Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
দুর্নীতির দায়ে সু চিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের আদালত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 April, 2022, 10:40 am
Last modified: 27 April, 2022, 03:02 pm

Related News

  • মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ‘সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে’: জাতিসংঘ
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
  • রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • আড়াই বছর পর প্রকাশ্যে অং সান সু চি, সামরিক সরকারের প্রকাশিত ছবিতে সুস্থ-স্বাভাবিক তিনি
  • জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

দুর্নীতির দায়ে সু চিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের আদালত

মিয়ানমারের জান্তা আদালত ৭৬ বছর বয়সী এই নেতাকে প্রায় সাড়ে ১১কেজি স্বর্ণ ও নগদ ৬ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে এ কারাদণ্ড দিয়েছে।
টিবিএস ডেস্ক
27 April, 2022, 10:40 am
Last modified: 27 April, 2022, 03:02 pm
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। ছবি: রয়টার্স

বুধবার (২৭ এপ্রিল) মিয়ানমারের সামরিক সরকার শাসিত একটি আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। খবর রয়টার্সের। 

মিয়ানমারের জান্তা আদালত ৭৬ বছর বয়সী এই নেতাকে প্রায় সাড়ে ১১ কেজি স্বর্ণ এবং ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে নগদ মোট ৬ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগে এ কারাদণ্ড দিয়েছে। 

তবে সূত্র জানিয়েছে, সু চি এই অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগগুলোকে 'অযৌক্তিক' বলে উল্লেখ করেছেন তিনি।

সু চির বিরুদ্ধে দায়ের করা ১১টি দুর্নীতির অভিযোগের মধ্যে এই মামলাটিই ছিল প্রথম। প্রতিটি মামলায় সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ ১৫ বছর করে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সু চি। এর আগের পাঁচ বছর তিনি মিয়ানমারের স্টেট কাউন্সিলর হিসেবে ক্ষমতায় ছিলেন। তার বিরুদ্ধে সব মিলিয়ে অন্তত ১৮টি অপরাধের অভিযোগ এনেছে জান্তা সরকার। সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হলে সম্মিলিতভাবে সর্বোচ্চ প্রায় ১৯০ বছরের কারাদণ্ডের দণ্ডিত হবেন তিনি। 

এই রায়ের পর সু চিকে কারাগারে স্থানান্তর করা হবে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বর্তমানে তাকে একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। মিয়ানমারের জান্তা সরকার প্রধান মিন অং হ্লাইং বলেছেন, অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরেও অজ্ঞাত ওই জায়গাতেই থাকতে পারেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, নোবেল বিজয়ী সু চির বিচার কাজ চলছে সম্পূর্ণ বদ্ধ দরজার পিছনে। নাম প্রকাশের অনিচ্ছুক রয়টার্সের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

  • সূত্র: রয়টার্স 
     
Related Topics

টপ নিউজ

মিয়ানমার / অং সান সু চি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ‘সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে’: জাতিসংঘ
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
  • রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • আড়াই বছর পর প্রকাশ্যে অং সান সু চি, সামরিক সরকারের প্রকাশিত ছবিতে সুস্থ-স্বাভাবিক তিনি
  • জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net