Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
নীল হীরা চুরি ও কূটনীতিক হত্যাকাণ্ড: ৩০ বছর পর মিটল সৌদি-থাইল্যান্ড বিবাদ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 January, 2022, 02:45 pm
Last modified: 27 January, 2022, 02:47 pm

Related News

  • লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত

নীল হীরা চুরি ও কূটনীতিক হত্যাকাণ্ড: ৩০ বছর পর মিটল সৌদি-থাইল্যান্ড বিবাদ

১৯৮৯ সালে এক সৌদি রাজকুমারের অধীনে কর্মরত অবস্থায় ক্রিয়াংক্রাই টেচামং নামের একজন থাই পরিচ্ছন্নতাকর্মী মূল্যবান কিছু রত্নপাথর চুরি করে। তার চুরি করা ৫০ ক্যারেটের নীল হীরা পরে কখনোই আর উদ্ধার করা সম্ভব হয়নি। 
টিবিএস ডেস্ক
27 January, 2022, 02:45 pm
Last modified: 27 January, 2022, 02:47 pm
থাই পুলিশ তাদের উদ্ধার করা কিছু হীরা-জহরত প্রদর্শন করছে। হ্যান্ডকাফ পরা অবস্থায় চুরির দায়ে অভিযুক্ত ক্রিয়াংক্রাই। ছবি: বিবিসি

চুরি যাওয়া হীরা-জহরত এবং ধারাবাহিকভাবে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ৩০ বছর ধরে বিবাদ চলছিল সৌদি আরব ও থাইল্যান্ডের মধ্যে। অবশেষে সমাপ্তি ঘটল সেই বিবাদের। 

থাই প্রধানমন্ত্রী প্রায়ুট জান ওচা সৌদি আরবের রাজধানী রিয়াদ সফর করছেন। এর মাধ্যমে ফের বহাল হলো দুই দেশের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক। 

১৯৮৯ সালের পর এটিই কোনো শীর্ষস্থানীয় থাই রাজনৈতিক ব্যক্তিত্বের সৌদি আরব সফর। সফরকালে থাই প্রধানমন্ত্রী ১৯৮৯ সালের ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছেন। 

কী হয়েছিল ১৯৮৯ সালে?

১৯৮৯ সালে এক সৌদি রাজকুমারের অধীনে কর্মরত অবস্থায় ক্রিয়াংক্রাই টেচামং নামের একজন থাই পরিচ্ছন্নতাকর্মী মূল্যবান কিছু রত্নপাথর চুরি করে। তার চুরি করা ৫০ ক্যারেটের নীল হীরা পরে কখনোই আর উদ্ধার করা সম্ভব হয়নি। 

ওই সৌদি নীল হীরার উৎপত্তি হয়েছে কোথায়, তা পরিষ্কার নয়। হীরাটির কোনো ফটোগ্রাফও পাওয়া যায়নি।

শোনা যায়, ওইসব হীরা জহরতের প্রকৃত মূল্য সম্পর্কে কোনো ধারণাই ছিল না ক্রিয়াংক্রাইয়ের। তাই সে সেগুলোকে থাইল্যান্ডে নিয়ে গিয়ে নামমাত্র মূল্যে বিক্রি করে দেয়। 

ক্রিয়াংক্রাইকে জেলে বন্দি থাকতে হয় তিন বছরেরও কম সময়। ছবি: বিবিসি

থাই পুলিশ যখন হীরা জহরতগুলোর মধ্যে ২০ মিলিয়ন ডলার মূল্যমানের কিছু অংশ ফেরত দেয়, সৌদিরা অভিযোগ তোলে যে সেগুলোর অধিকাংশই ছিল ভুয়া। 

এরপর চুরির এক বছর বাদে ব্যাংককে তিনজন সৌদি কূটনীতিককে ব্যাংককে খুন করা হয়। সেই হত্যাকাণ্ডে কয়েকজন শীর্ষ থাই পুলিশ সদস্যের যোগসূত্রের কথা জানা গেলেও, তাদের কোনো সাজাই দেওয়া হয়নি। 

চুরি হওয়া হীরা-জহরতের সন্ধানে যে তদন্তকারী থাইল্যান্ডে যান, তিনিও পরে নিরুদ্দেশ হন। তাছাড়া চুরির অপরাধে সন্দেহভাজন দুজন থাই নাগরিকেরও মৃত্যু হয় রহস্যজনকভাবে। 

এই গোটা ঘটনায় কেবল ওই পরিচ্ছন্নতা কর্মী ক্রিয়াংক্রাই টেচামং এবং একজন পুলিশ কর্মকর্তারকেই কেবল শাস্তি দেওয়া হয়। তবে ক্রিয়াংক্রাইকে জেলে বন্দি থাকতে হয় তিন বছরেরও কম সময়। 

থাই প্রধানমন্ত্রী ও সৌদি ক্রাউন প্রিন্স। ছবি: বিবিসি

দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ফলে কী হবে?

থাই প্রধানমন্ত্রী প্রায়ুট জান ওচার সৌদি আরব সফরকে থাই-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পথে এক বিরাট মাইলফলক বলে মনে করছেন বিবিসির ব্যাংকক প্রতিনিধি জোনাথন হেড। 

সৌদি আরবের রিয়াদে পা রাখার পর তাকে বরণ করে নেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। 

এক যৌথ বিবৃতিতে থাই প্রধানমন্ত্রী বলেন, "থাইল্যান্ডে ১৯৮৯ ও ১৯৯০ সালে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনার জন্য তিনি গভীর আক্ষেপ প্রকাশ করছেন।"

বিশ্লেষকদের মতে, থাই-সৌদি ৩০ বছর ধরে চলা বচসার ফলে দুই দেশই বাণিজ্যে বিপুল পরিমাণ অর্থ হারিয়েছে। এতে করে লক্ষ লক্ষ থাই অভিবাসী শ্রমিকও কাজ হারিয়েছে। ১৯৮৯-৯০ সালের সেই স্ক্যান্ডালের আগে তিন লক্ষ থাই নাগরিক সৌদি আরবে কাজ করত। 

থাই প্রধানমন্ত্রী ও সৌদি ক্রাউন প্রিন্সের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে থাই শ্রমিকরা এখন থেকে আবার সৌদি আরবে গিয়ে কাজ করতে পারবে। এদিকে এই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের ফলে পর্যটন এবং পেট্রোকেমিক্যালের মতো খাতে পারস্পরিক সহযোগিতা বাড়বে বলেও আশা করা হচ্ছে। 

  • সূত্র: বিবিসি
     
Related Topics

টপ নিউজ

সৌদি আরব / থাইল্যান্ড / হীরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net