Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
রোহিঙ্গা সংকট সমাধানে জাপান মধ্যস্থতা করতে চায়

বাংলাদেশ

বাসস
31 July, 2019, 11:20 am
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন
  • রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১১ দেশ
  • প্রধান উপদেষ্টার কক্সবাজার রোহিঙ্গা সংলাপে যোগদান
  • কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

রোহিঙ্গা সংকট সমাধানে জাপান মধ্যস্থতা করতে চায়

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কনো বলেন, তিনি রোহিঙ্গা সংকট সমাধানে এবং রাখাইনে তাদের প্রত্যাবাসনে উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমারকে রাজি করানোর চেষ্টা করবেন। তিনি (কনো) আমাদের বার্তা নিয়ে ঢাকা থেকে মিয়ানমারের রাজধানী নেপিডোতে যাবেন।
বাসস
31 July, 2019, 11:20 am
Last modified: 25 August, 2019, 04:23 am
৯ অক্টোবর ২০১৭: মায়ানমার থেকে পালিয়ে আসার পর পালং খালি সীমান্তে অপেক্ষমান রোহিঙ্গারা। ছবি: রয়টার্স

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে টোকিওতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে জাপান সক্রিয় ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই)  রাজধানীতে মেঘনা স্টেট গেস্ট হাউজে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কনোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে জাপান যে রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে আমরা তা বিবেচনা করে দেখবো।’

তিনি বলেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে এবং রাখাইনে তাদের প্রত্যাবাসনে উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমারকে রাজি করানোর চেষ্টা করবেন। তিনি (কনো) আমাদের বার্তা নিয়ে ঢাকা থেকে মিয়ানমারের রাজধানী নেপিডোতে যাবেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন ও তাদের সঙ্গে আলোচনার পর এ বৈঠকে বসেন। কনো ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে সোমবার রাতে তিনদিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেন। তাঁর এ সফরের মূল লক্ষ্য হচ্ছে- রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করা।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আজ বুধবার (৩১ জুলাই) মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন
  • রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১১ দেশ
  • প্রধান উপদেষ্টার কক্সবাজার রোহিঙ্গা সংলাপে যোগদান
  • কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net