Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
যে কৌশলে রুবলকে শক্তিশালী করছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক  
28 March, 2022, 09:00 pm
Last modified: 29 March, 2022, 02:45 pm

Related News

  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

যে কৌশলে রুবলকে শক্তিশালী করছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

এই কৌশলে কেন্দ্রীয় ব্যাংক একদিকে রুবল বিক্রি সীমিত করেছে, অন্যদিকে কৃত্রিম চাহিদা তৈরির মাধ্যমে ক্রয় বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে।
টিবিএস ডেস্ক  
28 March, 2022, 09:00 pm
Last modified: 29 March, 2022, 02:45 pm
বৈদেশিক মুদ্রা-ভিত্তিক ব্যাংক হিসাব থেকে নাগরিকরা কী পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবে-তারও সীমা বেঁধে দিয়েছে রাশিয়া। ছবি: ইউরি কোচেতকভ/ শাটারস্টক

পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে প্রায় 'কোমা'য় চলে গেছে রাশিয়ার মুদ্রা রুবল—ওয়ালস্ট্রিট জার্নাল এভাবেই ব্যাখ্যা করছে রুশ কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির চ্যালেঞ্জকে। যদিও পশ্চিমাদের সর্বাত্মক নিষেধাজ্ঞার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রকরা হাত গুটিয়ে বসে নেই। তাদের হস্তক্ষেপে কিছুদিন আগের তুলনায় রুবল অনেকটা স্থিতিশীল অবস্থানে ফিরেছে । 

প্রায় প্রতিদিন ওঠানামার নাটকীয় গতি দেখা যাচ্ছে রুবলের বিনিময় মূল্যে। কিন্তু, খাড়া পতনের পর এখন স্থিতিশীল হতে শুরু করেছে দর। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে ৯৯ রুবল কেনাবেচা চলছে। যদিও তা গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগের সময়ের তুলনায় ১৭ শতাংশ কম। তবে গত ৭ মার্চের রেকর্ড পতনের শিকার হয় রুবল, প্রতি ডলারের বিপরীতে বিনিময় হার নামে ১৫১ রুবলে, বর্তমান হার তাই আগের চেয়ে অনেকটাই শক্তিশালী।

আমেরিকান আর্থিক খাতের তথ্য বিশ্লেষক কোম্পানি ফ্যাক্টসেটের বরাতে এসব তথ্য জানিয়েছে জার্নালের প্রতিবেদন।

মুদ্রার বিনিময় হার শক্তিশালী হওয়া সাধারণত একটি দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে এমন ইঙ্গিতই দেয়। তবে রাশিয়ার ক্ষেত্রে এমনটা মনে করার কারণ নেই। এখানে আছে রুশ কেন্দ্রীয় ব্যাংকের সুচতুর কৌশল।

এই কৌশলে কেন্দ্রীয় ব্যাংক একদিকে রুবল বিক্রি সীমিত করেছে, অন্যদিকে কৃত্রিম চাহিদা তৈরির মাধ্যমে ক্রয় বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে।

যেসব নাগরিকের বৈদেশিক মুদ্রা (ডলার, ইউরো) ভিত্তিক ব্যাংক হিসাব রয়েছে, তারা কী পরিমাণে সেখান থেকে উত্তোলন করতে পারবে তার সীমা বেঁধে দিয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের কাছে আগামী ছয় মাস বৈদেশিক মুদ্রা না বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি গ্রাহকদের হাতে থাকা  সিকিউরিটিজ বিক্রিতেও রুশ ব্রোকারেজ হাউজগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব পদক্ষেপে কঠিন হয়ে পড়েছে রুবল বিক্রি। ফলে মুদ্রার মূল্যপতনের গতি কমানো গেছে। 

রাশিয়ান রুবল। ছবি: সভেন হপ্পে/ জুমা প্রেস

রাশিয়ার তেল-গ্যাস রপ্তানিকারক কোম্পানিগুলো দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা আয়কারী। তাদের হাত ধরেই দেশটিতে আসে ডলার বা ইউরোর বিপুল প্রবাহ। এবার রপ্তানিকারকদের তাদের হাতে থাকা বৈদেশিক মুদ্রা বিক্রি করে রুবল কেনার আদেশ দিয়েছে রুশ কর্তৃপক্ষ। ফলে রুবলে কিছুটা মূল্যবৃদ্ধি ফিরেছে।

ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফিন্যান্সের প্রধান অর্থনীতিবিদ রবিন ব্রুকস জার্নালকে বলেছেন, "রুবল বাজারদরে বিনিময় হচ্ছে না- এমন ব্যাখ্যাই যথার্থ। হস্তক্ষেপ মুক্ত মুদ্রাবাজারে উভয় প্রান্তে বিনিময় চললে আমরা আরো দুর্বল রুবল দেখতাম।" 

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউরোপিয় দেশগুলোর প্রতি রুবলের বিনিময়ে গ্যাস কেনার দাবি জানিয়েছেন। ইউরোপিয় ইউনিয়ন যদি তাতে সম্মতি দেয়, তাহলে মুদ্রা বিনিময়ের চিরায়ত স্রোতই বদলে যাবে। তখন গ্যাসের মূল্য পরিশোধে ইউরোপিয়দের রুবল কিনে তা আবার রাশিয়াকে দিতে হবে। এতে করে রাশিয়ার সব জ্বালানি বিক্রি আসলে রুবলকেই চাঙ্গা করে তোলার পেছনে সমর্থন দেবে বলে ব্যাখ্যা করেন জার্মানি-ভিত্তিক ডিজেড ব্যাংক গ্রুপের বিনিয়োগ অঙ্গঃপ্রতিষ্ঠান ইউনিয়ন ইনভেস্টমেন্ট এর স্থায়ী আয় শাখার প্রধান ক্রিস্টিয়ান কফ।  

তবে তিনি এও মনে করেন, ইইউয়ের এমন সিদ্ধান্ত না নেওয়ার সম্ভাবনাই বেশি। তবে এটি রাশিয়ার নিজ মুদ্রাকে চাঙ্গা করার চেষ্টাকে বিশ্বস্তরে তুলে ধরেছে। 


  • সূত্র: দ্য ওয়ালস্ট্রিট জার্নাল 
     

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

রুবল / মুদ্রানীতি / বিনিময় হার / রাশিয়া / ইউক্রেন যুদ্ধ / পশ্চিমা নিষেধাজ্ঞা / আর্থিক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net