Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
অনিশ্চয়তার মুখে এশিয়া একাদশ-বিশ্ব একাদশ ম্যাচ

খেলা

শান্ত মাহমুদ
09 March, 2020, 09:50 pm
Last modified: 09 March, 2020, 10:03 pm

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

অনিশ্চয়তার মুখে এশিয়া একাদশ-বিশ্ব একাদশ ম্যাচ

বাংলাদেশে এখন পর্যন্ত তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। বিষয়টি ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)।
শান্ত মাহমুদ
09 March, 2020, 09:50 pm
Last modified: 09 March, 2020, 10:03 pm

একদিন আগেই এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচের চূড়ান্ত তারিখ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দুটি টি-টোয়েন্টি ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক এ আর রহমানের আসার কথাও জানিয়েছেন তিনি। কিন্তু এসব আয়োজন অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। 

উদ্বোধনী অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হতে পারে। ২১ এবং ২২ মার্চের ম্যাচ দুটির ভবিষ্যতও হুমকির মুখে পড়ে গেছে। পিছিয়ে দেওয়া হতে পারে ম্যাচ দুটির তারিখ। করোনা ভাইরাস সতর্কতায় এমন সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ম্যাচ দুটির ব্যাপারে এখনও আলোচনা হয়নি। 

বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'ম্যাচ দুটি নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। বাতিল কিংবা স্থগিত করার আগে আমাদের অনেকগুলো বিষয় ভাবতে হবে। ম্যাচ দুটির সঙ্গে বিভিন্ন দেশের বোর্ড জড়িত, ক্রিকেটার জড়িত। কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে অনেক কিছুই ভাবতে হবে। এ ছাড়া গোটা বছর সময় আছে। সুতরাং ম্যাচ দুটির ভবিষ্যত নিয়েও ভাবতে হবে।'

উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দুটি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বিসিবি। সরকারের সঙ্গে আলোচনার পর উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দুটির ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে পরামর্শের জন্য মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের।

বাংলাদেশে এখন পর্যন্ত তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। বিষয়টি ভাবাচ্ছে বিসিবিকেও। যে কারণে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একজনের কাছে একটির বেশি টিকেট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও একই সিদ্ধান্তে থাকবে বিসিবি। 

পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস। ফুটবল মাঠেও এর প্রভাব পড়ছে। সোমবার রাতে দর্শকিবিহীন মাঠে খেলেছে সিরি এ'র দুই জায়ান্ট জুভেন্টাস ও ইন্টার মিলান। ক্রিশ্চিয়ানো রোনালদোদের ২-০ গোলের জয়ের ম্যাচে গ্যালারি পুরো ফাঁকা রাখা হয়েছিল।

এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচে এশিয়ার হয়ে বাংলাদেশের পাঁচজন ক্রিকেটারের খেলার কথা রয়েছে। তারা হলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। এ ছাড়া ভারতের শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, লোকেশ রাহুলরা অংশ নেবেন বলে জানানো হয়েছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলির ব্যাপারটি এখনও নিশ্চিত হয়নি। 

Related Topics

টপ নিউজ

মুজিব বর্ষ / এশিয়া একাদশ-বিশ্ব একাদশ / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net