Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পুতিন: মার্কিন গোয়েন্দা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 May, 2022, 10:50 am
Last modified: 11 May, 2022, 11:01 am

Related News

  • এই উইকএন্ডেই ইরানের সঙ্গে পরবর্তী বৈঠক হতে পারে: ট্রাম্প
  • সাবেক আইআরজিসি প্রধান চান যে যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল অভিযান’ শুরু করুক, কিন্তু কেন?
  • পরমাণু ইস্যুতে মতবিরোধ: পূর্ণাঙ্গ চুক্তির বদলে ‘সাময়িক সমঝোতার’ পথে ইরান-যুক্তরাষ্ট্র
  • রপ্তানি বন্ধ থাকলেও দুই মাস পর্যন্ত তেল উৎপাদন চালিয়ে যেতে পারবে ইরান: বিশ্লেষকরা
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প

ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পুতিন: মার্কিন গোয়েন্দা

“আমাদের মূল্যায়ন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ডনবাসের সীমানা ছাড়িয়ে তিনি লক্ষ্য অর্জন করতে চাইছেন”, বলেন এভ্রিল হেইনস।
টিবিএস ডেস্ক
11 May, 2022, 10:50 am
Last modified: 11 May, 2022, 11:01 am
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: ইপিএ

ইউক্রেনে একটি দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি, পূর্ব ইউক্রেনে রুশ বাহিনী জয়লাভ করলেও সংঘাত থামবে না বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। 

ইউক্রেনের পূর্বাঞ্চলে ভূখণ্ড দখলের চেষ্টায় সেখানে ভয়াবহ লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। আর এ কারণেই মার্কিন গোয়েন্দাদের সন্দেহ চলমান সংঘাত আরও দীর্ঘ করার পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট। 

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টায় বাধা পেয়ে এখন পূর্বের ডনবাস অঞ্চল দখলে সম্পূর্ণ মনোযোগ দিয়েছে মস্কো।

মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভ্রিল হেইনস মঙ্গলবার মার্কিন সিনেট কমিটির শুনানিতে বলেন, পুতিন এখনও ডনবাসের বাইরে লক্ষ্য অর্জনের ইচ্ছা পোষণ করছেন। কিন্তু এক্ষেত্রে তাকে নিজের 'উচ্চাকাঙ্ক্ষা এবং রাশিয়ার বর্তমান সামরিক সক্ষমতার' মধ্যে অমিলের সম্মুখীন হতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

"আমাদের মূল্যায়ন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ডনবাসের সীমানা ছাড়িয়ে তিনি লক্ষ্য অর্জন করতে চাইছেন", যোগ করেন হেইনস। 

তিনি আরও বলেন, মার্কিন গোয়েন্দাদের ধারণা, পুতিন কৃষ্ণ সাগরের উপকূলজুড়ে মস্কোপন্থী মলদোভা অঞ্চলের বিচ্ছিন্ন এলাকা ট্রান্সনিস্ট্রিয়া পর্যন্ত দখল করতে চান। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০১৪ সালে রুশ অধিভুক্ত হওয়া ক্রিমিয়া অঞ্চলে পানি সরবরাহ নিশ্চিত করতে পারবে রাশিয়া। সেইসঙ্গে, ইউক্রেনের মূলভূখণ্ড যেন সমুদ্রপথ ব্যবহার করতে না পারে সে পদক্ষেপও নিতে পারে মস্কো। 

মার্কিন কর্মকর্তাদের আরও অনুমান, ইউক্রেনে প্রেসিডেন্ট পুতিন তার লক্ষ্য পরিবর্তন করেননি। যুদ্ধ পরিচালনায় তিনি আরও কঠোর হয়ে উঠতে পারেন। যদিও মস্কো জানিয়েছে, কেবল অস্তিত্ব হুমকির মুখে পড়লেই রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক স্কট বেরিয়ার একই শুনানিতে বলেন, রুশ ও ইউক্রেনীয় বাহিনী উভয়ই কিছুটা অচলাবস্থার মধ্যে রয়েছে।

তবে সর্বশেষ লড়াইয়ে উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের চারটি বসতি পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় বাহিনীর ভাষ্যমতে, চেরকাসি টাইশকি, রুস্কি টাইশকি, রুবিঝনে ও বায়রাক এলাকা রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে তারা।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া- ইউক্রেনের মধ্যে চলছে সরাসরি সশস্ত্র সংঘাত। এই সঙ্ঘাতকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'বিশেষ সামরিক অভিযান' হিসেবে উল্লেখ করলেও পশ্চিমাবিশ্ব তা মানতে নারাজ। পশ্চিমের মতে ইউক্রেনে 'যুদ্ধ' পরিচালনা করছে রাশিয়া। এরমাঝে দুই দেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। দুই মাসেরও বেশি সময় ধরে চলমান রয়েছে এ সংঘাত।


 

  • সূত্র: বিবিসি, আল জাজিরা

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / মার্কিন গোয়েন্দা / যুক্তরাষ্ট্র / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • এই উইকএন্ডেই ইরানের সঙ্গে পরবর্তী বৈঠক হতে পারে: ট্রাম্প
  • সাবেক আইআরজিসি প্রধান চান যে যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল অভিযান’ শুরু করুক, কিন্তু কেন?
  • পরমাণু ইস্যুতে মতবিরোধ: পূর্ণাঙ্গ চুক্তির বদলে ‘সাময়িক সমঝোতার’ পথে ইরান-যুক্তরাষ্ট্র
  • রপ্তানি বন্ধ থাকলেও দুই মাস পর্যন্ত তেল উৎপাদন চালিয়ে যেতে পারবে ইরান: বিশ্লেষকরা
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net