Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
অরুণ জেটলির জীবনাবসান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2019, 04:45 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • হিন্দু রাষ্ট্র ও ‘মুসলিম হটানোর’ দাবি জানানো অনুষ্ঠানে মোদি সরকারের ৬৩ লাখ রুপি সহায়তা
  • ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি, চারদিন আগে পদত্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রী
  • মুম্বাইয়ে ভারতীয় রাজনীতিবিদ বাবা সিদ্দিককে গুলি করে হত্যা

অরুণ জেটলির জীবনাবসান

ভোটের রাজনীতিতে অসফল ছিলেন অরুণ জেটলি। কিন্তু বিজেপিশাসিত সরকারের নানা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনন্য...
টিবিএস রিপোর্ট
24 August, 2019, 04:45 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

নরেন্দ্র মোদির বিগত সরকারের অর্থমন্ত্রী বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলির জীবনাবসান হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। প্রচণ্ড শ্বাসকষ্ট  হওয়ায় তাঁকে গত ৯ অগাস্ট নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে ভর্তি করা হয়।

গত মঙ্গলবার হাসপাতালের এক বুলেটিনে জানানো হয়, অরুণ জেটলিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে করছে।

এরপর শুক্রবার রাত থেকে জেটলির শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়।। শনিবার ভারতের স্থানীয় সময় দুপুর ১২টার পর মারা যান তিনি।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

পাঁচ বছর অর্থ ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব সামলানোর পর অসুস্থতার কারণে নিজেই মোদীর এবারের সরকারে না থাকার ইচ্ছা জানিয়েছিলেন তিনি। একই কারণে নির্বাচনও করেননি।

অর্থমন্ত্রী থাকার সময় ২০১৮ সালের মে মাসে চিকিৎসকেরা অরুণ জেটলির কিডনি প্রতিস্থাপন করেন। তারপর থেকে তিনি অসুস্থই ছিলেন বরাবর। অসুস্থতার কারণে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি।

অরুণ জেটলির জন্ম ১৯৫২ সালের ২৮ ডিসেম্বর, নয়াদিল্লিতে। দিল্লিতেই তাঁর পড়াশুনা। সেখানকার সেইন্ট জেভিয়ার্স স্কুলে পড়েন ১৯৫৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত। তারপর শ্রীরাম কলেজ অব কমার্স থেকে বাণিজ্যে সম্মানসহ স্নাতক শেষ করেন ১৯৭৩ সালে। ১৯৭৭ সালে তিনি দিল্লি ইউনিভার্সিটির আইন অনুষদ থেকে এলএলবি ডিগ্রি নেন।

দিল্লি ইউনিভার্সিটির ছাত্র থাকার সময তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রনেতা ছিলেন। ১৯৭৪ সালে দিল্লি ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্টও হন।

গত শতকের আশির দশকে বিজেপিতে সক্রিয় হন অরুণ জেটলি। ১৯৯১ সাল থেকে তিনি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে ছিলেন।

১৯৯৯ সালে বাজপেয়ী সরকারে প্রথম মন্ত্রিত্ব পান অরুণ জেটলি। এরপর থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত তিনি নানা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে বিজেপির সদস্য হিসেবে বাজপেয়ী ও মোদি সরকারের অর্থ, প্রতিরক্ষা, করপোরেট এফয়ার্স, কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং ল এন্ড জাস্টিস মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

তাছাড়া, কংগ্রেস আমলে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা ছিলেন তিনি।

ভোটের রাজনীতিতে অসফল ছিলেন অরুণ জেটলি। কিন্তু বিজেপিশাসিত সরকারের নানা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনন্য।

অরুণ জেটলি কাশ্মীরের সাবেক অর্থমন্ত্রী গিরিধারী লাল ডোগরার মেয়ে সঙ্গীতাকে বিয়ে করেন ১৯৮২ সালে।। তাদের দুই ছেলেমেয়ে। পেশায় তাঁরাও আইনজীবী।

Related Topics

টপ নিউজ

অরুণ জেটলি / ভারতের রাজনীতি / বিজেপি সরকার / মোদি সরকার / বাজপেয়ী সরকার / ভারতীয় রাজনীতিবিদ / ভারতের মন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • হিন্দু রাষ্ট্র ও ‘মুসলিম হটানোর’ দাবি জানানো অনুষ্ঠানে মোদি সরকারের ৬৩ লাখ রুপি সহায়তা
  • ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি, চারদিন আগে পদত্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রী
  • মুম্বাইয়ে ভারতীয় রাজনীতিবিদ বাবা সিদ্দিককে গুলি করে হত্যা

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net