Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
অনন্তের ঠিকানা

ইজেল

আফসান চৌধুরী
26 October, 2024, 02:30 pm
Last modified: 27 October, 2024, 01:50 pm

Related News

  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে
  • মনে করো আমি নেই

অনন্তের ঠিকানা

বিকেলের দিকে অনন্ত ঘর থেকে সিঁড়ি দিয়ে নেমে হাঁটতে যায়। দেখে সিঁড়ির নিচে বুয়াটা ঝাড়ু দিচ্ছে। সে একটু থামে। লাল সালোয়ার-কামিজ পরা, তার ওপর ওড়না, মাথায় কাপড়। একমনে কাজ করে যাচ্ছে। তাকে দেখে কাজ থামে, হেসে কোমর সোজা করে বলে, ‘যান অনন্ত বাবু, যান, বাইরে যাইতাসেন? যান। মনটা ভালো লাগব। সারা দিন ঘরে থাকেন। আমার জন্য একটা পান নিয়ে আইসেন। পয়সা দিমু?’ সে হাসে।
আফসান চৌধুরী
26 October, 2024, 02:30 pm
Last modified: 27 October, 2024, 01:50 pm
অলংকরণ: মাহাতাব রশীদ

দরজার তালাটা খুলে ঘরের ভেতর সে যা দেখল, তাতে অবাক হলো না ও। চারদিকে সব পরিপাটি, ঠিকঠাক, ঘরটা গুছানো। রান্নাঘরে সব তৈরি, এমনকি বাসনগুলাও পরিষ্কার করে রাখা তাকে। সে খাটে খানিকক্ষণ বসে থাকে। তারপর উঠে কলঘরে যায়। মেঝেতে পানির দাগ, কারও দেহের হালকা ঘ্রাণ পাওয়া যায়। তার ইচ্ছা হয় জানতে– কে আসে, নারী না পুরুষ? সাবানটা ব্যবহার হয়েছে বোঝা যায়। যে আসে, তার ঘরের চাবি কই পায়? সে কি জীবিত কেউ? নাকি তার মতো প্রয়াত? দেখা করে না কেন? কেন আসে? যে আহার সে খায় না, যে বিছানায় সে ঘুমায় না, যে কলঘর তার দরকার নেই, তার দেখাশোনা কেন করে?

২

বিকেলের দিকে অনন্ত ঘর থেকে সিঁড়ি দিয়ে নেমে হাঁটতে যায়। দেখে সিঁড়ির নিচে বুয়াটা ঝাড়ু দিচ্ছে। সে একটু থামে। লাল সালোয়ার-কামিজ পরা, তার ওপর ওড়না, মাথায় কাপড়। একমনে কাজ করে যাচ্ছে। তাকে দেখে কাজ থামে, হেসে কোমর সোজা করে বলে, 'যান অনন্ত বাবু, যান, বাইরে যাইতাসেন? যান। মনটা ভালো লাগব। সারা দিন ঘরে থাকেন। আমার জন্য একটা পান নিয়ে আইসেন। পয়সা দিমু?' সে হাসে।

অনন্ত হেসে আগায়। বুয়াটা একদিন জিজ্ঞেস করেছিল, 'এরপর সব ভালো হয়ে যাবে?'  

সে হাঁটতে থাকে চায়ের দোকানটার দিকে।  

৩
চায়ের দোকানটায় অনেক ভিড়, তবে যে ছোকরাটা চা দেয়, সে চেনা, তাকে নিয়ে যায় তার চেনা চেয়ারে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। সে তাকিয়ে থাকে মুগ্ধ দৃষ্টিতে। বৃষ্টি বড় সুন্দর। ছেলেটা এক কাপ চা আর দুইটা ছোট শিঙাড়া রাখে সামনে। তারপর হাই তুলে চলে যায়। একজন বৃদ্ধ মানুষ পাশের চেয়ারে বসে চা খাচ্ছিল। চোখাচোখি হতে হাসে, কাপটা নামিয়ে জিজ্ঞাসা করে, 'এমন অসময় বৃষ্টির কি নাম?'

৪
দরজার তালা খুলে হারুন ঘরে ঢোকে। সবকিছু গোছানো, এমনকি রান্নাঘরেও সব পরিপাটি ও রান্না করা, যত্নের সংসার যেন। সে খাটে খানিকক্ষণ বসে থাকে। তারপর উঠে কলঘরে যায়। মেঝেতে  পানির দাগ, কারও দেহের হালকা ঘ্রাণ পাওয়া যায়। তার ইচ্ছা হয় জানতে– কে আসে, নারী না পুরুষ। সাবানটা ব্যবহার হয়েছে বোঝা যায়। যে আসে সে তার ঘরের চাবি পায় কোত্থেকে? জীবিত কেউ, নাকি তার মতো প্রয়াত? দেখা করে না? কেন আসে? যে আহার সে খায় না, যে বিছানায় ঘুমায় না, যে কলঘর তার দরকার নেই, তার দেখাশোনা কেন করে?

এই ঘরে নাকি অনন্ত নামে কেউ থাকত, সে এখনো থাকে? আত্মহত্যা করেছিল তার মতো?

Related Topics

টপ নিউজ

ইজেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
    ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
    ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

Related News

  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে
  • মনে করো আমি নেই

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net