Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
বাইডেন-ইলন মাস্কদের টুইটার ফলোয়ারদের অর্ধেকই ভুয়া! দাবি সমীক্ষায় 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 May, 2022, 08:40 pm
Last modified: 19 May, 2022, 08:46 pm

Related News

  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা
  • ইরানে ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছেন স্টারলিংক ব্যবহারকারীরা: দাবি মানবাধিকার সংস্থার

বাইডেন-ইলন মাস্কদের টুইটার ফলোয়ারদের অর্ধেকই ভুয়া! দাবি সমীক্ষায় 

এই মাসের শুরুর দিকে স্পার্কটরোর সমীক্ষায় উঠে আসে, টেসলার মালিক ইলন মাস্কের টুইটার ফলোয়ারদের মধ্যে ৫৩.৩ শতাংশ অ্যাকাউন্টই ভুয়া।
টিবিএস ডেস্ক
19 May, 2022, 08:40 pm
Last modified: 19 May, 2022, 08:46 pm
ছবি: মার্কা

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের টুইটারে ফলোয়ার সংখ্যা প্রায় ২ কোটি ২০ লাখ। কিন্তু এসব ফলোয়ারের প্রায় অর্ধেক সংখ্যকই ভুয়া বলে দাবি করেছে একটি সফটওয়্যার সংস্থা।

স্পার্কটরো নামের ওই সংস্থার দাবি, তাদের সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে বাইডেনের ফলোয়ারদের মধ্যে ৪৯.৩% অ্যাকাউন্টই ভুয়া। অ্যাকাউন্টগুলো কোন জায়গা থেকে খোলা হয়েছে, সেগুলোর প্রোফাইল ছবি, তার মধ্যে কতগুলি নতুন বা পুরনো ইত্যাদি নানা মাপকাঠির ভিত্তিতে তারা সমীক্ষা চালিয়েছে। যেসব অ্যাকাউন্টের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না বা যেগুলোর দীর্ঘদিন কোনো ব্যবহার নেই, প্রচারমূলক, রোবটচালিত বা স্প্যাম— সেগুলোকে ভুয়া অ্যাকাউন্ট হিসেবে চিহ্নিত করেছে স্পার্কটরো। সংস্থার দাবি, তাদের এই পরিষেবা ব্যবহার করে যেকোনো টুইটার ব্যবহারকারী জানতে পারবেন, তার ফলোয়ারদের মধ্যে কতগু্লো ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। 

এই মাসের শুরুর দিকে স্পার্কটরোর সমীক্ষায় উঠে আসে, টেসলার মালিক ইলন মাস্কের টুইটার ফলোয়ারদের মধ্যে ৫৩.৩ শতাংশ অ্যাকাউন্টই ভুয়া। প্রসঙ্গত, ভুয়া অ্যাকাউন্ট নিয়ে মাস্ক ও টুইটার কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন অব্যাহত। টুইটারে জাল অ্যাকাউন্টের সমস্যা নিয়ে বরাবর সরব মাস্ক। সেগুলো বন্ধ করার কথাও তিনি বলেছেন অনেকবার। এখন টুইটারের মালিকানা হাতে নেওয়ার সময় বিষয়টি নিয়ে আরো কঠোর তিনি।

সম্প্রতি ৪৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার অধিগ্রহণের কথা ঘোষণা করেছিলেন মাস্ক। কিন্তু পরে ভুয়া অ্যাকাউন্ট নিয়ে টুইটার সত্যতা গোপন করেছে এই দাবি তুলে অধিগ্রহণ চুক্তি স্থগিত রাখেন তিনি। মাস্ক জানিয়েছেন, টুইটারের সিইও পরাগ আগারওয়াল জানিয়েছিলেন, টুইটারে জাল অ্যাকাউন্টের সংখ্যা মোট দৈনিক ব্যবহারকারীর ৫ শতাংশেরও কম। মাস্কের ইঙ্গিত, এই সংখ্যা আসলে এত কম নয়। তা অন্তত ২০ শতাংশ। এরপরেই অধিগ্রহণ স্থগিত রাখার বার্তা দেন তিনি।

সূত্র: ডেইলি মেইল  

Related Topics

অফবিট / টপ নিউজ

টুইটার / ভুয়া একাউন্ট / ইলন মাস্ক / জো বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা
  • ইরানে ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছেন স্টারলিংক ব্যবহারকারীরা: দাবি মানবাধিকার সংস্থার

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net