Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
বিদ্যুতের অভাবে পাকিস্তানে ১০ ঘণ্টা লোডশেডিং, শ্রীলঙ্কায় নিভল সড়কবাতি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 April, 2022, 01:20 pm
Last modified: 01 April, 2022, 01:27 pm

Related News

  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • জ্বালানি-বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, মে পর্যন্ত সরবরাহের সক্ষমতা আছে: প্রতিমন্ত্রী
  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে ও লোডশেডিং এড়াতে বকেয়া বিল পরিশোধের দাবি বিদ্যুৎ উৎপাদনকারীদের
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং

বিদ্যুতের অভাবে পাকিস্তানে ১০ ঘণ্টা লোডশেডিং, শ্রীলঙ্কায় নিভল সড়কবাতি

বিদ্যুৎ সংকট তীব্র হওয়ার পাকিস্তানে বিদ্যুতের ঘাটতি ৫ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য ফার্নেস অয়েল, এলএনজি ও কয়লার মতো জ্বালানি পর্যাপ্ত পরিমাণে নেই।
টিবিএস ডেস্ক
01 April, 2022, 01:20 pm
Last modified: 01 April, 2022, 01:27 pm

বিদ্যুৎ সংকটে পাকিস্তানের অধিকাংশ গ্রাম ও শহরাঞ্চলে দৈনিক তিন থেকে ১০ ঘণ্টা লোডশেডিং চলছে। জ্বালানি সংকটের পাশাপাশি গ্রীষ্মকালে চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে হিমশিম খাচ্ছে দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিসকো'স (পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিজ)।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, গত সপ্তাহ থেকে বিদ্যুৎ সংকট তীব্র হওয়ার পাকিস্তানে বিদ্যুতের ঘাটতি ৫ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা দ্য নিউজকে বলেন, ঘাটতি অনেক বেশি। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য ফার্নেস অয়েল, এলএনজি ও কয়লার মতো জ্বালানি পর্যাপ্ত পরিমাণে নেই।

আরেকটি লক্ষণীয় বিষয় হলো, পাকিস্তানের সমতল ভূমিতে সময়ের আগেই গ্রীষ্ম শুরু হয়ে গেছে। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে বরফ এখনও গলতে শুরু করেনি। ফলে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধগুলোতে পর্যাপ্ত পানি জমা হয়নি৷ এছাড়া কয়লা ও এলএনজি প্ল্যান্টগুলোর সক্ষমতাও বেশ কমে গেছে বলে জানান ওই কর্মকর্তা।

বৃহস্পতিবার পাকিস্তানের বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি (নেপ্রা)-র চেয়ারম্যান তৌসিফ এইচ ফারুকী এক ভাষণে জানান, দেশটিতে বর্তমানে প্রায় ৫ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে।

এদিকে চরম অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কাতেও দেখা দিয়েছে বিদ্যুৎ ঘাটতি। জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় বৃহস্পতিবার (৩১ মার্চ) থেকে প্রতিদিন ১৩ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার কথা জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা।

সংবাদ সংস্থা এএফপি জানায়, বিদ্যুতের অভাবে দেশের সড়কবাতি নিভিয়ে রাখার নির্দেশ দিয়েছেন শ্রীলঙ্কার বিদ্যুৎমন্ত্রী পবিত্র ওয়ানিয়ারাচ্চি।

গতকালও টানা ১৩ ঘণ্টা শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

সূত্র: দ্য নিউজ ও এএফপি

Related Topics

টপ নিউজ

লোড শেডিং / বিদ্যুৎ ঘাটতি / বিদ্যুৎ / বিদ্যুৎ সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • জ্বালানি-বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, মে পর্যন্ত সরবরাহের সক্ষমতা আছে: প্রতিমন্ত্রী
  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে ও লোডশেডিং এড়াতে বকেয়া বিল পরিশোধের দাবি বিদ্যুৎ উৎপাদনকারীদের
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net