Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
অর্থনীতি নিয়ে কেন উচ্চ-আয়ের আমেরিকানরা নার্ভাস বোধ করছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 March, 2022, 09:40 pm
Last modified: 24 March, 2022, 10:24 pm

Related News

  • মার্চে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে
  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান
  • আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ইউক্রেন থেকে ইরান: যুদ্ধ আবারও তেলের ধাক্কা দিচ্ছে—আরেকটি মূল্যস্ফীতির ঝড়ের জন্য কি প্রস্তুত বাংলাদেশ?
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%

অর্থনীতি নিয়ে কেন উচ্চ-আয়ের আমেরিকানরা নার্ভাস বোধ করছে

জ্বালানি, খাদ্য ও আবাসনের খরচ বৃদ্ধির সাথে সাথে ইউক্রেন যুদ্ধের মতো ভূরাজনীতিক অস্থিতিশীলতার কারণে আমেরিকায় মূল্যস্ফীতি গেল ফেব্রুয়ারিতে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়। 
টিবিএস ডেস্ক
24 March, 2022, 09:40 pm
Last modified: 24 March, 2022, 10:24 pm
ছবি: সংগৃহীত

মহামারির পর বিকাশমান অর্থনীতির সুসময়ে ফিরেছে আমেরিকা। বাড়ছে পুঁজিবাজার, আর তাতে উচ্চ আয়ের মানুষের সম্পদেও আসছে উন্নতি। কিন্তু, বিত্ত যার যতো, দুর্ভাবনা তারই ততো বেশি। এক্ষেত্রেও হয়নি ব্যতিক্রম, আমেরিকান বিত্তশালীরা এখন সামগ্রিক অর্থনীতি নিয়ে বেশ উদ্বিগ্ন, তাদের প্রধান চিন্তার কারণ রেকর্ড মূল্যস্ফীতি। 

জ্বালানি, খাদ্য ও আবাসনের খরচ বৃদ্ধির সাথে সাথে ইউক্রেন যুদ্ধের মতো ভূরাজনীতিক অস্থিতিশীলতার কারণে আমেরিকায় মূল্যস্ফীতি গেল ফেব্রুয়ারিতে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়। 

জানুয়ারিতে মূল্যস্ফীতির বার্ষিক হার ৭.৫ শতাংশে উন্নীত হয়। এরপর তা পরের মাসেই ৭.৯ শতাংশে উন্নীত হয় বলে জানায় মার্কিন শ্রম মন্ত্রণালয়ের তথ্য। 

উদ্বিগ্ন হওয়ার মতো যা ঘটছে

ক্রমে বেড়ে চলা মূল্যস্ফীতি ভোক্তাদের খরচ প্রবণতা কমায়। সাধারণ মানুষের ব্যয়ের তুলনায় আয় না বাড়লে তার ফলাফল সার্বিক অর্থনীতির জন্য শুভ হয় না। এই দুষ্টচক্রে কমে যায় পণ্য ভোগ, আর কর্মসংস্থান বাজার। 

মার্চে যেসব মার্কিন ভোক্তার আয় বছরে ১ লাখ ডলারের বেশি- অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে তাদের আস্থা যাদের আয় ৫০ হাজার ডলার বা তার চেয়ে কম- তাদের তুলনায় ৭.২ শতাংশ কমেছে। গত বুধবার (২৩ মার্চ) মার্কিন অর্থনৈতিক গণমাধ্যম ও বাণিজ্যিক তথ্য পরিবেশক এক্সিউস এর অসমতা সূচক প্রতিবেদন প্রকাশ হয়, সেখানেই জানানো হয় এ তথ্য।  

এই মনোভাব কেন গুরুত্বপূর্ণ

গড় হিসাবে উচ্চ আয়কারীদের অধিকাংশ সার্বিক অর্থনীতির ব্যাপারে এখনও পুরোপুরি নিরাশ নন, বরং এতে তারা খুশি। কিন্তু, মূল্যস্ফীতি ভোক্তা ব্যয় কমাবে তার প্রভাবে কমবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের আয় প্রবৃদ্ধি। যার সরাসরি প্রভাব পড়বে পুঁজিবাজারে কোম্পানির শেয়ার দরে। আর এতে আর্থিক বাজারে বিনিয়োগ থাকায় উচ্চবিত্তরাই সবচেয়ে বেশি হারাতে পারেন। 

একারণেই পুঁজিবাজারের অস্থিতিশীলতা, ফেডারেল রিজার্ভ বা মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বৃদ্ধি এবং মূল্যস্ফীতির নাটকীয় গতি- তাদের আস্থায় চিড় ধরাচ্ছে।  

আরও উল্লেখযোগ্য বিষয় কম মজুরির কর্মীদের বেতন ভাতাই এপর্যন্ত সবচেয়ে বেড়েছে। মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে সে তুলনায় বাড়েনি উচ্চ বেতনের চাকুরেদের। দক্ষ পেশাজীবী শ্রেণির জন্য নিঃসন্দেহে তা সুখবর নয়। মূল্যস্ফীতি তাদের আয়ের মাধ্যমে পাওয়া পণ্য ও সেবাকে সংকুচিত করছে। অর্থাৎ, তারা একই টাকায় আগের চেয়ে কম সুবিধা কিনতে পারছেন। 

তবে দিনশেষের বাস্তবতা হলো, ধনীরা এই চাপে যতোটা রয়েছেন বিভিন্ন পণ্যের দাম বাড়ায় তার চেয়ে বেশি ক্ষতির শিকার হবেন নিম্ন-আয়ের মার্কিন জনতাই। তাছাড়া, সম্পন্নদের হাতে খাদ্য, জ্বালানি ও অন্যান্য নিত্যপণ্যের বাড়তি খরচ মোকাবিলার মতো যথেষ্ট সঞ্চয়ও রয়েছে। কপাল পুড়বে কেবল আর্থ-সামাজিক স্তরের আরও নিচের সারির খেটে খাওয়া মানুষেরই। 

  • সূত্র: এক্সিউস ডটকম 

Related Topics

টপ নিউজ

মূল্যস্ফীতি / আমেরিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • মার্চে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে
  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান
  • আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ইউক্রেন থেকে ইরান: যুদ্ধ আবারও তেলের ধাক্কা দিচ্ছে—আরেকটি মূল্যস্ফীতির ঝড়ের জন্য কি প্রস্তুত বাংলাদেশ?
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net