Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
১২ বছরের কম বয়সীদের জন্য ফাইজারের টিকা ব্যবহারের সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 January, 2022, 01:30 pm
Last modified: 22 January, 2022, 01:34 pm

Related News

  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি

১২ বছরের কম বয়সীদের জন্য ফাইজারের টিকা ব্যবহারের সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকার ১০ মাইক্রোগ্রাম ডোজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
22 January, 2022, 01:30 pm
Last modified: 22 January, 2022, 01:34 pm
ছবি: রয়টার্স

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ থেকে সুরক্ষায় ফাইজারের টিকার ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার সংস্থাটি এই পরামর্শ দেয়। 

বর্তমানে ১২ বছর বা তারচেয়ে বেশি বয়সীদেরকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তবে, বুধবার প্রচলিত টিকাগুলোর কার্যকারিতা মূল্যায়ন সংক্রান্ত স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অফ এক্সপার্টস (এসএজেই)-এর বৈঠকের পর এই সুপারিশ করেছে সংস্থাটি। 

সুপারিশে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকার ১০ মাইক্রোগ্রাম ডোজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, ১২ বছর বা তার বেশি বয়সীদের শরীরে ফাইজারের টিকার ৩০ মাইক্রোগ্রাম ডোজ ব্যবহার করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইজরায়েল এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই এ বয়সী জনগোষ্ঠীর জন্য ফাইজার বায়োটেকের কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে। 

ডব্লিউএইচও'র ভ্যাকসিন ডিরেক্টর কেট ও'ব্রায়েন জানিয়েছেন, ক্লিনিকাল ট্রায়ালে ৫ থেকে ১১ বছর বয়সীদের মধ্যে ফাইজারের টিকা প্রয়োগ নিরাপদ বলেই প্রমাণিত হয়েছে। এসময় তাদের মধ্যে উদ্বেগজনক কোনো লক্ষণ দেখা যায়নি। 

এছাড়া, বয়স্ক জনগোষ্ঠী ও স্বাস্থ্যকর্মীদেরকে ফাইজারের বুস্টার ডোজ দেওয়ারও সুপারিশ করেছে ডব্লিউএইচও'র বিশেষজ্ঞ দল। 

যেসব দেশের জনগোষ্ঠীর অর্ধেক বা তারচেয়ে বেশি মানুষের টিকাদান সম্পন্ন হয়েছে, সেসব দেশগুলোকে কম ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আগে উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন জনগোষ্ঠীকে দ্রুতই বুস্টার ডোজের আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে। 

এসএজিই'র চেয়ারম্যান আলেজান্দ্রো ক্র্যাভিওটো বলেন, "উচ্চ ঝুঁকির অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর জন্য বুস্টার ডোজ নিশ্চিতকরণ মারাত্মকভাবে অসুস্থ হওয়া এবং মৃত্যুহার কমাবে। এটি প্রাথমিক টিকাকরণের চাইতে ভালো ফলাফল বয়ে আনবে।" 

বিশেষজ্ঞ দল জানিয়েছে, ফাইজারের বুস্টার ডোজ ব্যবহার এতদিন কেবল নির্দিষ্ট বয়সের জনগোষ্ঠীর মধ্যেই সীমিত ছিল। সব বয়সীদের জন্য 'নিরবচ্ছিন্নভাবে' এই টিকা ব্যবহারের অনুমোদন ছিল না। 

তবে ১২ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা বা এর কার্যকারিতার কোনো প্রমাণ এখনও বিশেষজ্ঞদের কাছে নেই বলে জানিয়েছেন ডব্লিউএইচও'র ও'ব্রায়েন। 


 

  • সূত্র: রয়টার্স
     

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / করোনাভাইরাস / ফাইজার টিকা / মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net