Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
২০২০ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে টিকটক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 August, 2021, 01:05 pm
Last modified: 11 August, 2021, 01:24 pm

Related News

  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • রাশিয়ায় হোয়াটসঅ্যাপ পুরোপুরি নিষিদ্ধ, বিকল্প হিসেবে রাষ্ট্র-নিয়ন্ত্রিত মেসেঞ্জার ব্যবহারের পরামর্শ
  • প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, শৃঙ্খলাবিরোধী কাজ করলে ব্যবস্থা: আনসার মহাপরিচালক

২০২০ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে টিকটক

টিকটকের পর সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপগুলো হলো যথাক্রমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার।
টিবিএস ডেস্ক
11 August, 2021, 01:05 pm
Last modified: 11 August, 2021, 01:24 pm

ফেসবুক মেসেঞ্জারকে হটিয়ে গত বছর বিশ্বজুড়ে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপের নাম টিকটক। ডিজিটাল অ্যানালাইটিকস প্রতিষ্ঠান অ্যাপ অ্যানির জরিপে উঠে এসেছে এই তথ্য।  

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বাদে এ তালিকার শীর্ষ পাঁচে থাকা অন্য অ্যাপগুলোর সবই ফেসবুকের মালিকানাধীন। টিকটকের পর সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপগুলো হলো যথাক্রমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার।

নিজ দেশ চীনে অবশ্য বাইটড্যান্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে চীনা ভাষার ভিডিও অ্যাপ ডুয়োইন।  

২০১৮ সালে প্রথম এই তালিকা প্রণয়নের কাজ শুরু হয়; তখন থেকেই শীর্ষস্থানগুলো দখলে রেখেছে ফেসবুকের মালিকানাধীন বিভিন্ন অ্যাপ।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের ঘোষণার পরেও চীনা ভিডিও শেয়ারিং অ্যাপটি ঠিকই জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেছে।

গত বছর, ডোনাল্ড ট্রাম্প টিকটক অ্যাপ ডাউনলোডের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্যে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন।

ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, টিকটক মার্কিনিদের জন্য জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। যদিও সংস্থাটি বারবার সে অভিযোগ প্রত্যাখ্যান করে।

চলতি বছরের জানুয়ারিতে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় এলে টিকটকের ওপর থেকে ট্রাম্পের সে নির্বাহী আদেশ তুলে নেন।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের আকৃষ্ট করার আরও নতুন নতুন উপায় অনুসন্ধান করছে টিকটক। 

গত সপ্তাহেই নতুন একটি ফিচারের ওপর পরীক্ষা চালিয়েছে টিকটক। এর ফলে টিকটকের স্টোরিতে দেয়া ভিডিও কনটেন্ট ২৪ ঘণ্টা পর্যন্ত থাকবে, এরপরেই স্টোরি মুছে যাবে।

ঠিক একই রকম ফিচার রয়েছে স্ন্যাপচ্যাট, ফেসবুক এবং ইনস্টাগ্রাম স্টোরির ক্ষেত্রেও।   

  • সূত্র-বিবিসি 

Related Topics

টপ নিউজ

টিকটক / সবচেয়ে বেশি ডাউনলোড / ফেসবুক / হোয়াটসঅ্যাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • রাশিয়ায় হোয়াটসঅ্যাপ পুরোপুরি নিষিদ্ধ, বিকল্প হিসেবে রাষ্ট্র-নিয়ন্ত্রিত মেসেঞ্জার ব্যবহারের পরামর্শ
  • প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, শৃঙ্খলাবিরোধী কাজ করলে ব্যবস্থা: আনসার মহাপরিচালক

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net