Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
‘ফেয়ার অ্যান্ড লাভলী’র নতুন নাম ‘গ্লো অ্যান্ড লাভলী’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 July, 2020, 07:20 pm
Last modified: 02 July, 2020, 07:20 pm

Related News

  • ‘ফিলিস্তিনের প্রতি সংহতি’ জানিয়ে নতুন আইসক্রিম বাজারে আনার উদ্যোগে বাধা ইউনিলিভারের
  • ১২০ মিলিয়ন ডলারে পিওরইট বিক্রি করে দিল ইউনিলিভার
  • উৎপাদন বাড়াতে চট্টগ্রামে ২০ একর জমি কিনছে ইউনিলিভার বাংলাদেশ
  • কোকা-কোলা বাংলাদেশের প্রথম বাংলাদেশি এমডি জু-উন নাহার
  • তাপপ্রবাহের মধ্যেও বাড়বে না বিক্রি, বলছে বিশ্বের সর্ববৃহৎ আইসক্রিম কোম্পানি  

‘ফেয়ার অ্যান্ড লাভলী’র নতুন নাম ‘গ্লো অ্যান্ড লাভলী’

এছাড়াও পুরুষদের জন্য ইউনিলিভারের ‘ত্বক ফর্সাকারী’ ক্রিমের নাম ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ বদলে হচ্ছে ‘গ্লো অ্যান্ড হ্যান্ডসাম’।
টিবিএস ডেস্ক
02 July, 2020, 07:20 pm
Last modified: 02 July, 2020, 07:20 pm

বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবাদ বিরোধী আন্দোলনের মধ্যে বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান ইউনিলিভারের ভারতীয় ইউনিট পূর্ব ঘোষণা অনুযায়ী, তাদের বহুল বিক্রিত 'ত্বক ফর্সাকারী' ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলী থেকে 'ফেয়ার' শব্দটি বাদ দিয়েছে। এখন থেকে এই প্রসাধনী সামগ্রীটির নতুন নাম হবে 'গ্লো অ্যান্ড লাভলী'। 

এছাড়াও পুরুষদের জন্য ইউনিলিভারের 'ত্বক ফর্সাকারী' ক্রিমের নাম 'ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম' বদলে হচ্ছে 'গ্লো অ্যান্ড হ্যান্ডসাম'। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার হিন্দুস্তান ইউনিলিভারের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
 
এ ধরনের শব্দ স্পষ্টতই কালো ত্বকের মানুষকে হেয় করার বার্তাবহন করে এবং 'ত্বক ফর্সাকারী' পণ্যগুলোর বিজ্ঞাপন এক ধরনের বর্ণবাদী প্রচারণা- 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের জাগরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কসমেটিক কোম্পানিগুলোর বিরুদ্ধে এমন সমালোচনা দিন-দিন বাড়ছে। 

এরই প্রেক্ষিতে গত সপ্তাহে হিন্দুস্তান ইউনিলিভারের চেয়ারম্যান সঞ্জীব মেহতা এক বিবৃতিতে বলেছিলেন, "আমরা আমাদের স্কিন কেয়ার পোর্টফোলিওকে আরও বিস্তৃত... সৌন্দর্যের আরও একটু বৈচিত্র্যময় রূপে সাজিয়ে তুলতে চাচ্ছি"।

আরেক বিবৃতিতে ইউনিলিভারের বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার ডিভিশনের প্রেসিডেন্ট সানি জাইন বলেছিলেন, " 'ফেয়ার', 'হোয়াইট' ও 'লাইট' শব্দগুলোকে সৌন্দর্যের একটি নির্দিষ্ট ধরনের অর্থ হিসেবে আমরা ধরে নিতে অভ্যস্ত; অথচ সেটা ঠিক নয়। আমরা সেটা বোঝাতে চাই।"

'সৌন্দর্য বর্ধন' বা 'ত্বক ফর্সাকারী' ক্রিম হিসেবে দক্ষিণ এশিয়ায় ইউনিলিভারের 'ফেয়ার অ্যান্ড লাভলী'র বাজার অনেক বড়। হিন্দুস্তান ইউনিলিভার জানিয়েছে, ব্র্যান্ড নেম পরিবর্তনের জন্য এক সপ্তাহ ধরে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় ছিল তারা। 
 
Related Topics

টপ নিউজ

ফেয়ার অ্যান্ড লাভলী / ইউনিলিভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • ‘ফিলিস্তিনের প্রতি সংহতি’ জানিয়ে নতুন আইসক্রিম বাজারে আনার উদ্যোগে বাধা ইউনিলিভারের
  • ১২০ মিলিয়ন ডলারে পিওরইট বিক্রি করে দিল ইউনিলিভার
  • উৎপাদন বাড়াতে চট্টগ্রামে ২০ একর জমি কিনছে ইউনিলিভার বাংলাদেশ
  • কোকা-কোলা বাংলাদেশের প্রথম বাংলাদেশি এমডি জু-উন নাহার
  • তাপপ্রবাহের মধ্যেও বাড়বে না বিক্রি, বলছে বিশ্বের সর্ববৃহৎ আইসক্রিম কোম্পানি  

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net