Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বিদেশি শক্তির সঙ্গে মিলে আমাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে দেশের তিন ষড়যন্ত্রকারী: ইমরান খান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 April, 2022, 10:45 am
Last modified: 01 April, 2022, 01:44 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক

বিদেশি শক্তির সঙ্গে মিলে আমাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে দেশের তিন ষড়যন্ত্রকারী: ইমরান খান

রোববারের ভোটে ইমরান খান তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে তিনি হবেন অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রথম প্রধানমন্ত্রী।
টিবিএস ডেস্ক
01 April, 2022, 10:45 am
Last modified: 01 April, 2022, 01:44 pm
ছবি- সংগৃহীত

বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে দেশের তিন ষড়যন্ত্রকারী, অভিযোগ তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, "দেশের তিন ষড়যন্ত্রকারী আমাকে পদ থেকে সরিয়ে বিশেষ কোনো ব্যক্তিকে সেই জায়গায় বসানোর ফন্দি আঁটছেন। এ কাজে বিদেশি শক্তির সাহায্য নিচ্ছেন তারা।"

"আমি সরে গেলেই তখন আবার সব ঠিক হয়ে যাবে, এমনটাই ভাবছেন তারা," যোগ করেন তিনি।

ইমরান খান আরও বলেন, "যারা ভাবছেন আমাকে সরানোর পরিকল্পনায় সফল হবেন, তারা ভুল ভাবছেন। তাদের উদ্দেশে আমি বলতে চাই, ইমরান খান পিছু হটবে না।" এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান।

ইমরান খান দাবি করেন, বেশ কয়েকটি দেশের কাছ থেকে সতর্কবার্তা পাচ্ছে পাকিস্তান। তিনি যদি ক্ষমতা থেকে সরে যান, তাহলে তারা পাকিস্তানকে মাফ করে দেবে- এমন আভাস তারা দিয়েছে বলে উল্লেখ করেন দেশটির প্রধানমন্ত্রী।

সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলির বিশেষ অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে শাহবাজ শরিফের নেতৃত্বে সম্মিলিত বিরোধী পক্ষ।

কিন্তু সেই প্রস্তাব ঘিরে বিতর্কের আগেই বৃহস্পতিবার পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

পাক সংবিধান অনুযায়ী ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা পেশের সাত দিনের মধ্যে ভোটাভুটি বাধ্যতামূলক। ইমরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (৩ এপ্রিল) অনাস্থা ভোটের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী।

রোববারের ভোটে ইমরান খান তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে তিনি হবেন অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রথম প্রধানমন্ত্রী।

তবে ইতোমধ্যেই বোঝা যাচ্ছে যে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইমরান। পাক সেনার পক্ষ থেকেও তাকে ইস্তফা দেওয়ার 'বার্তা' পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

  • সূত্র- এনডিটিভি

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তানের প্রধানমন্ত্রী / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net