Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
ন্যাটোর সম্প্রসারণকে হুমকি হিসেবে দেখছেন না পুতিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 May, 2022, 07:35 pm
Last modified: 17 May, 2022, 07:36 pm

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

ন্যাটোর সম্প্রসারণকে হুমকি হিসেবে দেখছেন না পুতিন

তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটি দেশগুলোতে সামরিক অবকাঠামো বাড়ানোর চেষ্টা যাতে না করে সে বিষয়েও সতর্ক করেছেন তিনি।
টিবিএস ডেস্ক
17 May, 2022, 07:35 pm
Last modified: 17 May, 2022, 07:36 pm
ছবি: রয়টার্স

সুইডেন ও ফিনল্যান্ডের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে হুমকি হিসেবে দেখছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটি দেশগুলোতে সামরিক অবকাঠামো বাড়ানোর চেষ্টা যাতে না করে সে বিষয়েও সতর্ক করেছেন তিনি।

সোমবার (১৬ মে) যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) নেতাদের উদ্দেশে পুতিন বলেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোয় নতুন করে যোগ দেওয়াতে রাশিয়ার কোনো অসুবিধা নেই। 

'তবে ন্যাটোভুক্ত দেশগুলো আমাদের জন্য আর কী হুমকি তৈরি করবে, তা আমরা দেখব,' এমন হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, ন্যাটোতে দুই দেশের যোগদানের ফলে দেশটির ভূরাজতৈনিক সবচেয়ে স্পর্শকাতর বিষয়ে যখন রুশ প্রেসিডেন্টের এ ধরনের শান্ত প্রতিক্রিয়া, ঠিক তার একদিন আগেই সম্পূর্ণ বিপরীতমুখী বক্তব্য দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। 

বিয়ারকভ বলেন, 'পশ্চিমাদের এমন ভাবার কোনো কারণ নেই যে ন্যাটোর সম্প্রসারণকে সহজভাবে নেবে রাশিয়া ।'

এর আগে পুতিনের আরও এক মিত্র, দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিলে পারমাণবিক অস্ত্র ও উচ্চগতিসম্পন্ন মিসাইল ছুড়বে রাশিয়া।

সিএসটিওভুক্ত দেশগুলোর নেতাদের পুতিন একটি সংক্ষিপ্ত বক্তব্য পড়ে শোনান এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনের জীববিজ্ঞান পরীক্ষাগারে জীবাণু তৈরির অভিযোগ তোলেন। রাশিয়ার কাছে এ বিষয়ের প্রমাণ আছে বলেও জানান তিনি।

এ সময় তিনি আবারও ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' চালানোর প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন। ন্যাটো সম্প্রসারণের মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়াকে হুমকিতে রাখতে ইউক্রেন ব্যবহার করছিল বলেও জানান তিনি।

১৯৯৯ সালে রাশিয়ার ক্ষমতায় আসেন পুতিন। এরপর থেকেই 'ন্যাটো রাশিয়ার জন্য হুমকিস্বরূপ' বলে আসছেন তিনি।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

ন্যাটো / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ন্যাটোর সম্প্রসারণ / পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net