Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী এখন ওয়াশিংটন ডিসিতে উবার চালান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 March, 2022, 06:35 pm
Last modified: 21 March, 2022, 10:51 am

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী এখন ওয়াশিংটন ডিসিতে উবার চালান

দায়িত্ব পালন করতে গিয়ে যার হাত দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেট পাস হয়েছে, সেই হাত দিয়েই এখন ধরতে হচ্ছে ড্রাইভিং হুইল!
টিবিএস ডেস্ক
20 March, 2022, 06:35 pm
Last modified: 21 March, 2022, 10:51 am
আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী পায়েন্দা এখন উবার ড্রাইভার। ছবি: ওয়াশিংটন পোস্ট

'আগামী দুইদিনের মধ্যে যদি আরও ৫০টি ট্রিপ পাই, তবে ৯৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮,২৫৪ টাকা) বোনাস পাব,' কথাগুলো বলছিলেন আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী খালেদ পায়েন্দা। 

তালেবানদের আফগানিস্তান দখলের এক সপ্তাহ আগেই মন্ত্রিত্ব ছাড়েন ৪০ বছর বয়সী পায়েন্দা। বর্তমানে একজন উবার চালক হিসেবে তার আবাস যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। 

দায়িত্ব পালন করতে গিয়ে যার হাত দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেট পাস হয়েছে, সেই হাত দিয়েই এখন ধরতে হচ্ছে ড্রাইভিং হুইল!

গত আগস্টে তালেবানদের আফগানিস্তান দখলের আগেই প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে তার সম্পর্কের অবনতির কারণে এ সিদ্ধান্ত নিতে অনেকটাই বাধ্য হন। ফলাফল, গ্রেপ্তার এড়াতে আফগানিস্তান ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

উডব্রিজে নিজেদের বাড়িতে পায়েন্দা ও তার স্ত্রী হুসনিয়া সিদিকি। ছবি: ওয়াশিংটন পোস্ট

এর এক সপ্তাহের মধ্যে তালেবানদের কাবুল দখলের পর দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যান আশরাফ গনিও। তার বিরুদ্ধে দেশটির সরকারি কোষাগার থেকে ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এর মধ্যেই গণমাধ্যমের চোখও অনেকটাই সরে গেছে দেশটির ওপর থেকে।

তবে কাবুল থেকে ওয়াশিংটনে গিয়ে উবার চালিয়ে একেবারে নাখোশ নন পায়েন্দা। পরিবারকে সহায়তা করতে পারছেন, এ কারণে অনেকটাই খুশি তিনি। 

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই এক নির্মম বাস্তবতার কথা তুলে ধরেন তিনি। 'বর্তমানে আমার নিজস্ব কিছু নেই, কোথাও যাবার নেই, এ বিষয়টি খুবই শূন্যতার জন্ম দেয়।'

২০২০ সালে কোভিডে মাকে হারান, এরপরই তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সে সময় এই দায়িত্ব যদি তিনি না পেতেন, তবে হয়তো এই দিন দেখতে হতো না তাকে—পায়েন্দা এমনভাবেই তার দুঃখের কথা তুলে ধরেন ওয়াশিংটন পোস্টকে দেওয়া ওই সাক্ষাৎকারে।

জীবনে অনেক নির্মমতা ব্যর্থতা দেখতে হয়েছে জানিয়ে তিনি বলেন, 'মানুষের দুঃখগুলো নিজ চোখে দেখা খুব কঠিন, বিশেষ করে এ ব্যর্থতার দায়ভার যখন আমারও।'

ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছেন পায়েন্দা। ছবি: ওয়াশিংটন পোস্ট

তার মতে, আফগানদের সংঘবদ্ধ হওয়ার খুব একটা ইচ্ছা নেই। তবে ৯/১১-র পর আফগানিস্তানে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে যুক্তরাষ্ট্র প্রতারণা করেছে, প্রথমদিকে সবকিছু ঠিক থাকলেও পরবর্তীতে দায়বদ্ধতার জায়গা থেকে সরে যায় বলেও মনে করেন তিনি।

যেদিন তালেবানদের হাতে আফগানিস্তানের পতন হয়েছিল, সেই সময় বিশ্ব ব্যাংকের এক কর্মকর্তাকে উদ্দেশ করে দেওয়া এক বার্তায় পায়েন্দা বলেন, 'মানুষের জন্য কাজ করতে ২০ বছর সময় হাতে পেয়েছিলাম,  তবে আমরা এমন একটি তাসের ঘর বানিয়েছি যা সম্পূর্ণই নৈরাজ্যে ভরা।'

  • সূত্র: গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / তালেবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net