Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
নিজ পায়ে উঠে দাঁড়িয়েছে রুশ অর্থনীতি! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 May, 2022, 09:55 pm
Last modified: 12 May, 2022, 10:11 pm

Related News

  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

নিজ পায়ে উঠে দাঁড়িয়েছে রুশ অর্থনীতি! 

রুশ অর্থনীতির অদম্যতার কিছু কারণ রয়েছে......
টিবিএস ডেস্ক
12 May, 2022, 09:55 pm
Last modified: 12 May, 2022, 10:11 pm
ছবি: দ্য ইকোনমিস্ট

রাশিয়ার অর্থনীতি নিষেধাজ্ঞার চাপে ধসে যাবে, পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে রুশ আর্থিক খাত। ইউক্রেন যুদ্ধ শুরু করায় রাশিয়াকে শায়েস্তা করতে স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক নিষেধাজ্ঞা ঘোষণা করে এমন আশা করেছিল পশ্চিমা বিশ্ব। কিন্তু, তাদের সে প্রত্যাশা পূরণ হয়নি। গত এপ্রিলে বিশ্বখ্যাত গণমাধ্যম দ্য ইকোনমিস্ট প্রাথমিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানায়, রুশ অর্থনীতি ধসের পূর্বাভাসকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। সাম্প্রতিক তথ্যও পুরোনো ওই বিশ্লেষণকে দৃঢ় সমর্থনের ভিত্তি দিচ্ছে বলে জানিয়েছেন ইকোনমিস্টের বিশ্লেষকরা।

কেন্দ্রীয় ব্যাংক পুঁজি প্রবাহ নিয়ন্ত্রণ এবং উচ্চ সুদহার কার্যকর করে সমর্থন দেওয়ায় দেশটির মুদ্রা রুবল ইউক্রেন যুদ্ধ শুরুর আগের সময়ের মানে ফিরে এসেছে পতনের তলানি থেকে। সঠিকভাবে ফরেন কারেন্সি বন্ডের সুদও পরিশোধ করতে পারছে রাশিয়া।   

রাশিয়ার প্রকৃত অর্থনীতিও বিস্ময়কর প্রতিকূলতা সহনশীল বলে জানিয়েছে ইকোনমিস্ট।

তবে বিশ্লেষকরা সাম্প্রতিক অতীতের কথাও বলেছেন, কারণ ওই সময়ের অনুমান করেই রুশ অর্থনীতি নাকাল হবে এমন ধারণা করেছিল পশ্চিমা বিশ্ব। যেমন চলতি বছরের শুরু থেকে এপর্যন্ত রাশিয়ায় ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি ১০ শতাংশ হয়েছে। শুরুতে রুবল মান হারানোয় দেশটির পক্ষে আমদানি আরো ব্যয়বহুল হয়ে পড়লে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তাছাড়া অনেক পশ্চিমা কোম্পানি ব্যবসা গুটিয়ে নেওয়ায়, সরবরাহ সীমিত হয়ে পড়ে। এসময় দেরিতে কর্মীদের বেতনভাতা দিচ্ছে এমন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে বলে ধারণা করা হয়েছিল। 

এত কিছুর পরও রুশ অর্থনৈতিক কর্মকাণ্ডের বাস্তব ব্যবস্থাগুলি টিকেই গেছে। মোট বিদ্যুৎ ব্যবহার কমেছে সামান্যই। মার্চে খরচে লাগাম দিলেও, এখন রুশ ভোক্তাদের ক্যাফে, পানশালা বা রেস্তোরাঁয় দরাজ চিত্তেই খরচ করতে দেখা যাচ্ছে বলে এক ভোক্তাব্যয় জরিপের ভিত্তিতে জানিয়েছে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক- সবিয়ারব্যাংক।      

গত ২৯ এপ্রিল মূল সুদহার আগের ১৭ শতাংশ থেকে কমিয়ে ১৪ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক- সেন্ট্রাল ব্যাংক অব রাশা। এ ঘটনা গত ফেব্রুয়ারিতে আর্থিক খাতে যে তীব্র শঙ্কা ও উদ্বেগের পরিস্থিতি দেখা দিয়েছিল- তা কিছুটা কমে আসারই ইঙ্গিত দিচ্ছে।

নিশ্চিতভাবেই আগের তুলনায় সংকুচিত হচ্ছে রাশিয়ার অর্থনীতি। কিছু অর্থনীতিবিদ চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি ১৫ শতাংশের মতো নাটকীয় হারে কমার পূর্বাভাস দিয়েছেন, কিন্তু বর্তমান অবস্থায় সেটি বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা খুব কমই দেখা যাচ্ছে।

ইউক্রেনে আগ্রাসনের আগেও রাশিয়ার অর্থনীতি মোটামুটি আবদ্ধই ছিল। তাতে নতুন নিষেধাজ্ঞাগুলির তীক্ষ্মধার ভোঁতা হয়েছে অনেকাংশে।

ফিনল্যান্ড- ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এপর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার কোটি ডলারের জীবাশ্ম জ্বালানি জাহাজ ও পাইপলাইনের মাধ্যমে রপ্তানি করেছে মস্কো। ফলে ২০২২ অর্থবছরের প্রথম প্রান্তিকে হাইড্রোকার্বন খাত থেকে রুশ সরকারের রাজস্ব বছরওয়ারি হিসাবে ৮০ শতাংশের বেশি বেড়েছে।    

রাশিয়ার রপ্তানিকে নাস্তানাবুদ করতে গত ৪ মে সব ধরনের রাশিয়ান তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয় ইউরোপিয় কমিশন, যা এ বছরের শেষদিকে কার্যকর হবে। তার আগ পর্যন্ত রাশিয়ার অর্থনীতি সব ঝঞ্ঝা ঠেলে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করা উচিত বলে ইকোনমিস্টের বিশেষজ্ঞরা মনে করছেন।


সূত্র: দ্য ইকোনমিস্ট

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

রাশিয়া / রুশ অর্থনীতি / পশ্চিমা নিষেধাজ্ঞা / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net