Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
গাজীপুরে কারখানায় আগুন, নিহত ৬

বাংলাদেশ

অনলাইন ডেস্ক
03 July, 2019, 10:35 am
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল
  • রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
  • রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

গাজীপুরে কারখানায় আগুন, নিহত ৬

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে
অনলাইন ডেস্ক
03 July, 2019, 10:35 am
Last modified: 25 August, 2019, 04:23 am

গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলিস লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন।

শ্রীপুরের নয়নপুর এলাকায় কারখানাটির অবস্থান। মঙ্গলবার (২ জুলাই)  দুপুর আড়াইটার দিকে কারখানাটিতে আগুন লাগে।

নিহত রাসেল (৪৫) কারখানার নিরাপত্তাকর্মী ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উলুন গ্রামের আলাল উদ্দিনের ছেলে।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান জানান,  হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় রাসেলের। তার দেহের বিভিন্ন স্থানে আগুনে পোড়ার দাগ পাওয়া গেছে। বাকিদের নাম পরিচয় এখনও জানা যায় নি।  

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, কারখানার ওয়্যারহাউজে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে।  

আগুন লাগার সাথে সাথেই আগুন নেভাতে কাজ করতে থাকে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস।  

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, আগুনের খবর পেয়ে শ্রীপুর, গাজীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে গিয়ে আহত একজন নিরাপত্তাকর্মীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) নূর জাহান অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছতে দেরি করেছে। আগুনে কোটি কোটি টাকার মেশিনপত্র ও তুলার বেল পুড়ে গেছে। তারা অনেকটা খামখেয়ালিপনার মধ্যে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছেন।

যদিও এই অভিযোগ নাকচ করেছেন আখতারুজ্জামান। তিনি বলেন, খবর পাওয়ার পর কোনো রকম বিলম্ব না করে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেন। কাজে কোনোরকম অবহেলা করা হয়নি। পানি সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অপর পাশের মেঘনা সাইকেল কারখানা থেকে পানি এনে কাজে লাগানো হয়েছে।

 আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানতে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।   

Related Topics

অগ্নিকাণ্ড / কারখানায় আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল
  • রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
  • রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net