Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
সুইডেনে পরিকল্পিতভাবে কোরআন পোড়ানোর ঘটনায় ৪ দিন ধরে বিক্ষোভ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 April, 2022, 10:00 am
Last modified: 18 April, 2022, 11:53 am

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে: গোলাম পরওয়ার

সুইডেনে পরিকল্পিতভাবে কোরআন পোড়ানোর ঘটনায় ৪ দিন ধরে বিক্ষোভ

বৃহস্পতিবার দেশটির উগ্রবাদী ডানপন্থী গোষ্ঠী স্ট্রাম কুর্স-এর নেতা রাসমুস পালুদান বলেন, তিনি মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন পুড়িয়ে দিয়েছেন। এমনকি ভবিষ্যতে তিনি ও তার সংগঠন এই ঘটনার পুনরাবৃত্তি করবেন বলেও ঘোষণা দেন।
টিবিএস ডেস্ক
18 April, 2022, 10:00 am
Last modified: 18 April, 2022, 11:53 am
ছবি: এপিএ

চরম ডানপন্থী ও অভিবাসী বিরোধী গোষ্ঠীর দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের বেশ কয়েকটি শহরে চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার (১৭ এপ্রিল) পূর্বাঞ্চলীয় শহর নরকপিং-এ পুলিশ বিক্ষোভকারীদের সতর্ক করতে ফাঁকা গুলি চালালে তিনজন আহত হয়। বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। ঘটনাস্থল থেকে অন্তত ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দক্ষিণের শহর মালমোতেও ডানপন্থী সমাবেশে একটি বাসসহ কয়েকটিতে গাড়িতে আগুন দেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার উগ্রবাদী ডানপন্থী গোষ্ঠী স্ট্রাম কুর্স-এর নেতা রাসমুস পালুদান ঘোষণা দেন, তিনি মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন পুড়িয়ে দিয়েছেন। এমনকি ভবিষ্যতে তিনি ও তার সংগঠন এই ঘটনার পুনরাবৃত্তি করবেন বলেও জানান। এ ঘটনায় সুইডেনের একাধিক শহরে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়।

স্টকহোমের শহরতলিতে এবং লিংকোপিং ও নরকেপিং শহরসহ যে সমস্ত জায়গায় অতি-ডানপন্থী গোষ্ঠী কোরআন পোড়ানোর পরিকল্পনা করেছিল সেখানে বৃহস্পতিবার, শুক্র এবং শনিবারের বিক্ষোভে কমপক্ষে ১৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে। 

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ডানপন্থী নেতা পলুদান রোববার নরকোপিংয়ে আরও একটি সমাবেশের ডাক দিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় সেখানে পাল্টা বিক্ষোভকারীরা জড়ো হয়। 

সুইডেনের পুলিশ প্রধান অ্যান্ডার্স থর্নবার্গ শনিবার এক বিবৃতিতে বলেছেন, বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাদের জীবনের পরোয়া করছে না। তিনি বলেন, "আমরা এর আগেও সহিংস দাঙ্গা দেখেছি। তবে এটি আগের মতো নয়, বরং অন্যরকম।"

স্ট্রাম কুর্সের কোরআন পোড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ এবারই প্রথম নয়। এর আগেও সুইডেনে একই ঘটনা ঘটতে ও বিক্ষোভকে সহিংসতায় রূপ নিতে দেখা গেছে। ২০২০ সালের বিক্ষোভে মালমোজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। গাড়িতে আগুন দেওয়াসহ দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছিল সে ঘটনায়। 

২০২০ সালে রাসমুস পালুদান বর্ণবাদের পাশাপাশি অন্যান্য অপরাধের জন্য একমাস জেল খেটেছেন ডেনমার্কে। এরপরেও ফ্রান্স এবং বেলজিয়ামসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে একইভাবে পবিত্র কোরআন পুড়িয়ে ইসলাম ধর্ম অবমাননার পরিকল্পনা করার চেষ্টা করেছেন তিনি।

  • সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

কোরআন অবমাননা / সুইডেন / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে: গোলাম পরওয়ার

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net