রাশিয়ার সাথে সংঘাত চাই না, কিন্তু প্রস্তুত আছি: যুক্তরাষ্ট্র
রাশিয়ার হামলার বিরুদ্ধে ন্যাটো তার সব মিত্রদেশকে সুরক্ষা দিতে প্রতিরোধ করবে, শুক্রবার ব্রাসেলসে সংস্থাটির সদর দপ্তরে এমন মন্তব্য করেছেন ইউএস সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন।
"আমাদের জোট প্রতিরক্ষামূলক জোট। কোনো সংঘাত চাই না আমরা। কিন্তু, সংঘাত আসলে আমরা প্রস্তুত, ন্যাটোভুক্ত অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করবো আমরা," ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
"রাতারাতি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার খবর দেখেছি আমরা। এর মাধ্যমে এই যুদ্ধের বেপরোয়া প্রবণতাই স্পষ্ট হয়। এই যুদ্ধ শেষ করার এবং রাশিয়ার সেনা প্রত্যাহার করে কূটনৈতিক প্রচেষ্টায় বিশ্বাস রাখা উচিৎ"।
