Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
চাল রপ্তানি সীমিত করার পরিকল্পনা নেই ভারতের

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
27 May, 2022, 01:45 pm
Last modified: 27 May, 2022, 02:09 pm

Related News

  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

চাল রপ্তানি সীমিত করার পরিকল্পনা নেই ভারতের

ভারতে চালের প্রচুর মজুদ থাকায় রপ্তানি বাড়লেও চালের দাম কমছে।
টিবিএস রিপোর্ট
27 May, 2022, 01:45 pm
Last modified: 27 May, 2022, 02:09 pm
প্রতীকী ছবি/ সংগৃহীত

পর্যাপ্ত মজুদ থাকার পাশাপাশি রাষ্ট্র-নির্ধারিত দামের চেয়ে স্থানীয় দাম কম হওয়া চাল রপ্তানি সীমিত করার পরিকল্পনা নেই ভারতের। দেশটির বাণিজ্য ও সরকারি সূত্র থেকে জানা গেছে এ তথ্য।

সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বলেন, "আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের চেয়ে বেশি চালের মজুদ রয়েছে।"

"এই অবস্থায় চাল রপ্তানি সীমিত করার কোনো পরিকল্পনা নেই," বলেন তিনি।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চালের ভোক্তা ভারত থেকে চাল রপ্তানি আগের বছরের ১৭.৮ মিলিয়ন টন থেকে বেড়ে এ বছরের মার্চ মাসে রেকর্ড ২১.২ মিলিয়ন টনে দাঁড়িয়েছে।

অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিভি কৃষ্ণা রাও বলেন, ভারতে চালের প্রচুর মজুদ থাকায় রপ্তানি বাড়লেও চালের দাম কমছে।

১৩.৫৮ মিলিয়ন টন লক্ষ্যমাত্রার বিপরীতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)-তে চাল এবং ধানের মজুদ মোট ৬৬.২২ মিলিয়ন টন বলে উল্লেখ করা হয় রয়টার্সের প্রতিবেদনে।

এর আগে ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত একটি কমিটিকে অ-বাসমতি চালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের বাজার পরিস্থিতি বিশ্লেষণ করতে নিয়োগ দেওয়া হয়েছে। দাম বাড়ার লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে এটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা যাচ্ছে।

বিষয়টির সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, "মুদ্রাস্ফীতি সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে ভারত। দ্রব্যমূল্য পর্যবেক্ষণ কমিটি প্রতিটি পণ্যের উপর নজর রাখছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে।"

এছাড়াও, আরো কয়েকটি সূত্রে জানা যায়, চালের ক্ষেত্রেও চিনির মতো একই বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এই মুহূর্তে ভারত থেকে সর্বোচ্চ ১ কোটি টন চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

চিনির আগে গত ১৪ মে ভারত গম রপ্তানি নিষিদ্ধ করে। দেশটিতে তাপপ্রবাহের প্রভাবে উৎপাদন ব্যহত হওয়া এবং পণ্যটির অভ্যন্তরীণ দাম রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয় তারা।

খুচরা মুদ্রাস্ফীতি গত আট বছরের মধ্যে সর্বোচ্চ ৭.৭৯ শতাংশে পৌঁছানোর ফলে ভারত সরকারকে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের কথা ভাবতে হচ্ছে।

 

 

Related Topics

টপ নিউজ

ভারত থেকে চাল ক্রয় / ভারত / চাল / গম রপ্তানিতে নিষেধাজ্ঞা / চিনি আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net