিস।
টিবিএস রিপোর্ট
06 August, 2021, 09:10 pm
Last modified: 06 August, 2021, 09:27 pm
মাহমুদউল্লাহকে ফেরানোর পরের দুই বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন অভিষিক্ত নাথান এলিস। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

বৃষ্টি হানার ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুটা হলো দুঃস্বপ্নের মতো, দলীয় ৩ রানেই নেই দুই ওপেনার। তখন মনে হচ্ছিল, আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়াটা তাহলে ভুলই হয়ে গেল। সেই ভুল ঠিক করতে মাহমুদউল্লাহই রাখলেন বড় অবদান। তার ব্যাটেই লড়াইয়ের পূঁজি পেল বাংলাদেশ। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে ১২৭ রান তুলেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে মূলত মাহমুদউল্লাহই পথ দেখিয়েছেন। শেষের দিকে বল হাতে ইতিহাস গড়েছেন নাথান এলিস। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ার ডানহাতি এই পেসার। যা টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ঘটনা। 

নাঈম শেখ ও সৌম্য সরকার কিছু বুঝে ওঠার আগেই ফিরে যান। ৩ রানেই দুই উইকেট হারানো দলকে পথ দেখানোর দায়িত্ব নেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। যদিও এই জুটি বড় হয়নি। দলীয় ৪৭ রানে থামেন আন্তর্জাতিক ক্রিকেটে শুক্রবার ১৫ বছর পূর্ণ করা সাকিব। এর আগে ১৭ বলে ৪টি চারে ২৬ রান করেন বাঁহাতি এই অলরাউন্ডার। 

এরপর অধিনায়ক মাহমুদউল্লাহই ব্যাট হাতে যা লড়াই করেছেন। দায়িত্বশীল ব্যাটিং করে ৫৩ বলে ৪টি চারে ৫২ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অধিনায়ক। টি-টোয়েন্টিতে এটা তার পঞ্চম হাফ সেঞ্চুরি। আফিফ হোসেন ধ্রুবও ভালো শুরু করেছিলেন। কিন্তু ১৯ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান রান আউট হয়ে থামেন। এ ছাড়া নুরুল হাসান সোহান ১১ রান করেন। 

ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহকে ফেরান এলিস। এরপরের দুই বলে টানা দুই উইকেট নিয়ে টি-টোয়েন্টির হ্যাটট্রিক রেকর্ড বইয়ে নতুন পাতা যোগ করেন তিনি। টি-টোয়েন্টিতে প্রথম অভিষিক্ত বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ডানহাতি এই অজি পেসার। ম্যাচে এই ৩ উইকেটেই পয়েছেন তিনি। এ ছাড়া জস হ্যাজেলউড ও অ্যাডাম জ্যাম্পা ২টি করে উইকেট নেন।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ / নাথান এলিস / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net