Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
২০২১ সালের প্রথম তিন মাসের মধ্যে করোনা টিকা পেতে পারে ভারত 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 September, 2020, 08:35 pm
Last modified: 13 September, 2020, 08:38 pm

Related News

  • ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী   
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ

২০২১ সালের প্রথম তিন মাসের মধ্যে করোনা টিকা পেতে পারে ভারত 

ব্রিটেনে এক স্বেচ্ছাসেবকের শরীরে বিরূপ প্রতিক্রিয়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘প্রার্থী ভ্যাকসিন’-এর ট্রায়াল স্থগিত করে দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। প্রাথমিকভাবে ভারতে ট্রায়াল চালু থাকলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়। তবে ব্রাজিল ও যুক্তরাজ্যে আবারও ট্রায়াল শুরুর ঘোষণা করেছে অ্যাস্ট্রাজেনেকা। তা সত্ত্বেও সম্ভাব্য টিকার মান নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। 
টিবিএস ডেস্ক
13 September, 2020, 08:35 pm
Last modified: 13 September, 2020, 08:38 pm

সপ্তাহ তিনেক আগে 'আত্মবিশ্বাস'-এর সঙ্গে জানিয়েছিলেন, চলতি বছরের মধ্যেই করোনাভাইরাস টিকা তৈরি করে ফেলবে ভারত। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) অবশ্য সেই দাবি থেকে কিছুটা পিছু হটলেন দেশটির কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন গোয়েল। বরং আশাপ্রকাশ করলেন, আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে দেশটিতে করোনার টিকা তৈরি হয়ে যেতে পারে। 

ব্রিটেনে এক স্বেচ্ছাসেবকের শরীরে বিরূপ প্রতিক্রিয়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 'প্রার্থী ভ্যাকসিন'-এর ট্রায়াল স্থগিত করে দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। প্রাথমিকভাবে ভারতে ট্রায়াল চালু থাকলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়। তবে ব্রাজিল ও যুক্তরাজ্যে আবারও ট্রায়াল শুরুর ঘোষণা করেছে অ্যাস্ট্রাজেনেকা। তা সত্ত্বেও সম্ভাব্য টিকার মান নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। খবর হিন্দুস্তান টাইমসের। 

বিষয়টি নিয়ে রোববার 'সানডে নিউজ'-এ কেন্দ্রীয় ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করেন, করোনার সম্ভাব্য টিকার পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে যাবতীয় সতর্কতা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে টিকার সুরক্ষা, দাম, কোল্ড-চেন, উৎপাদন সময়-সহ টিকা কর্মসূচী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে।

ঘণ্টাখানেকের আলাপচারিতায় করোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উত্তর দেন হর্ষবর্ধন গোয়েল। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রশ্ন নেন তিনি। একনজরে দেখে নিন কয়েকটি প্রশ্নোত্তর -

১) কোন সম্ভাব্য টিকার ট্রায়াল সবথেকে বেশি আশাপ্রদ ?

ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ভারতে কয়েকটি টিকার ট্রায়াল চলছে। বর্তমানে আমরা অনুমান করতে পারব না- যে কোনটা সবথেকে কার্যকরী হবে। তবে ২০২১ সালের প্রথম তিন মাসের মধ্যে আমরা অবশ্যই ফলাফল জানতে পারব।'

২) টিকার প্রাপ্যতা নিয়ে :

গোয়েল জানান, একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। তারা পুরো প্রক্রিয়ার দেখভাল করছে। ট্রায়ালের ফলাফল মূল্যায়নের সময় উৎপাদন সংস্থাগুলিকে বৃহদাকারে টিকা তৈরির পরামর্শ দেওয়া হবে, যাতে একটুও সময় নষ্ট না হয়।

৩) কাদের প্রথম টিকা দেওয়া হবে?

তিনি জানান, সবথেকে ঝুঁকিপূর্ণ অংশকে অগ্রাধিকার দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাদের প্রথম টিকা দেওয়া হবে। কার্যকারিতা পরীক্ষার জন্য যদি তাকে প্রথম টিকা নিতে হয়, তাহলে তিনি আনন্দের সঙ্গে প্রথম ডোজ নেবেন।

৪) করোনার টিকার দাম :

তিনি আরও জানান, টিকার এখনও ট্রায়াল চলছে, সেগুলির দাম নিয়ে এত তাড়াতাড়ি মন্তব্য করা যাবে না। তবে যাদের করোনা টিকার প্রয়োজন, আর্থিক ক্ষমতার উর্ধ্বে উঠে তাদের টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করবে ভারত সরকার।

Related Topics

টপ নিউজ

ভারত / কোভিড-১৯ টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী   
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net