Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
বিশ্বব্যাপী তৃতীয় সর্বাধিক মৃত্যুর কারণ আপনি যা মনে করেন- তা নয়!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 January, 2022, 08:40 pm
Last modified: 31 January, 2022, 09:00 pm

Related News

  • কারাগারে মারা গেছেন সাভারের সেই আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু

বিশ্বব্যাপী তৃতীয় সর্বাধিক মৃত্যুর কারণ আপনি যা মনে করেন- তা নয়!

একাধিকবার একই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ব্যাকটেরিয়ার অণুজীবগুলো আরও দ্রুত সেটির সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে এবং তখন সংক্রমণের মাত্রা অধিক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
টিবিএস ডেস্ক
31 January, 2022, 08:40 pm
Last modified: 31 January, 2022, 09:00 pm
সংগৃহীত ছবি

ব্যাক্টেরিয়ার মতো জীবাণুর অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতিরোধকে এতদিন ভবিষ্যতের একটি বড় সমস্যা হিসেবে দেখা হয়েছে। তবে সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানের শীর্ষ জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণায় জানানো হয়েছে এখনই ভয়াবহ আকার ধারণ করেছে সেটি। 

গবেষণায় প্রকাশিত তথ্যমতে, মহামারি হানা দেওয়ার আগের বছর ২০১৯ সালেই ৪৯ লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে ব্যাকটেরিয়ার অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতার কারণে। যা ওই বছর বিশ্বে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ হয়ে ওঠে। 

ব্যাকটেরিয়ার প্রতিষেধক নিশ্চিতভাবেই সভ্যতার ইতিহাসে বড় আবিষ্কার। কিন্তু সময়ের সাথে সাথে ব্যাক্টেরিয়ার অণুজীবগুলো অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, জৈবিকভাবে পরিবেশের সাথে পরিবর্তিত হওয়ার অণুজীবগুলোর অসাধারণ সক্ষমতা রয়েছে। 

১৯২৮ সালে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন আলেক্সান্ডার ফ্লেমিং। তাই এখন সামান্য কাটাছেঁড়া বা গনোরিয়ায় মৃত্যু থেকে আমরা সুরক্ষিত। অথচ অতীতে প্রতিবছর লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিতো সামান্যতম সংক্রমণ। পরবর্তী দশকগুলোতে অ্যান্টিবায়োটিক ওষুধ আরও কোটি কোটি জীবন বাঁচিয়েছে। কিন্তু, এর অতি-ব্যবহারই নতুন সমস্যারও জন্ম দিয়েছে। 

যেমন একাধিকবার একই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ব্যাকটেরিয়ার অণুজীবগুলো আরও দ্রুত সেটির সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে এবং তখন সংক্রমণের মাত্রা অধিক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

ব্যাকটেরিয়ার অণুজীবগুলো যদি অ্যান্টিবায়োটিকে প্রতিরোধ করা সম্ভব না হয়, তখন এটি আক্রান্ত ব্যক্তির শরীরে আরও গভীরভাবে সংক্রমিত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। গবেষকেরা আশঙ্কা করছেন প্রতিবছর বিশ্বে যে পরিমাণ মানুষ এইডস আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তার থেকে বেশি সংখ্যক মানুষ জীবন হারাতে পারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে। 

গবেষকরা ২০৪টি দেশের ২৩টি ভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া (ই. কোলি, এস. নিউমোনিয়া এবং এস. অরিয়াস সহ) এবং ৮৮টি জীবাণু ও এদের প্রতিরোধ ওষুধের সংমিশ্রণে তথ্যটি বিশ্লেষণ করেছেন। গবেষণাটিতে ৪৭১ মিলিয়ন সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। বিজ্ঞানীরা এসব তথ্য সে সময় অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের মাত্রা অনুমান করার জন্য পরিসংখ্যানগত মডেল তৈরিতে ব্যবহার করেছিলেন।

২০১৯ সালের রেকর্ড মৃত্যু হয়েছে ওষুধের প্রভাব সহনশীল ব্যাকটেরিয়ার সংক্রমণে। এর মধ্যে ১২ লাখ ৭০ হাজার মৃত্যু হয়েছিল সরাসরি জীবাণুর অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধে। এতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো। আর তাতে পুরো বিশ্বের জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ পড়ে। 

বিশেষজ্ঞরা এটিকে বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখছেন এবং এটি মোকাবেলায় প্রয়োজনীয় কিছু পদক্ষেপের কথা বলেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে - জনসচেতনতা বৃদ্ধি, উন্নত চিকিৎসা ব্যবস্থা, অ্যান্টিবায়োটিকের আরও যুক্তিসঙ্গত ব্যবহার, পরিষ্কার পানি, স্যানিটেশন ব্যবস্থা এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধক টিকা উৎপাদনে বিনিয়োগ বাড়ানোকে সুপারিশ করেছেন। 


  • সূত্র: সায়েন্স এলার্ট

Related Topics

টপ নিউজ

ব্যাক্টেরিয়া / অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • কারাগারে মারা গেছেন সাভারের সেই আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net