Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
আদালতে প্রবীণ বাংলাদেশিকে উপহাস করার ঘটনায় ক্ষমা চাইলেন মার্কিন বিচারক

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
25 January, 2022, 10:25 am
Last modified: 25 January, 2022, 01:25 pm

Related News

  • একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • চুক্তি চূড়ান্ত করতে সহায়তার জন্য ইরানে কাতারের মধ্যস্থতাকারীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া চুক্তি: মুক্ত হচ্ছে ইরানের ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ তহবিল, দাবি ইরানি গণমাধ্যমের
  • মজুরি কমছে, বাড়ছে বৈষম্য: মার্কিন নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষের নেপথ্যে যে কারণ
  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা

আদালতে প্রবীণ বাংলাদেশিকে উপহাস করার ঘটনায় ক্ষমা চাইলেন মার্কিন বিচারক

বিচারক অ্যালেক্সিস ক্রট স্বীকার করেছেন, তিনি ১০ জানুয়ারি শুনানির সময় ক্যানসারে আক্রান্ত ৭২ বছর বয়সী বুরহান চৌধুরীকে উপহাস করেছিলেন। 
টিবিএস রিপোর্ট
25 January, 2022, 10:25 am
Last modified: 25 January, 2022, 01:25 pm

বাংলাদেশি-মার্কিন নাগরিক বুরহান চৌধুরীকে আদালতে তিরস্কার করার ঘটনায় ক্ষমা চেয়েছেন মার্কিন বিচারক অ্যালেক্সিস ক্রট। 

দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত বাংলাদেশি প্রবাসী বুরহান চৌধুরীকে তার বাড়ির বাইরে অতিরিক্ত আগাছা পরিস্কার না করার জন্য তিরস্কার ও জরিমানা করেছিলেন ওই মার্কিন বিচারক। পরবর্তীতে এ ঘটনা সমালোচিত হয় বিভিন্ন মহলে। বিচারকের সিদ্ধান্ত ও কার্যক্রমের বিরুদ্ধে 'চেঞ্জ ডট অর্গ'-এ পিটিশনও স্বাক্ষরিত হয়। এরপরই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন তিনি।

ক্ষমা চেয়ে তিনি বলেছেন, আদালতে নিজের ক্রিয়াকলাপে তিনি 'খুবই বিব্রত'।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক অ্যালেক্সিস ক্রট স্বীকার করেছেন তিনি ১০ জানুয়ারি শুনানির সময় ৭২ বছর বয়সী বুরহান চৌধুরীকে উপহাস করেছিলেন। 

মঙ্গলবার এক বিবৃতিতে ক্রোট বলেছেন, "আমি ভুল করেছি। আমি এক অপ্রত্যাশিত কাজ করেছি। আমি নিজের কর্মকাণ্ডের জন্য খুবই বিব্রত বোধ করছি। আমি সেই ব্যক্তির কাছে এবং আমাদের পুরো সম্প্রদায়ের কাছে ক্ষমাপ্রার্থী।"

ক্রোট জানিয়েছেন, বিচারিক অসদাচরণ তদারকি করে এমন এক রাষ্ট্রীয় কমিশনের কাছেও তিনি নিজের ভুল স্বীকার করেছেন। 

বাড়ির চারপাশ পরিচ্ছন্ন না রাখায় গত সপ্তাহে ক্ষুব্ধ বিচারক বুরহান চৌধুরীকে ১০০ মার্কিন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন। ভার্চুয়ালি হওয়া সেই শুনানির ভিডিও ফুটেজ প্রায় সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। 

অ্যালেক্সিস ক্রট বিচারিক অসদাচরণের জন্য রাষ্ট্রীয় কমিশনের কাছেও নিজেকে রিপোর্ট করেছেন।

তিনি বলেন, "কমিশনে নিজেকে রিপোর্ট করার কোনো আইনি দায়িত্ব আমার ছিলনা। কিন্তু আমি এটি করেছি, কারণ আমি মনে করি, ক্ষমা চাওয়ার এটিই সঠিক উপায়। আমি অন্যদের জন্য যে মান নির্ধারণ করেছি নিজের জন্যও আমি সেটিই ধরে রাখব।"

ক্রোটকে বেঞ্চ থেকে বহিষ্কার করার দাবিতে ২ লাখ ৩০ হাজারেরও বেশি লোক অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছিল।

২০১৯ সালে ক্যানসার ধরা পড়ে বুরহান চৌধুরীর। এরপর থেকেই বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার কাজে পিছিয়ে পড়েছিলেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে গত ১০ জানুয়ারি শুনানিতে বুরহান চৌধুরীর বিরুদ্ধে জরিমানা ও উপহাস করেন বিচারক ক্রোট। 

শুনানিতে ক্রট তাকে বলেছিলেন, "আপনার লজ্জিত হওয়া উচিত। যদি আমি এ কারণে আপনাকে জেল দিতে পারতাম, তাহলে তাই দিতাম। আপনাকে এটি পরিষ্কার করতে হবে।"

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / বাংলাদেশি প্রবাসী / মার্কিন বিচারক / মার্কিন আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • চুক্তি চূড়ান্ত করতে সহায়তার জন্য ইরানে কাতারের মধ্যস্থতাকারীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া চুক্তি: মুক্ত হচ্ছে ইরানের ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ তহবিল, দাবি ইরানি গণমাধ্যমের
  • মজুরি কমছে, বাড়ছে বৈষম্য: মার্কিন নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষের নেপথ্যে যে কারণ
  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net