Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
চার বছরে ডলারের বিপরীতে সর্বোচ্চে রুবলের দাম

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 May, 2022, 04:50 pm
Last modified: 20 May, 2022, 04:53 pm

Related News

  • বিশ্ববাজারে ৩ লাখ লিটার ডিজেল সরবরাহ করবে রাশিয়া, পরে আরও দেবে: ট্রাম্প
  • ইরান সংকট সমাধানে রাশিয়ার ভূমিকাকে ট্রাম্প স্বাগত জানিয়েছেন: ক্রেমলিন
  • আন্তঃব্যাংক বাজারে ২০০ মিলিয়ন ডলারের বেশি লেনদেন, ৫ বছরে সর্বোচ্চ 
  • প্লেগ গবেষণাগারে মৃত্যুর ঘটনায় মহামারির ঝুঁকি নাকচ করল রাশিয়া, স্বচ্ছতা চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

চার বছরে ডলারের বিপরীতে সর্বোচ্চে রুবলের দাম

ব্লুমবার্গ বলছে, রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও চলতি বছর বিশ্বে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখানো মুদ্রা হচ্ছে রুশ মুদ্রা রুবল।
টিবিএস ডেস্ক
20 May, 2022, 04:50 pm
Last modified: 20 May, 2022, 04:53 pm
ছবি: স্পুটনিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপরই পশ্চিমা দুনিয়া একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে রাশিয়ার ওপর। পশ্চিমাদের আশা ছিল, এতে মুখ থুবড়ে পড়বে রুশ অর্থনীতি। কিন্তু তা তো হলো না-ই, উল্টো চলমান যুদ্ধের মাঝেই আজ শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে রুবলের দাম। এর আগে ইউরোর বিপরীতেও রুবলের দাম বেড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ডে পৌঁছে।

রুবল দিয়ে রুশ গ্যাসের মূল্য পরিশোধ করছে বেশ কিছু দেশ ও প্রতিষ্ঠান। তার সুবাদেই চাহিদা বেড়েছে রুবলের। ফলে ডলার ও ইউরোর বিপরীতে শক্তিশালী হয়েছে রুশ মুদ্রা।

আজ ডলারপ্রতি রুশ মুদ্রার বিনিময় হার চলে আসে ৫৭.৬৭ রুবলে। অর্থাৎ ১ ডলারের বিনিময়ে ৫৭.৬৭ রুবল পাওয়া যাচ্ছে এখন। গত চার বছরে ডলারের বিপরীতে আর কখনোই এত শক্তিশালী অবস্থানে ছি না রুবল। যুদ্ধ শুরুর ১৫ দিনের মাথায় ১ ডলারে ১৫০ রুবল পাওয়া যেত। 

অন্যদিকে ইউরোর বিপরীতেও রুবলের দাম বেড়েছে ৫ শতাংশ। এখন ১ ইউরোর বিপরীতে ৬০ রুবল পাওয়া যাচ্ছে। অথচ মাত্র দেড় মাস আগেও প্রতি ইউরোর বিপরীতে ৮১ রুবল পাওয়া যাচ্ছিল। 

এর অর্থ একটাই–ইউরো ও ডলারের বিপরীতে প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে রুবল। ব্লুমবার্গও বলছে, রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও চলতি বছর বিশ্বে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখানো মুদ্রা হচ্ছে রুশ মুদ্রা রুবল। 

এর আগে শুক্রবার মস্কো এক্সচেঞ্জে ইউরোর বিপরীতে রুবলের দাম ১.৬ শতাংশ বেড়ে ৬৬.০৫ টাকা হয়, যা পাঁচ বছর আগের রেকর্ডের কাছাকাছি। এবার সেই রেকর্ডও নতুন করে লিখল রুশ মুদ্রা।

চলতি বছর বিশ্বের মুদ্রাবাজারে রুবলের উন্নতি শীর্ষে। ফেব্রুয়ারিতে ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর আর্থিক খাত রক্ষার্থে মূলধন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় রাশিয়া, যা রুবলের দাম বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে।

তবে রুবলের মান ধরে রাখতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া আরেকটি পদক্ষেপও বেশ কার্যকর হয়। আগামী ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট মূল্যে (রুবলে) স্বর্ণ কেনাকাটার সিদ্ধান্ত নেয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এই পদক্ষেপ কার্যকরভাবে রুবলকে সোনা লেনদেনের সঙ্গে যুক্ত করে। সোনা যেহেতু সাধারণত মার্কিন ডলারে লেনদেন হয়, তাই এই পদক্ষেপ নেওয়ার ফলেও ডলারের বিপরীতে রুবলের মান বেড়েছে।

  • সূত্র: আরটি

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

রুবল / ডলার / ইউরো / রাশিয়া / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / রুবলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • বিশ্ববাজারে ৩ লাখ লিটার ডিজেল সরবরাহ করবে রাশিয়া, পরে আরও দেবে: ট্রাম্প
  • ইরান সংকট সমাধানে রাশিয়ার ভূমিকাকে ট্রাম্প স্বাগত জানিয়েছেন: ক্রেমলিন
  • আন্তঃব্যাংক বাজারে ২০০ মিলিয়ন ডলারের বেশি লেনদেন, ৫ বছরে সর্বোচ্চ 
  • প্লেগ গবেষণাগারে মৃত্যুর ঘটনায় মহামারির ঝুঁকি নাকচ করল রাশিয়া, স্বচ্ছতা চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net