Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
করোনাভাইরাসের সংস্পর্শে এসেও কিছু মানুষ কেনো কোভিডে আক্রান্ত হন না?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 January, 2022, 02:40 pm
Last modified: 27 January, 2022, 02:59 pm

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

করোনাভাইরাসের সংস্পর্শে এসেও কিছু মানুষ কেনো কোভিডে আক্রান্ত হন না?

অসংখ্যবার ধরন বদলানো ওমিক্রন প্রচলিত টিকার সুরক্ষা ভেদ করেও সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করেন গবেষকরা। এরপরেও এমন অনেকেই আছেন, যারা কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির সঙ্গে বসবাস করেও ভাইরাসটিতে আক্রান্ত হন না। কিন্তু এটি কীভাবে সম্ভব?
টিবিএস ডেস্ক
27 January, 2022, 02:40 pm
Last modified: 27 January, 2022, 02:59 pm
প্রতীকী ছবি

করোনভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে সংক্রমণ বৃদ্ধির ভীতি সৃষ্টি করেছে। শুধু তাই নয়, গবেষকদের ধারণা, অসংখ্যবার ধরন বদলানো ওমিক্রন প্রচলিত টিকার সুরক্ষা পর্যন্ত ভেদ করে সংক্রমণ ছড়াতে পারে। এরপরেও এমন কিছু মানুষ আছেন, যারা কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির সঙ্গে বসবাস করেও ভাইরাসটিতে আক্রান্ত হন না। কিন্তু এটি কীভাবে সম্ভব?

নতুন এক গবেষণায় মিলেছে এই প্রশ্নের উত্তর।

গবেষণাটিতে দাবি করা হয়েছে, এই ধরনের লোকেরা অতীতে হয়তো করোনভাইরাসের (সার্স-কোভি-২) অন্যান্য ধরনের সংস্পর্শে এসেছিলেন। ফলে তাদের টি-সেল (শরীরের রোগ প্রতিরোধকারী কোষ) ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি তৈরি করে ফেলেছে। আর এ কারণেই তারা কোভিড-১৯ রোগীর সংস্পর্শে এসেও আক্রান্ত হন না।

বিজ্ঞান বিষয়ক মাল্টিডিসিপ্লিনারি জার্নাল নেচারে প্রকাশিত ওই গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, তাদের পরীক্ষিত টি-সেলগুলো শুধু ভাইরাসের স্পাইক প্রোটিনকেই দমন করেনি বরং ভাইরাসটির মূল অংশ নিউক্লিওক্যাপসিডেও আক্রমণ চালিয়েছে।

কোভিড-১৯ আক্রান্ত ৫২টি পরিবারের সংস্পর্শে আসা ব্যক্তিদের ওপর চালানো হয়েছে এ গবেষণা। সার্স-কোভি-২ ভাইরাসের সংস্পর্শে আসার পর, টি-সেলগুলো প্রথমদিকে কেমন ইমিউন রেসপন্স বা প্রতিরক্ষা প্রতিক্রিয়া দেখায় তা তুলে ধরা হয়েছে গবেষণাটিতে।

সমীক্ষাটিতে বলা হয়েছে, "সার্স-কোভি-২ এর বিরুদ্ধে 'ক্রস-রিঅ্যাকটিভ ইমিউন রেসপন্স' মহামারির আগেই ভাইরাসটির সমগোত্রে পরিলক্ষিত হয়েছে এবং এটি হোস্ট শরীরের সুরক্ষাদানে অবদান রাখছে।" 

গবেষকরা উল্লেখ করেছেন, করোনভাইরাস পরিবারের অন্য সদস্য ভাইরাসগুলো মানবদেহে ভিন্ন ভিন্ন ধরনের অসুস্থতা সৃষ্টি করলেও এদের মধ্যে একই ধরনের কিছু বৈশিষ্ট্য (কমন ক্যারেক্টারিস্টিকস) রয়েছে।

গবেষণায় বলা হয়েছে, মানবদেহ ভাইরাসটির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে, তাদের গঠনগত একই ধরনের ওই বৈশিষ্ট্যগুলোর কারণে শরীরের প্রতিরক্ষা কোষগুলো করোনভাইরাসটিকে চিনে ফেলে। এমনকি ভাইরাসটি পূর্বের তুলনায় ভিন্ন হলেও টি-সেল সেটিকে শনাক্ত করতে পারে।

প্রথম থেকে ছয় দিনের মধ্যে গবেষণায় অংশ নেওয়া ৫২ জনেরই রক্ত পরীক্ষা করা হয়েছিল। পিসিআর টেস্টে যারা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তাদের তুলনায় যারা নেগেটিভ হয়েছেন তাদের শরীরে উচ্চ স্তরের টি-সেল মেমরির সন্ধান পেয়েছেন গবেষকরা।

টি-সেলগুলো কেবল ভাইরাসের স্পাইক প্রোটিন অংশকেই টার্গেট করেনি বরং ভাইরাসটির মূল অংশ 'নিউক্লিওক্যাপসিড', যা এর জেনেটিক উপাদানগুলো সংরক্ষণ করে, সে অংশকেও আক্রমণ করেছে বলে জানান গবেষকরা।

এদিকে, সংক্রামক রোগ বিশেষজ্ঞ পিটার চিন-হং সপ্তাহের শুরুতে বলেছিলেন, টিকা নিয়েছেন এবং নেন নি এমন ব্যক্তিদের ওমিক্রনে আক্রান্তের ক্ষেত্রে ভিন্ন লক্ষণ দেখা যেতে পারে।

সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলেন, "এখন পর্যন্ত আমাদের কাছে খুব বেশি তথ্য এসে পৌঁছেনি; তবে আমি মনে করি, টিকা গ্রহণকারী ব্যক্তিরা আক্রান্ত হলেও খুব হালকা ধরনের লক্ষণ তাদের মধ্যে দেখা যায়। এমনকি অনেকের শরীরে কোনো লক্ষণ নাও দেখা যেতে পারে।"

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মেয়ার্স কলেজ অফ নার্সিং-এর অধ্যাপক ড. মায়া এন ক্লার্ক-কুটায়া জানিয়েছে, টিকাগ্রহণকারী ব্যক্তিরা ওমিক্রনে সংক্রামিত হলে কেবল মাথাব্যথা, শরীর ব্যথা এবং সামান্য জ্বরের কথা বলেছেন। অন্যদিকে, টিকা নেন নি এমন রোগীদের মধ্যে কাশি, শ্বাসকষ্ট এবং ফ্লুর মতো বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে বলে জানান তিনি।


 

  • সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / কোভিড-১৯ / ওমিক্রন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net